আমাকে ভাবায়,
শুধু মনে হয়
আমি যেন এক লাশ গাড়ী।
জীবনের প্রথম লগ্ন হতে
বুঝে না বুঝে বয়ে চলেছি লাশ।
কষ্ট, দুঃখ বেদনা
কখনও কিঞ্চিৎ সুখ
যতসামান্য শান্তি.. .. ..
সবই যেন লাশ;
লাশ এখানে তীব্র এক প্রতীক।
লাশ বয়ে বেড়াতে বেড়াতে
কখনও ক্লান্ত,
কখনও বিমর্ষ;
মাঝে মাঝে জীবন তীব্র অসহ্য।
লাশগুলো পঁচে যায়,
গলে যায়;
চরম দুর্ভোগ সহ্য করে
এক সময় জৈবিক নিয়মে
মিশে যায় পুরাতন লাশ শূন্যে।
আবার গাড়ী ভড়ে ওঠে
নতুন লাশে,
চলতে থাকে ভ্রমন
কখনও ইচ্ছেয় কখনও অনিচ্ছেয়
কোন এক গন্তব্যাভিমুখী।
গন্তব্যের শেষে কোথাও
লাশ গাড়ীর প্রকৃত দাবীদার;
তার কাছে হস্তান্তর হবে
লাশগাড়ী, তারপর ...
মুক্তি জীবনের,
সমাপ্তি লাশ বহনের
গুরু দাযিত্বের;
তারপর হয়তো
অন্যকাজ অন্যকোন ভূবনে।[/সাইজ][/রং]
[ইটালিক]মামুন ম. আজিজ
27শে ফেব্রুয়ারী, 2001 ইং[/ইটালিক]
সর্বশেষ এডিট : ১৯ শে আগস্ট, ২০০৬ ভোর ৬:০১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



