তার আপন ইচ্ছায় ইচ্ছায়
স্বপ্ন তো ঘুমের মাঝে আঁচল বিছায়
কখনও সাদা কখনও কালো আভায়
মন নিরবে কাউকে ভালবাসতেই চায়,
মনের আড়ালেই যে সে বারবার হারায়।
-------------------------------
আঁধার যাবে আসবে আলো
তাও যে বোঝো ভুল
মেঘও কালো চুলও কালো
মিছে কষ্টই ভুল।
---------------------------------
সব থেকে প্রিয় এই আপন চোখ দুটো
যদি না থাকত এই সজীব স্বচ্ছ যন্ত্র দুটো
দেখতাম কিভাবে সুস্থ অসুস্থ যতসব চালচিত্র
ভাবনার ঢেউ জাগত কি তখন নিয়ে অপার বৈচিত্র

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

