ইচ্ছের আড়ালে মন হতে চায় পথভ্রষ্ট।
অনিন্দ্য সুন্দর বৃষ্টি ভেজা
এ দিন টাই তাই পুরোটা নষ্ট।
সুন্দর ভেজা নিসর্গ র ূপ
মনে ধরে অস্পষ্ট,
একাকীত্বের দূরন্ত প্রতাপ
যে এখন ভীষণ স্পষ্ট।
একাকীত্বের বদ্ধ দেয়ালে
কবিতা খুঁজতে মন ব্যস্ত;
কবিতা লিখতেই কেবল
সে যেন কিছুটা সিদ্ধহস্ত।
নষ্ট পথ হাতছানি দিযে ডাকে
মেঘ বাদলে নিত্য।
কবিতার আড়ালে উদিত স্বপ্ন
হতে দেয়না নিজেকে ভ্রান্ত।
তবুও একাকীত্বের দৌড়াত্ম
ছায়া ফেলে মনে ঘন কালো রঙে
তাই আজ এত কষ্ট।
তারপরে স্বীকার্য কবিতার
বেশীটুকু এই একাকীত্বেরই সৃষ্ট।
ভ্রান্ত পথ হতে ফেরার জন্য
মাধুর্যহীন ছন্মময় এ
সান্তনাটুকুই হয়তো যথেষ্ট।
11/11/2001[/রং]
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


