somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

তবুও [রং=#ঋঋ0000][সাইজ=5]মা[/সাইজ][/রং] ভালবেসে যায়

০৯ ই আগস্ট, ২০০৬ সকাল ৭:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

[রং=#ইঈ8ঋ8ঋ][আন্ডার][ইটালিক]মামুন ম. আজিজ/2006[/ইটালিক][/আন্ডার][/রং]

[রং=#708090]দেশ মাতা
ভালবেসে যায় আপন দেহের
সুধায় লালিত তার প্রতিটি সন্তানেরে,
তাই সে যেমনই হোক ।

উদার বুকের পয়োধারে
ঘাপটি মেরে নহর লুটে
চুষে খায় কোটি কোটি বেজন্মা,
তবুও মা ভালবেসে যায়।

নিভাজে নিভাজে দেশ মাতার
ফুটে থাকা শাপলা শালুকে
অরুন আলোক হাসির ঝলক
লেপ্টে দেয় পঁচা কাদায়
বখে যাওয়া কোটি সন্তান;
তবুও মা ভালবেসে যায়।

সবুজ ধানের শ্যামল দেহে
নষ্ট পায়ের দগ্ধ ছাপে
দুর্ভিক্ষের শনির বলয়,
দেহের মাংস খুবলে নিয়ে
ভিনদেশী হার্মাদরেও খাওয়ায়
আত্মাবেচে আসা কোটি সন্তান;
তবুও তো মা ভালবেসে যায়।

উসকো খুসকো এলো কুন্তলে
গাঢ় রক্তের ছাপ মায়ের আঁচলে;
জোয়ার ভাটায় সমুদ্রে মায়ের
সুনশান নিরিবিলি আর্তনাদ।
বিষবৃক্ষের বিষ শেকড় মায়ের
বিশুদ্ধ অঙ্গে অঙ্গে বিষ ছড়ায় ।
বিষবৃক্ষের যত্নে ব্যস্ত কোটি সন্তান;
বোঝে, তবুও তো মা ভালবেসে যায়।


অশ্রু শুকিয়ে মাঠ ঘাট বিল চৌচির,
কখনও কখনও দীর্ঘশ্বাস মায়ের ,
অশ্রুর শুকনো দাগে ইতিহাসের কবর।
বুকের গভীরে নদীর তলে ছুড়ে ফেলে
আবর্জনা আর অপকর্মের জঞ্জাল লুকায়
মায়েরই বৃকের দুধে লালিত কোটি সন্তান।
বুকের দুধের আবেগে মা ভালবেসেই যায়।

মায়ের হাতের আলিঙ্গনের
সবটুকু আদর জোকের মত শুষে
মায়ের দেহের সবটুকু সীমানায়
ঝগড়া ফ্যাসাদে পচন ধরায়
কোটি কোটি সন্তান এই মায়েরইতো;
তবুও তো মা তাদের ভালবেসে যায়।

মায়ের সতীত্বে কলংকের উল্কি এঁকে
কালো পায়ে মায়ের বুকে মেরে লাথি
মায়ের দেহের জমিন কেড়ে গড়ে
তোলে বেশ্যালয় আর কসাইখানা
পালক সন্তান নব নব বেজন্মার দল,
সাথে মিছে আশায় মদদ জোগায় দেশ মায়ের
আপন নাড়ী ছেড়া সন্তানেরাও কোটি কোটি।
তবুও তো মা বলেই সবাইরে ভালবেসে যায়।


মায়ের দেহের সতী অঙ্গে ধর্ষনের
পায়তারায় এগিয়ে যায় ধীরে ধীরে
সে সব বেজন্মা আর অবুঝের দল।
কালো মেঘে বদলে কষ্ট মায়ের
বৃষ্টি হযে ঝরে মায়ের ছাইচাপা
আগুনের বুকে, প্রবল ঝড়ের তীব্র
আক্রোশে মা আজও টিকিয়ে রাখে সতীত্ব;
আর মা কেবল অপেক্ষায় থাকে
ভালবাসার নিশ্চিত বিজয়ের শুভ্র
মেঘে ঢেকে যাওয়া শান্তির স্বর্গের।
শান্তির পূজারী মা তাইতো আজও
ভালবেসে যায় আমারে তোমারে।

