somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

৭ই মার্চ বনাম ২৫শে মার্চ।।

২১ শে মার্চ, ২০১৩ রাত ১:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কর্তন, মার্জন ও বর্ধন হবে জেনে পড়া শুরু করি নাই এতোদিন। পান্ডুলিপিটা বঙ্গবন্ধুর লেখা হলেও বইটা প্রকাশ ছিল শেখ হাসিনার হাতে। যে মানুষটাকে আমি বিশ্বাস করতে পারি না। যাহোক অবশেষে আজ পড়া শুরু করলাম "অসমাপ্ত আত্মজীবনী - শেখ মুজিবর রহমান" বইটি। ভূমিকা পড়া শুরু করলাম, ভূমিকার ২য় পৃষ্টাতেই আমার চোখ আটকে গেল। ২য় পৃষ্টার ৩য় প্যারাটা শুরু হয়েছে এইভাবে - "১৯৭১ সালের ২৫শে মার্চ মধ্যরাতে স্বাধীনতা ঘোষণা দেয়ার পরপরই আমাদের ধানমন্ডি ৩২ নম্বর সড়কের বাড়িতে (পুরাতন), (বর্তমান সড়ক ১১,বাড়ি নম্বর ১০) পাকিস্তানী সেনাবাহিনী হানা দেয় এবং আমার পিতাকে গ্রেফতার করে নিয়ে যায়।" এই লাইন পড়ে আমি বুঝে উঠতে পারি নাই, কমপক্ষে ৫০ বার লাইনটা পড়লাম। ছানাবড় চোখ ছোট করে একটা মুচকি হাসি নিজের অজান্তেই বের হয়ে আসল। কেন প্রশ্ন করতে পারেন, উত্তর দেয়ার আগে অনুরোধ করব লাইনটি আবার পড়ে নিন। "১৯৭১ সালের ২৫শে মার্চ মধ্যরাতে স্বাধীনতা ঘোষণা দেয়ার পরপরই.........।­" শেখ হাসিনা নিজেই লিখেছেন ১৯৭১ সালের ২৫শে মার্চ মধ্যরাতে স্বাধীনতা ঘোষণা হয়েছিল। তাহলে এখন আপনারা ৭ই মার্চ, ৭ই মার্চ বলে মুখে ফেনা উঠান কেন?? শেখ হাসিনা দুমুখো সাপ সেটা প্রমাণ হয়ে গেল। ৭ই মার্চ স্বাধীনতার কোন ঘোষণা নয় সেটাও শেখ হাসিনা স্বীকার করেছে অতি মূল্যবান একটি বইয়ের ভূমিকায়। ৭ই মার্চ স্বাধীনতার ঘোষণা হয়েছিল এইটা বাংলার ইতিহাসে জঘন্য মিথ্যাচার যার প্রমান শেখ হাসিনা নিজেই দিয়ে দিলেন। ধন্যবাদ আপনাকে। আমার লেখাটি কোনভাবে প্রকাশক বা শেখ হাসিনা পর্যন্ত পৌছালে পরের সংস্করণে লাইনটি আর থাকবে না।
৭ই মার্চের ভাষণ অবশ্যই স্বাধীন বাংলা সৃষ্টিতে অনেক বড় ভূমিকা রেখেছে, তবে সেই ভাষণে স্বাধীনতার ঘোষণা নয়, ছিল স্বাধীনতার প্রস্তুতির ঘোষণা। "ঘরে ঘরে দূর্গ গড়ে তুলুন, যার যা কিছু আছে তাই নিয়েই শত্রুর মোকাবেলা করতে হবে" - "করতে হবে"র স্থলে "কর" হলে সেটা হত স্বাধীনতার ঘোষণা। করতে হবে ভবিষ্যত কাল। করতে হবে দ্বারা বুঝাতে চেয়েছেন সামনে করতে হবে। ২৫শে মার্চ রাতে জিয়াউর রহমানই করতে হবের অবসান করে করার ঘোষণা দেন। "আসুন,বসুন,আলোচ­না করে সমস্যা সমাধান.........­..." - স্বাধীনতার ঘোষণায় আলোচনার কোন সুযোগ নাই, কিন্তু ৭ই মার্চ ভাষনে আলোচনার একটা ইচ্চা প্রকাশ ছিল।
আমি ছোটকাল থেকেই স্বাধীনতার ঘোষণা শুনে এসেছি জিয়ার কণ্ঠে অন বেহালফ অফ বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান। আমি সারা জীবন মনেপ্রাণে বিশ্বাস করব জিয়াউর রহমানই স্বাধীনতার ঘোষক।
বিএনপির গুলোকে হাততালি দেওয়ার দরকার নাই, দেশ স্বাধীন হওয়ার পেছনে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে শেখ মুজিবের অবদানই সবচেয়ে বেশী। বঙ্গবন্ধু শেখ মুজিবই সর্বকালের সর্বশ্রেষ্ট বাঙ্গালী। গোলাম আজম ৩৮ নাম্বারে :D
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকে স্রেফ একা ছিলাম....

লিখেছেন নতুন নকিব, ১৫ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫১

আজকে স্রেফ একা ছিলাম....



সময় পেলে মাঝে মাঝে সামুতে আসি। আজ সকালেও অভ্যাসবশতই সামুতে উঁকি দিলাম। কিন্তু লগইন ব্লগারের সংখ্যার ঘরটায় চোখ পড়তেই থমকে গেলাম। সেখানে একটা নিঃসঙ্গ শূন্য। কেউ... ...বাকিটুকু পড়ুন

আর্ন্তজাতিক সাফল্য

লিখেছেন রোকসানা লেইস, ১৫ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৮



আবার আজ আমার বানানো মুভি নিয়ে কয়েকটি কথা বলতে এলাম। গত মাস তিন ধরে বছর শেষের সর্ট ফিল্ম গুলোর প্রতিযোগীতায় অংশ গ্রহণের শেষ আয়োজন চলছে। মুভিটা তৈরি করেছি। তা... ...বাকিটুকু পড়ুন

দেশটা কি আমার বাপের?

লিখেছেন শেরজা তপন, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:২৭


আমার বাবা, জন্মের সময়ে তিনি ছিলেন ব্রিটিশ ভারতীয় ( এখানে অনেকেরই বাবা ছিলেন বা আছেন)- ভাল করে বোঝার জন্য পাসপোর্টের ছবিটা দেখুন;


তখন যদি তিনি ভারতের যে প্রান্ত থেকেই... ...বাকিটুকু পড়ুন

সবই তোর ভালোর জন্য

লিখেছেন সম্‌প্রীতি, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:১৭

আমাদের পরিবারে ভালোবাসা ❤️ মাপা হয় কে কতো কষ্ট পাইছে সে হিসাব দিয়ে।
যে যতো বেশি নিজের শখ কুরবানি দিচ্ছে পরিবারের সিন্দুকে তার শেয়ার তত বেশি।

আমাদের দেশে বাবা-মা'রা সন্তান জন্ম দেন... ...বাকিটুকু পড়ুন

আমার শৈশবের ধর্মানুভূতি

লিখেছেন শ্রাবণধারা, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২২


শৈশবে আমাদের বাড়ি থেকে নানাবাড়ি ছিল বিশ কিলোমিটার দূরে। তবে, এইটুকু পথ পাড়ি দিতেই তখন অনেক সময় লেগে যেত। বাড়ি থেকে অর্ধেক পথ যাওয়ার পর পড়ত মাটির রাস্তা।... ...বাকিটুকু পড়ুন

×