ঋতুর নাম বিরহ
২৭ শে জুলাই, ২০০৯ দুপুর ২:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
উৎসর্গ - শিল্পী মৌসুমী ভৌমিক - কে
শীতাতপ নিয়ন্ত্রিত হল ঘরে শেষ চৈত্রের সান্ধ্য নির্জনতায় বসন্ত বিদায়ী কোন রাগ নয়, কেবল জমে ছিল বিরহের বা প্রতীক্ষার কিছুটা অনুরাগ। তোমার চলার অভিজ্ঞতা বলার ধরনে যে শ্রুতি সংগ্রহ ভাণ্ডার আমাদের কানে ও কাননে ফুটিয়ে তুলেছিল বিরহ কুসুম, তার মালা গলায় পরার আক্ষেপ কখনো কাটবে না জানি। যদিও বিরহ কোন মওসুম কিনা জানা নেই। বঙ্গোপসাগরের কোল থেকে উঠে আসা মৌসুমী বায়ুর আদরে গড়া বর্ষা কি বিরহ ঋতুর নাম ? লোক ও অ-লোক সুরের বয়ান তোমার বচন ও বাচনে যে মুগ্ধ ফিউশন তৈরী করে তুলেছিল তার তাল অন্তিমে বেতাল বেমক্কা প্রশ্নবানে কিছুটা ম্রিয়মান হয়ে পড়লেও তেমন বিমূঢ় লাগেনি। যদিও কিছুটা বিহ্বলতার রেশ ছড়িয়ে পড়েছিল পুরো শ্যামল কাতরতা জুড়ে। আবার কোন এক লোক আয়োজনে নতুন আলোকে তোমার দর্শন প্রত্যাশায় ফিরে যাচ্ছি বাড়ি ও নিজ নারীর কাছে - প্রতীক্ষার প্রহর গুনবো বলে।
সর্বশেষ এডিট : ২৭ শে জুলাই, ২০০৯ দুপুর ২:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
রাবব১৯৭১, ২৭ শে নভেম্বর, ২০২৬ রাত ৩:৪২
আর কত সহ্য করবে মানুষ? এবার জেগে ওঠার সময়!
কোনো দেশ, জাতি, গোষ্ঠী কিংবা মানুষ বিপর্যয়ের মুখে পড়লে অনেক কিছু শেখার থাকে। সংকটের সময়ই মানুষের প্রকৃত পরিচয় প্রকাশ পায়। যেমন আজকের... ...বাকিটুকু পড়ুন

দুজনের অবস্থান বেশ দূরে ।
দুটো আলাদা ডালে। ডাল দুটো বেশ দূরে । তারপরও তারা একে অপরের খুব কাছে। এই মেঘলা বিকেল মনে হচ্ছে সন্ধ্যার আধো ছায়ায়...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
আরমান আরজু, ২৭ শে নভেম্বর, ২০২৬ বিকাল ৩:০৪

আমার 'প্রসঙ্গঃ আবু বকর' বিষয়ক লেখাটির 'হাদিস অনুযায়ী স্বামীর চরিত্রের সার্টিফিকেট হল তার স্ত্রী' পড়ে ব্লগে একজন মন্তব্য করেছেন, "ইসলামের হাদিস অনুসারে ৪টি বিয়ে করতে পারবেন। এবং আপনার ৪টি বউ...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
চারাগাছ, ২৭ শে নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৪০

রাত তখন একটা বেজে সতেরো মিনিট। ঢাকা শহরের এই সময়টাকে আমার খুব অদ্ভুত মনে হয়। শহরটা ঘুমিয়ে পড়েছে বলে মনে হয়, অথচ কোথাও না কোথাও কেউ...
...বাকিটুকু পড়ুন