মা কেবল অপেক্ষায় থাকে
মনে প্রাণে দেহে উদ্বোধ জাগ্রত
কোটি কোটি আলোকিত সন্তানের
যারা মুছে দেবে ভালবাসায় সব ছাপ রক্তের,
এলো চুল উড়বে মায়ের দক্ষিনা শুদ্ধ বাতাসে
গুড়িয়ে দেবে মিথ্যে প্রাসাদ বেজন্মা আর দুষ্টের।

দেশ মা এখনও সোজা দাড়িয়ে
বহু কষ্টে স্বাধীনতা সিদ্ধ আপন দু 'পায়ে;
বেজন্মার দল সেথানে কুড়াল মারার আগে
সে পায় পড়বে ভালবাসার ঐতিহ্যে জাগ্রত
আলোকিত সন্তানের সাহসী সেজদা
তাইতো মায়ের অপেক্ষা।
তাইতো শত কষ্টের কবরে কান্না লুকিয়ে
আজও দেশ মাতা ভালবেসে যায়।[/রং]

[রং=#উ02090][আন্ডার]08/08/2006
দুপুর 3:30[/আন্ডার][/রং]
সর্বশেষ এডিট : ০৯ ই আগস্ট, ২০০৬ সকাল ৭:১৩
১৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আওয়ামিলীগ ভোটে না থেকেও যেভাবে ভোটে অংশ নিচ্ছ...

লিখেছেন ধূসর সন্ধ্যা, ১১ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ৮:৫৪

যদি আগামীকাল ৫০ শতাংশের কম মানুষ ভোট দিতে যায়, এর অর্থ হচ্ছে দেশের এখনও বেশির ভাগ মানুষ নির্বাচনে আওয়াীলীগকে চায়। এই কথা অস্বীকার করার তখন কোন উপায় থাকবে না। তখন... ...বাকিটুকু পড়ুন

রোজা ও আধুনিক স্বাস্থ্য বিজ্ঞান; কিছু কথা, কিছু অনুভূতি

লিখেছেন নতুন নকিব, ১১ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ১০:৩৭

রোজা ও আধুনিক স্বাস্থ্য বিজ্ঞান; কিছু কথা, কিছু অনুভূতি

ছবি সংগৃহিত।

অংশ ১: ভূমিকা এবং রোজার মূল উদ্দেশ্য

ইসলাম কোনো আংশিক বা বিচ্ছিন্ন জীবনদর্শন নয়। বরং এটি মানবজীবনের প্রতিটি স্তরের জন্য একটি... ...বাকিটুকু পড়ুন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতের বিজয় খুব দরকার ...

লিখেছেন অপলক , ১১ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৮:৩৪



বিগত সরকারগুলো যে পরিমান ক্ষয়ক্ষতি করে গেছে, তা পুষিয়ে নিতে ১০টা বছর যোগ্য এবং শিক্ষিত শ্রেনীর হাতে সরকার ব্যবস্থা থাকা খুব জরুরী। গোমূর্খ চাঁদাবাজ আর নারী লিপ্সুদের ভীড়ে জামায়াতে... ...বাকিটুকু পড়ুন

কেন পলিটিক্স পছন্দ করি না সেটা বলি।

লিখেছেন মঞ্জুর চৌধুরী, ১২ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:১৩

আমি পলিটিক্স এবং পলিটিশিয়ান পছন্দ পারি না। কোন দলের প্রতিই আমার আলগা মোহ কাজ করেনা। "দলকানা" "দলদাস" ইত্যাদি গুণাবলী তাই আমার খুবই চোখে লাগে।

কেন পলিটিক্স পছন্দ করি না সেটা... ...বাকিটুকু পড়ুন

ভোট ডাকাতদের বয়কট করুন

লিখেছেন সৈয়দ কুতুব, ১২ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:৫৩


আহা, বাংলাদেশের রাজনীতি যেন একটা অদ্ভুত সার্কাস, যেখানে ক্লাউনরা নিজেদেরকে জান্নাতের টিকিটের এক্সক্লুসিভ ডিলার বলে দাবি করে, কিন্তু পকেট ভরে টাকা নিয়ে ভোটের বাজারে ডাকাতি চালায়। জামায়াতে ইসলামীর মতো... ...বাকিটুকু পড়ুন

×