..............সি্নগ্ধ বাতাসের পরশ অনুভূত হয় আশেপাশে
যখন মনে পড়ে তোমাকে
..............স্পন্দিত হয় নিথর হৃদয় নিশ্বাসে প্রশ্বাসে।
যখন মনে পড়ে তোমাকে
..............যদি দিবসকাল হয় আকাশে সূর্য ওঠে
যখন মনে পড়ে তোমাকে
..............যদি রাত্রি কাল হয় আকাশে আঁধারের প্রলেপ থাকে।
যখন মনে পড়ে তোমাকে
..............পূর্ণিমার রাতে আমার পানে চেয়ে হাসে চাঁদ
যখন মনে পড়ে তোমাকে
..............আমাবশ্যার রাতে বিশ্রামে লুকায় চন্দ্র আলোর হাট।
যখন মনে পড়ে তোমাকে
..............মেঘ উড়তে থাকে কখনও সাদা কখনও কালো রঙে
যখন মনে পড়ে তোমাকে
..............ঘন মেঘে বৃষ্টি ঝরে ঝমঝম বা ঝিরঝিরি ঢঙে।
যখন মনে পড়ে তোমাকে
..............কোথাও না কোথাও পাখি ডেকে ওঠে
যখন মনে পড়ে তোমাকে
..............কোথাও কোন গাছে অবশ্যই ফুল ফোটে।
যখন মনে পড়ে তোমাকে
..............দুচোখ হয় খোলা থাকে না হয় ঘুমের আড়ালে বদ্ধ
যখন মনে পড়ে তোমাকে
..............জীবনটা আমার শুধু তখনই হয় সজীবতায় আবদ্ধ।
যখন মনে পড়ে তোমাকে
..............অবিশ্রান্ত সময়ের কাটা কেবল তখনই ঘোরে
যখন মনে পড়ে তোমাকে
..............আকাশটা কাছ থেকে চলে যায় অনেকদূরে।
................................................. 20/04/2005
সর্বশেষ এডিট : ০২ রা সেপ্টেম্বর, ২০০৬ ভোর ৬:২২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।







