এখানে বসে সূর্য দেখা যায়না
এখানে রাত শেষ হলে দিন হয়না
এখানে রাত তাই ভীষন মাধুর্যহীন
এখানে রাত কে কেউ তাই ভালবাসেনা।
স্বপ্নতান্ত্রিক জটিলতা ধ্বস নামায় সুখে
বাস্তবা র জোয়াল কাধে ভালবাসা হয় দুঃখে।
পূর্ণিমায় চোখ খোলার সময় হয়না
অমাবশ্যায় রাত কে দিন ভেবে ভুলের অবকাশ থাকেনা।
পাগল মানুষ ভাল কথা বলে কেউ কেউ মানেনা মোটেও
কেউ কেউ বুঝেও স্বার্থ চিন্তায় বোধের কবর রচে
এখানে সূর্য র িদকে কেউ চাইতে পারেনা
একানে রাতে চাঁদের মাধুর্যবেচাকেনা হয়
দিনে রোদের হাসিতে রক্তের হাওয়া বয়
এখানে মনের কথা মনের মত করে বোঝেনা কেউ
এখানে ভালবাসা , স্বপ্ন আর আশা চোরাবালিতে ডুবে কষ্ট পায়
এখানে তাই শুরু হলে দিনের রাত আসেনা
অথবা রাত এলে আসেনা দিন মাঝে মাঝে।
16/08/2006
[ইটালিক] ঢাকায় ক্যাফেতে বসে যা মনে এল লিখে ফেললাম, কেউ মস্তিষ্ক বিকৃতি ভাবতে পারেন,............ভাবুন না...............স্বাধীন সবাই।[/ইটালিক]
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



