somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিশ্বাস নিয়ে কথন::::মন্তব্য অবশ্যই করবেন যদি পড়ে থাকেন......(বিশেষ অনুরোধ)

২৪ শে আগস্ট, ২০০৬ রাত ২:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমার বেছে নেয়া সাতজন বন্ধু । এদের এক একজন এক ধরনের ধারনা বা বিশ্বাস নিয়ে বসবাস করে। সুস্থির, মুক্ত মনা এবং প্রতিক্রিয়াহিীন জড় মানুষ বিধায় এদের সবার সাথেই আমার বন্ধুত্ব ভাল ভাবেই চলতে থাকে...........
আপনাদের বিবেক বুদ্ধি এবং চেতনার স্ব স্ব ভাবমূর্তির কাছে আমার প্রশ্ন নিচে উল্লেখ আামার সে সাতজন বন্ধুর নানধরনরে বিশ্বাসগুলোর মধ্যে আপনার কোনটি বা কোনগুলো শ্রেয় মনে হয়..............................

[ইটালিক](উল্লেখ্য যে সাত জনই উত্তরাধীকার বা জন্মসূত্রে মুসলীম।)[/ইটালিক]

1। ধর্মে নিগুড় বিশ্বাসী এবং কঠোরতায় পালন কারী। প্রচলিত ধর্ম ব্যাখা এবং তার বিশ্বাসে বিশ্বস্ত আলেমদের কথা বেদবাক্য। দাড়ী অকর্তণীয় -তার দৃঢ় বিশ্বাস এবং পালন। কাদিয়ানীদের অমুসলীম ঘোষনার মিছিলে এক দৌড়ে মিশে যায়। ইসলাম মূল এবং মূল কে যে বিশ্বাস করে সে মৌলবাদী, এই তন্ত্রে সে বিশ্বাসী। অবশ্য বাংলা ভাই কর্তৃক কৃত ও ওই জাতকর্মকান্ডের সে বিরোধী। ধর্ম প্রচারে একনিষ্ঠ কর্মী।

2। ধর্ম বিশ্বাসী এবং পালনকারী। ধর্মের নৈমত্তিক আচার ও প্রথা মেনে চলার চেষ্টা করে। নামায পড়ে যথাসম্ভব সব ওয়াক্ত। । বেশী ভাবেনা ধর্মকর্ম , সৃষ্টি , ইতহিাস, বিশ্বাস নিয়ে। জাগতিক কর্মে সাধারণ গা ভাসানো মানুষ ।

3। পারলে চিৎকার দিয়ে বলে , আমি নাস্তিক। সৃষ্টির মূলে কোন সুপার পাওয়ার কে অবশ্য মেনে নেয় বিশ্বাসে। ধর্ম তার বক্তব্য মতে মানুষের বানানো, সব ধর্ম। সময়ের দাবীতে ধর্ম এসছে গেছে। ধর্ম সর্বকালীন কিছু নয়। সে মুক্ত জ্ঞান চর্চার চেষ্টা করে। গোপনে গোপনে মানব ধর্ম, মানবের সেবা করে যায় আপন ক্ষমতায়। ধর্ম ভীরুদের মত মদ খেয়ে লুকায় না , বলে দেয় আমি খেয়েছি ।

4। এর বিশ্বাসের নৌকায় সময় সময় নানামুখী বাতাস লাগে , জোয়ার ভাটা হয়। কখনও ধর্ম সত্যি আবার কখনও মিথ্যে ভাবে। অনেকটা মুক্ত মনা। বিশ্বাসে প্রবলেম। ধর্ম পালন করে ভাবে কেন করলাম, আবার ধর্মহীন পথে ঘুরে এসে ভাবে কেন করলাম। সর্ব ধর্মের মৌলবাদীদের উদ্ধ্যত আগ্রাসী কর্ম দেখে ধর্মের প্রতি বিরুপ মনোভাব জাগে। তবে সৃষ্টির পেছনে েয শক্তি তাকে স্মরণ করার জন্য যে যে ধর্ম নিয়ে বেঁচে আছে থাক , থাকা উচিৎ , তার বিশ্বাস।

5। ধর্ম বিশ্বাস করে আবার গোপনে ব্রোথেলে যায়, বারে বসে রাতদিন মদ গেলে গোপনে আড়ালে। আবার মুসলিম এই বিশ্বাসে বেহেশত পাবে নিশ্চিত কোন একসময় ভেবে নেয় । জগতের কোন কিছ তেই হেডেক নেই। যা ঘটার ঘটুক। নিজ জগত আর প্রাচুর্য নিয়ে মেতে আছে মনের শান্তিতে ফুর্তিতে। জুম্মার দিন হেভি মাঞ্জা মেরে মসজিদে যায়। অঢেল টাকায় সময় পেলে আজমীরের পূজায় ও অংশ নেয়।

