somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সাকার বাঁকা কথা এবং তার সোজা জবাব

১৩ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাঁকা কথাঃ “বাপের জন্মের আগে ছেলের বউ কীভাবে তালাক হয়??” এ মহান জ্ঞানময় প্রশ্নটি করেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন রাজাকার ও যুদ্ধাপরাধী মাফা সাকা চৌধুরী। ১২-০৩-১৩ খ্রিষ্টাব্দে সাকা চৌধুরী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর বিচারকদের কাছে এ মহান জ্ঞানময় প্রশ্নটি উত্থাপন করেন। প্রশ্ন শুনে বিচারকেরা বাপের বিয়ের আগে ছেলের বউ তালাক বলতে কী বুঝিয়েছেন জানতে চাইলে সালাহউদ্দিন কাদের চৌধুরীর পক্ষে রাষ্ট্রের নিয়োগ করা আইনজীবী সালমা হাই টুনি তার টুনটুনে মিষ্টি গলায় হাই তুলে বলেন, ‘তিনি এ কথার দ্বারা পার্লামেন্টকে বুঝিয়েছেন। তাতে সাকা বলতে চাচ্ছেন যে, সংসদের আগেতো ট্রাইব্যুনাল গঠন করা হয়নি। তাহলে একজন এমপিকে কেন সংসদে যোগ দিতে দেয়া হচ্ছে না। সংসদের অনেক পরে ট্রাইব্যুনালকে গঠন করা হলেও কেন ট্রাইব্যুনালকে বেশি গুরুত্ব দেয়া হচ্ছে। সালাহউদ্দিন কাদের চৌধুরী পাকিস্তান পার্লামেন্ট মেম্বার অব প্রিবিলাইজড অ্যাক্ট ১৯৬৫ অনুযায়ী সংসদ সদস্যদের সুযোগ সুবিধাসংক্রান্ত বিধি বিধান বর্তমান ট্রাইব্যুনাল আইনে কার্যকর করতে আবেদন জানান।’আবেদনে বলা হয়, সংসদ শুরুর আগে ৭ এবং শেষে ৭ দিন কোনো সংসদ সদস্যের বিরুদ্ধে আইনি কার্যক্রম চলবে না।
এ সময় সাকাচৌ তার আইনি জ্ঞানের সর্বোচ্চ শিখরে আরোহণ করে বলেন, ‘ওই আইন এখনো বলবৎ আছে। সুতরাং সংসদে যোগ দেয়ার সুযোগ না দিয়ে আমার বিরুদ্ধে বিচার চলতে পারে না।’

সোজা জবাবঃ আইনের নীতি হচ্ছে, সাধারণ আইন (যেমনঃ দণ্ডবিধি ১৮৬০) এবং বিশেষ আইনের ( যেমনঃ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন ১৯৭৩) মধ্যে, বিশেষ আইন প্রাধান্য পাবে। আবার দুটি বিশেষ আইনের মধ্যে, সময়ের দিক থেকে যে আইনটি নতুন সেটি প্রাধান্য পাবে। আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইন, ১৯৭৩ একটি বিশেষ আইন এবং এটি সংবিধানের ৪৭(৩), ৪৭ক অনুচ্ছেদ দ্বারা সংরক্ষিত। এই আইনের ২৬ ধারায় বলা হয়েছে, ‘আপাততঃ বলবত্ অন্য কোন আইনে যা কিছুই থাকুক না কেন, এই আইনের বিধানাবলী কার্যকর থাকিবে৷’ অর্থাৎ অন্যকোন আইনের তুলনায় আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইন, ১৯৭৩ এর বিধানসমূহ প্রাধান্য পাবে। কাজেই Bangladesh Assembly Members’ Privileges Act 1965 এক্ষেত্রে প্রযোজ্য নয়। তাই সাকার বিচার অব্যাহত রাখতে কোন আইনি বাধা নেই।
সর্বশেষ এডিট : ১৩ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৪৫
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমাদের খারাপ দিনের পর

লিখেছেন সামিয়া, ০৫ ই মে, ২০২৬ বিকাল ৫:৫৪




আমার মাথা যেন আর কাজ করছিল না। বাইরে থেকে আমি স্বাভাবিক হাঁটছি, চলছি, পড়ছি, বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছি কিন্তু ভেতরে ভেতরে আমি সম্পূর্ণ ভেঙে পড়েছিলাম মায়ের কথা ছোট বোনটার... ...বাকিটুকু পড়ুন

কিংকর্তব্যবিমূঢ়

লিখেছেন ইফতেখার ভূইয়া, ০৫ ই মে, ২০২৬ রাত ৯:৩৩


দীর্ঘদিন আগে আমার ব্যক্তিগত ব্লগ সাইটের কোন এক পোস্টে ঘটা করে জানান দিয়ে ফেইসবুক থেকে বিদায় নিয়েছিলাম। কারণ ছিলো খুব সাধারন বিষয়, সময় অপচয়। স্ক্রল করে করে মানুষের আদ্য-পান্ত জেনে... ...বাকিটুকু পড়ুন

গেরুয়া মানচিত্রে পশ্চিমবঙ্গ: একটি রাজনৈতিক বিশ্লেষণ ও শিক্ষা।

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৫ ই মে, ২০২৬ রাত ১০:৩৮


দীর্ঘ ১৫ বছরের টিএমসির শাসনের সমাপ্তি ঘটিয়ে অবশেষে বাংলাদেশের সীমান্তবর্তী ভারতীয় রাজ্য পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল হয়েছে। গেরুয়া শিবিরের এই ভূমিধস জয়ের পেছনে অবশ্য মোদি ম্যাজিকের চেয়ে সাবেক মুখ্যমন্ত্রী মমতার ব্যর্থতার... ...বাকিটুকু পড়ুন

বীর মুক্তিযোদ্ধা তোফায়েল আহমেদের বিরুদ্ধে মামলা ও গ্রেফতারি পরোয়ানা: ইতিহাসের প্রতি অবমাননা।

লিখেছেন রাবব১৯৭১, ০৫ ই মে, ২০২৬ রাত ১০:৪৩

বীর মুক্তিযোদ্ধা তোফায়েল আহমেদের বিরুদ্ধে মামলা ও গ্রেফতারি পরোয়ানা: ইতিহাসের প্রতি অবমাননা।
=======================================
বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে যাঁরা অমর হয়ে আছেন, তাঁদের অন্যতম হলেন তোফায়েল আহমেদ। উনসত্তরের গণঅভ্যুত্থান থেকে শুরু করে মহান... ...বাকিটুকু পড়ুন

নিজের দোষ দেখা যায় না, পরের দোষ গুনে সারা

লিখেছেন সৈয়দ কুতুব, ০৬ ই মে, ২০২৬ রাত ২:১০


ভারতের বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের পতন নিয়ে বাংলাদেশে যে পরিমাণ চুলচেরা বিশ্লেষণ হচ্ছে, তা দেখে অবাক না হয়ে উপায় নেই। সোশ্যাল মিডিয়ায় ঢুকলেই দেখা যায় অদ্ভুত সব তত্ত্ব। ফেইসবুক... ...বাকিটুকু পড়ুন

×