ঢাকা, আগস্ট ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-এর একটি রিপোর্ট থেকে কয়েকটি উদ্ধৃতি উদ্ধৃত করব প্রারম্ভে। উদ্ধৃতি গুলো স্যাটেলাইটের বদৌলতে শ্রবন ইন্ন্দ্রেও অনুরিত হয়েছে ...
আব্দুর রাজ্জাকের ভাষায়, "আমরা অ্যাবসলিউটলি আশ্বস্ত যে বাংলাদেশের জন্য ক্ষতিকর এমন কিছু ভারত করবে না। ..ভারত বলেছে, পরিবেশগত ক্ষতি হলে প্রথমে ভারতের হবে। সুতরাং তারা বিষয়টি মাথায় রেখেছে।"
"তারা বলেছে, টিপাইমুখ বাঁধ একটি জলবিদ্যুৎ প্রকল্প। এর মাধ্যমে সেচ কাজে ব্যবহারের জন্য ভাটিতে বরাক নদীর কোনো পয়েন্টেই পানি প্রত্যাহার করা হবে না", বলেন আব্দুর রাজ্জাক।
"ভারত বলেছে, বাঁধটি হলে সুরমা, কুশিয়ারা ও মেঘনা নদীতে পানি প্রবাহ বাড়বে", বলেন আওয়ামী লীগের এই সাবেক পানি সম্পদমন্ত্রী।
আব্দুর রাজ্জাক বলেন, "আমাদের এক প্রশ্নের জবাবে তারা জানিয়েছেন, যেহেতু প্রকল্প এলাকা বাংলাদেশের ২১০ কিলোমিটার উজানে সেহেতু পরিবেশগত কোনো ক্ষতি হলে সেটি প্রথম হবে ভারতের।"
"আমরা তাদের আশ্বাসে অ্যাবসলিউটলি আশ্বস্ত", বলেন প্রতিনিধি দলের প্রধান।
প্রতিনিধি দলের আরেক সদস্য স্বতন্ত্র সাংসদ ফজলুল আজিম বলেন, "প্রকল্প এলাকাটি এতটাই দুর্গম যে ওই এলাকায় নির্মাণ সামগ্রী নিয়ে যাওয়াও বেশ দুরূহ।"
টিপাইমুখ বাঁধের তথ্য-উপাত্তের বিষয়ে আব্দুর রাজ্জাক বলেন, "আমরা ভারতের কাছে এ বাঁধের যাবতীয় তথ্য-উপাত্ত দেওয়ার আবেদন জানিয়েছি। তারা আমাদের সব রকম তথ্য-উপাত্ত দিতে সম্মত হয়েছেন।"
"গত ২০-২২ বছর ধরে ভারতের কাছে এসব তথ্য-উপাত্ত চাওয়া হয়েছে তবে তা দিতে তারা এতদিন সম্মত হয়নি", বলেন রাজ্জাক।
========== আমার মত একজন সাধারণ আম জনতার জন্য এই কথাগুলোই কি আসস্ত হোয়ার জন্য যথেষ্ট?
বোঝা যাচ্ছে....টিপাইমুখি বাঁধ তাহলে নির্মাণ হেতই যাচ্ছে। আমাদের সংশের বিপরীতে আছে ভারত সরকারের উদার উদাত্ত আস্বাস বাণী ( পরিদর্শনকারীদেলর মতে) ।
এত বড় একটা ইস্যু , নো টেকনিক্যাল কথা বার্তা, কারন সম্ভবত টেকনিক্যাল পারসন বা বিশেষজ্ঞ কেউ না থাকা।
যদি নির্মাণ উহা হয়েই যায়..আর তারপর বোঝা যায় ক্ষতির প্রকোপ...তখন কি হবে?
এই উত্তর কে দেবে , কে?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


