somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

প্রদীপ হালদার
আমি জাতিস্মর। সপ্তমবার মানব জন্ম। অষ্টমবার মানব জন্ম নিয়ে আবার পৃথিবীর বুকে ফিরবো। সীতারাম নন্দী(১ম), কৃষ্ণকান্ত নন্দী(২য়),কাশিমবাজার রাজা কৃষ্ণনাথ রায়(৩য়),বিজয়কৃষ্ণদুলাল পাল(৪র্থ),হরিদাস মুখার্জী(৫ম),রমেশ সাহা(৬ষ্ঠ),প্রদীপ হালদার(৭ম)।

মানুষের ভাবনা।

২২ শে মার্চ, ২০১৩ রাত ৯:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


আমি রাম এবং শ্যামকে কাছে ডাকলাম। তারা কেউ আমার আত্মীয় নয়। তাদেরকে বললাম, আমি একটি ভালো মোবাইল ফোন উপহার দেবো। উপহার পাবার জন্য দুজনে খুশি। কিন্তু তারা একটু চিন্তিত, মোবাইল ফোন কে পাবে? রাম এবং শ্যাম আমার কাছে এলো। আমি মোবাইল ফোনটি রামকে দিলাম। শ্যামকে কিছুই দিলাম না। মোবাইল ফোনটি পেয়ে রাম খুশি হলো। শ্যাম দুঃখ পেলো এবং রামের ওপর অখুশি হলো। দুজনে চলে গেলো। পরে শ্যামকে আমি ডাকলাম। এবার শ্যামকে একটি মোবাইল ফোন উপহার দিলাম। শ্যাম খুশি হলো। কিছুদিন বাদে রাম জানতে পারলো যে,শ্যামও একটি মোবাইল ফোন উপহার পেয়েছে। এটা জানার পর রাম কিন্তু অখুশি হলো।
ঘটনা এমন হলে কি হতো। রাম এবং শ্যাম আমার কাছে এলো। রামকে মোবাইল ফোনটি দিলাম। রাম খুশি হলো। শ্যাম অখুশি হলো। এবার রামের কাছ থেকে মোবাইল ফোনটি ফেরৎ নিলাম এবং ফোনটা শ্যামকে দিলাম। দেখা গেলো,রাম অখুশি হলো আর শ্যাম খুশি হলো।
ঘটনা যদি এমন হতো। রাম এবং শ্যামকে ডাকলাম। রামকে ফোনটি দিলাম। রাম খুশি হলো। শ্যাম অখুশি হলো। রাম এবং শ্যাম চলে গেলো। এরপর রামকে ডেকে ফোনটি ফেরৎ নিলাম। রাম অখুশি হলো। পরে শ্যাম জানতে পারলো। তখন শ্যাম খুশি হলো।
আবার ঘটনা যদি এমন হতো। রাম এবং শ্যামকে ডাকলাম। বললাম উপহার দেবো। দুজনে খুশি। এবার উপহার দিলাম না। দুজনে অখুশি।
ঘটনা যেভাবেই ঘটুক না কেন কেউ খুশি আর কেউ অখুশি।
মনে করুন আমার সাথে চারজন লোক ঘুরছে। আমার মতোন তারাও কাজ করে। আমার মতোন তারাও রোজগার করে। আমার মতোন তাদের কাছেও টাকা আছে। এখন দুপুরবেলায় তারা আমার সাথে ঘুরছে। আমার খিদে পেয়েছে। আমি দোকানে গিয়ে নিজের টাকায় ভাত খেলাম। আমি খুশি। তাদেরকে খাবার কথা বললাম না। তারা কিন্তু অখুশি হবে।
কিংবা ধরুন সবাই মিলে ভাত খেলাম। দাম দেবার সময় সবাই ইতস্ততঃ করছে। আমার ভাতের দাম আমি দিলাম। তারা কিন্তু অখুশি হবে। কিংবা পুরো দামটা আমি দিলাম। আমি অখুশি হবো। তারা খুশি হবে।
এমন একটা ঘটনার কথা আমার মনে পড়লো। আমি কাজ করছি। আমার সাথে আরও অনেকে কাজ করছে। আমরা সবাই অন্য এক জায়গায় উপস্থিত হলাম। আমাকে দেখে অন্য একজন আমার জন্য ভাত নিয়ে এলো। তার সাথে আমি ভাত খেলাম। আমরা দুজনে খুশি হলাম। কিন্তু যারা আমার সাথে কাজ করছিল,তারা কিন্তু অখুশি হলো। আমাকে তারা অনেক কথা শোনালো। আমি বললাম- আমি কাউকে খাওয়াচ্ছি না। যাদের কাছে এসেছি তারাই খেতে দিচ্ছে। আপনারা চেয়ে নিন। কিংবা প্রত্যেককে আমি টাকা দিয়েছি। সেই টাকায় খেতে পারেন। কিংবা আমার কাছে চাইলে ভাতের ব্যবস্থা করতে পারি। আমি ভাতের ব্যবস্থা করলাম। তারা আর কেউ খায় নি। তারা অখুশি হলো।
আবার অন্য দিকে ফিরে তাকান। এখন আমরা আধুনিক যুগে বাস করছি। অটোতে অটো ড্রাইভার তার দুপাশে মহিলা বসিয়ে গাড়ি চালাচ্ছে। ড্রাইভার খুশি। যদি ড্রাইভারের পাশে পুরুষ লোক থাকতো তাহলে ড্রাইভারের গাড়ি চালাতে বেশী ভালো লাগতো না।
আসলে কেউ কিছু দিলে আমরা খুশি হই। না পেলে আমরা অখুশি হই। আমি দেখেছি, কোন মিটিং করার সময়,ছোট কোন পলিথিনের ব্যাগ পেলাম। বাড়িতে নিয়ে এলাম। তারপর সেটি আমার আর কোন কাজে লাগে না। বরং সেটি একটা আবর্জনা।
আসলে আমাকে কে কি দিলো, আর কে কি দিলো না, ভেবে কোন লাভ নেই। আসলে কেউ তার জিনিস হাতছাড়া করতে চায় না। জিনিস থাকলে কি হবে আর না থাকলেই বা কি হবে। আনন্দ করার জন্য "আমিই" যথেষ্ট। এইসব জিনিসের মধ্যে ঢুকে প্রকৃত আনন্দ খুঁজে পাওয়া যায় না।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকে স্রেফ একা ছিলাম....