6। চুলচেড়া যুক্তি দিয়ে ধর্মকে আধুনিকতার সাথে সংগতি করার ব্যপারে ভীষণ পরিশ্রমী। গবেষনায় রত, পড়ার মাঝে ব্যস্ত। সৌদিআরবের মরুর ধূলা ঝড় হতে বাঁচার জন্য আলখেল্লা মার্কা কাপড় চোপড় দরকার আমাদের দেশে নয় ..আমাদের ধর্মান্ধ জোব্বাধারীদের কে সেটাই বোঝাতে চায়। তার মতে ধর্মেই সব আছে, সব বলা আছে, সব দিশা আছে, আমাদের বোঝার ভুল হয়ে যায়...তাই সমস্যা। বুঝতে হবে এবং অবশ্যই পালন করতে হবে।

7। কোন স্থির বিশ্বাস নেই। ধর্ম মানে , সব ধর্মই। মসজিদে যায় নামাজ পড়ে। গীর্জায় যায় ক্রুশ চিহ্ন বুকে আঁকে, মন্দিরে যায় দেবীর পায়ে ফুল ও দেয়। সে খুজে বেড়ায় সৃষ্টিকর্তাকে সক ধর্মের মাঝে। মানবতার জয়ে সে চায় সব ধর্মের ভাল কথাগুলো।
সর্বশেষ এডিট : ২৪ শে আগস্ট, ২০০৬ রাত ৩:২৪
৪১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সব দুনিয়ার আহার যোগাই, আমরা না পাই খাইতে

লিখেছেন ঢাকার লোক, ২৫ শে এপ্রিল, ২০২৬ ভোর ৬:৩৪



সুনামগঞ্জ সদর উপজেলার বাওন হাওরের বর্গাচাষি আলী আকবর। কেমন আছেন জানতে চাইলে তিনি বলেন, ‘ কৃষিকাজ করি খালি বাঁইচ্যা থাকার লাগি। কোনো লাভ নাই।’ হিসাব কষে বলেন, এখন... ...বাকিটুকু পড়ুন

গুম আর গুপ্ত

লিখেছেন সামছুল আলম কচি, ২৫ শে এপ্রিল, ২০২৬ বিকাল ৩:১৫


খোঁজ করলে দেখাি যাবে, কুকুর-বিড়াল পালকদের অনেক কাছের আত্মীয়-পরিজন অনেক কষ্টে জীবন কাটাচ্ছে। তাদের প্রতি কোনও দয়া-মায়া নেই; অথচ পশুদের জন্য... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ১৮৯

লিখেছেন রাজীব নুর, ২৫ শে এপ্রিল, ২০২৬ সন্ধ্যা ৭:০৫



মসজিদে বসে মদ খেতে দাও, অথবা সেই জায়গাটা দেখাও যেখানে আল্লাহ নেই।

বহুদিন ধরে গল্প লেখা হয় না!
অথচ আমার গল্প লিখতে ভালো লাগে। সস্তা প্রেম ভালোবাসা বা আবেগের... ...বাকিটুকু পড়ুন

=পাতার ছাতা মাথায় দিয়ে=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ২৫ শে এপ্রিল, ২০২৬ সন্ধ্যা ৭:২৯


মনে আছে ছেলেবেলায়
ঝুমঝুমিয়ে বৃষ্টি এলে,
পাতার ছাতা মাথায় দিয়ে
হাঁটতাম পথে এলেবেলে।

অতীত দিনের বৃষ্টির কথা
কার কার দেখি আছে মনে?
শুকনো উঠোন ভিজতো যখন
খেলতে কে বলো - আনমনে?

ঝুপুর ঝাপুর ডুব দিতে কী
পুকুর জলে... ...বাকিটুকু পড়ুন

তালেবান ঢাকায়, রাষ্ট্র ঘুমায়

লিখেছেন মেহেদি হাসান শান্ত, ২৫ শে এপ্রিল, ২০২৬ রাত ৮:৩২

জুলাই অভ্যুত্থানের পরে বাংলাদেশে অনেক কিছু নতুন হইছে। নতুন সরকার, নতুন মুখ, নতুন বুলি। কিন্তু একটা জিনিস খুব চুপচাপ, খুব সাবধানে নতুন হইতেছে, যেইটা নিয়া কেউ গলা ফাটাইতেছে না। তালেবানের... ...বাকিটুকু পড়ুন

×