না, নারীর কোমল বুক
বেশী উদ্দীপক?
--নিঃসন্দেহে সমুদ্রের!
সমুদ্রের উত্তাল বুক,
অতি সহজেই ভুলিয়ে দেয়
বহুপ্রতিক্ষার নারীর কামল পরশ।
সমুদ্র ছোয়ায় মনে জাগে আনন্দ, হরষ।
নোনা জলে ডুবিয়ে পা
জড়িয়ে ধরি শীতল বুক;
জল ছুঁয়ে যায় দেহ;
নোনা পরশে জেগে ওঠে সারা অঙ্গ;
এ যেন বহুদিন জমানো বাসনা
হঠাৎ নারী অঙ্গে হয় সাঙ্গ, কিংবা
তার চেয়েও একটু বেশী ; একটু
অন্য আঙ্গিকে তো বটেই।
সমুদ্র তুমি মন ভোলানো
মায়া সঙ্গী।
তোমার মাঝেই তো ঢেউ এর
উন্মুক্ত সব ভঙ্গি।
নারী, সেতো বহুদূরে
পিছুটানের সীমানা জুড়ে।
সমুদ্র, তোমার পাড়ে পিছুটান ভুলে
জড়িয়ে তোমার জল
ভুলে যাই নারী
ভুলে যাই আমি
সময়ের অমোঘ আমন্ত্রন।
সাগরেরর আলিঙ্গনে কিছু নেই
চরম শেষ মুহূর্ত বলে ।
সে প্রতিক্ষণেই কাছে ডাকে, যতটা
সময়ই দেখি তারে দ'ুচোখ মেলে ।
তাইতো দূরে চলে যাই
দু'চোখ রাখি বন্ধ, ক্ষণিকের
কষ্টটা মেনে নিয়ে
ছুটে পালাই ছেড়ে শীতল বুক।
নারী আমি আসব, আসব
আমার পিছুটানের সীমানায়;
নারী, তোমার অপেক্ষা
আবার শুরু হয়-
শুরু হয় চরম ক্ষণের
ক্ষণিক আনন্দের আশা।
তবুও এক পার্থক্য চীর উত্তাল
নারী ও সমুদ্রের নেশায়
ছুটে যেতে চায় মন বারবার
সমুদ্র তোমার তীরে সে পার্থক্যের আশায়।[/সাইজ]
09/11/2000
(আগের [link|http://www.somewhereinblog.net/pothe_potheblog/post/17078|
সর্বশেষ এডিট : ২১ শে আগস্ট, ২০০৬ রাত ১১:০৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