লিখেছেন নতুন নকিব, ১৫ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫১

আজকে স্রেফ একা ছিলাম....



সময় পেলে মাঝে মাঝে সামুতে আসি। আজ সকালেও অভ্যাসবশতই সামুতে উঁকি দিলাম। কিন্তু লগইন ব্লগারের সংখ্যার ঘরটায় চোখ পড়তেই থমকে গেলাম। সেখানে একটা নিঃসঙ্গ শূন্য। কেউ... ...বাকিটুকু পড়ুন

আর্ন্তজাতিক সাফল্য

লিখেছেন রোকসানা লেইস, ১৫ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৮



আবার আজ আমার বানানো মুভি নিয়ে কয়েকটি কথা বলতে এলাম। গত মাস তিন ধরে বছর শেষের সর্ট ফিল্ম গুলোর প্রতিযোগীতায় অংশ গ্রহণের শেষ আয়োজন চলছে। মুভিটা তৈরি করেছি। তা... ...বাকিটুকু পড়ুন

দেশটা কি আমার বাপের?

লিখেছেন শেরজা তপন, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:২৭


আমার বাবা, জন্মের সময়ে তিনি ছিলেন ব্রিটিশ ভারতীয় ( এখানে অনেকেরই বাবা ছিলেন বা আছেন)- ভাল করে বোঝার জন্য পাসপোর্টের ছবিটা দেখুন;


তখন যদি তিনি ভারতের যে প্রান্ত থেকেই... ...বাকিটুকু পড়ুন

সবই তোর ভালোর জন্য

লিখেছেন সম্‌প্রীতি, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:১৭

আমাদের পরিবারে ভালোবাসা ❤️ মাপা হয় কে কতো কষ্ট পাইছে সে হিসাব দিয়ে।
যে যতো বেশি নিজের শখ কুরবানি দিচ্ছে পরিবারের সিন্দুকে তার শেয়ার তত বেশি।

আমাদের দেশে বাবা-মা'রা সন্তান জন্ম দেন... ...বাকিটুকু পড়ুন

আমার শৈশবের ধর্মানুভূতি

লিখেছেন শ্রাবণধারা, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২২


শৈশবে আমাদের বাড়ি থেকে নানাবাড়ি ছিল বিশ কিলোমিটার দূরে। তবে, এইটুকু পথ পাড়ি দিতেই তখন অনেক সময় লেগে যেত। বাড়ি থেকে অর্ধেক পথ যাওয়ার পর পড়ত মাটির রাস্তা।... ...বাকিটুকু পড়ুন

×