একটি ছোট করবী গাছ,
তাকে ঘিরে অপেক্ষা,
কবে ফুটবে রক্তিম ফুল।
সংকীর্ণ মন প্রান্তর
একটু ভালবাসার অস্তিত্ব,
তাকে ঘিরে কষ্টকর অপেক্ষা,
কবে সে ভালবাসা হবে পৃথুল।
ক্ষুদ্র হাত মেলে থাকে সদা,
হাত ঘিরে থাকে অপেক্ষা,
কবে সে হাত ছুঁয়ে যাবে রক্তকরবী,
কবে সে হাত ধরে রবে কোন কর,মৃদুল।[/সাইজ][/রং]
2/12/2000
([আন্ডার]কবিতার পেছনের কারন:[/আন্ডার] আমার বাসার সামনে যে এক চিলতে বালি মাটির পরশ, সেখানে একটি করবী গাছ লাগানো হয়েছিল। এক বছর পরেও তাতে ফুল প্রসবের কোন চিহ্ন মেলেনি। যেমন মেলেনি ভালবাসার চিহ্ন আমাতে।
আজ এত দিন পরেও সে গাছ বেঁচে আছে একটু বড় হয়েছে কিন্তু চির বন্ধ্যাত্ব তার মাঝে। চির বন্ধ্যাত্ব আমার ভালবাসাতেও----------আমার পূর্ববর্তী কবিতায় কবি মৃন্ময় পেছনের কারন জানতে চেয়েছিলেন, সেটা মনে নেই, এটার মনে পড়ল তাই লিখলাম)
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



