গেল উল্টে
২৪ শে আগস্ট, ২০০৬ রাত ১১:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
পূর্ণ বিকেল
সূর্য হেলছে ঐ দিকে
যে দিকটার নাম পশ্চিম।
অপরিপক্ক একটা পুকুর
দীঘল অতি,
দাঁড়িয়ে এ পড়ন্ত বেলা
পুকুর পাড়ে
স্বচ্ছ জল অতি
দেখা যায় স্পষ্ট
কাদা, পাথর আর
যত খুঁটিনাটি।
সূর্য এখনও রাঙেনি
রাতুল রং এ
উজ্জ্বল আলো তার
তীব্র এখনও ,
স্বচ্ছ জলে তাই
স্বচ্ছ প্রতিবিম্ব আমার
সাথে পাশের দোতলা বাড়ী,
একটা নারকেল গাছ,
একটা মেহগনি চারা
ফুট তিনেক উঁচু।
সব দুটো দুটো
জলের ভেতর একটা
আর একটা বাইরে,
জলের ভেতর নেই কেবল
বাইরের আলোকিত চাদর
আর একটা গোলাকার সূর্য।
অনেকক্ষণ পর ...
সন্ধ্য শেষ , ঘন রাত।
গোলাকার পৃথিবীতে
বৃত্তাকার কিছ পথ মাড়িয়ে
আবার আমি সেই
দীঘল পুকুর ধারে
দোতলা দালানের উল্টো পাড়ে
আকাশের সীমারেখায় সূর্য বিলীন।
চাঁদের একচিলতেও আজ মৃত।
দোতলার একটা জানালায়
কৃত্রিম আলো।
স্বচ্ছ জলে চোখ তাকালো।
অদ্ভুত দৃশ্য এখন,
আমি নেই ,গাছ নেই
নেই আশেপাশের
পূর্ণমাত্রা কোন বস্তু।
শুধু প্রতিচ্ছবি------
দোতলার সে জানালার আলো
আর অন্ধকার আকাশ
অন্ধকার জলে।
মনে মনে হাসি,
বিকেল আর রাত
এরই মধ্যে পৃথিবীর সব নিয়ম
যেন গেল উল্টে।
[আন্ডার]17/02/06[/আন্ডার]
সর্বশেষ এডিট : ২৪ শে আগস্ট, ২০০৬ রাত ১১:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আমেরিকা ও ইরানের শান্তি চুক্তিকে স্বাগত জানিয়ে এই গানটি বুনেছি, নিজের বেসুরো গলা 'ব্যবহার' করেই।
এবারে কি ভারত - বাংলাদেশ সীমান্তে শান্তির আলো দেখা দেবার কথা?

বন্ধু হে অনেক...
...বাকিটুকু পড়ুনসে আমার দিকে তাকিয়েছিল
ওওও
বহুবার সে তাকিয়েছিল
আমি ভাবতে চেয়েছি
আমাকে তার ভালো লেগেছিল

সে দেখতে এতটা সুন্দরী
তার উপমা যেন সে নিজেই
মাঝে মাঝে অধরে তার ফুটছিল হাসি
মুগ্ধতায় আমি হারিয়েছিলাম খেই
তখন মিহিসুতোর মতো বৃষ্টিরা...
...বাকিটুকু পড়ুন
আমি ভেসে আছি মহাশূন্যে।
আমার শরীরে রূপালী স্পেসস্যুট।
চারপাশে অসীম অন্ধকার।
আর আমার সামনে দূরে জ্বলছে এক নীলাভ-সবুজ গ্রহ—
Earth-666।
এই গ্রহেই আমার জন্ম।
এই গ্রহেই আমি প্রথম প্রেমে পড়েছিলাম।
আর এই গ্রহই আমার কাছ থেকে সবকিছু...
...বাকিটুকু পড়ুন
“নির্বাচিত সরকার যখন সেনাবাহিনী মাঠে নামায়, গণতন্ত্র তখন নিজের সত্ত্বা নিয়ে চিন্তিত হয়ে পড়ে।”এই বক্তব্যের মূল তাৎপর্য নিহিত রয়েছে গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থার মৌলিক দর্শনে। গণতন্ত্রের ভিত্তি হলো জনগণের...
...বাকিটুকু পড়ুন
আমার হয়ে থাকুক কিছু
মন কুঠুরির আড়াল হয়ে
দুঃখগুলো যাক না নিরব
একটু করে ক্ষয়ে ক্ষয়ে।
বাড়ুক ব্যথা বুকের গহীন
কেউ না জানুক গোপন থাকুক
ব্যথার কাঁপন উঠুক না হয়;
হেলা বুকে কষ্ট আঁকুক।
যাক না এমন...
...বাকিটুকু পড়ুন