somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার অপরাধসমুহ: ভুয়া উকিল সেজে বিয়ে পড়ানো: পর্ব-২

৩১ শে আগস্ট, ২০১২ রাত ১:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

২০০৮ সাল । হলে বিএনির সংস্কারপন্থী ও মুলধারা নেতাদের সাথে প্রায়ই ঘটে সংঘর্ষ। মাঝে মধ্যে রুম ভাংচুর হয়।আমি ছিলাম সংস্কারপন্থীদের দলে। কি করবো উপায় নাই কারণ সংস্কারপন্থীদের নিয়ন্ত্রনে ছিল হল। তাই নিরাপত্তার খাতিরে আজিমপুরের কাছে পরিচিত এক বড় ভাইর রুমে গিয়ে উঠলাম। রুমে মহল্লার বড় ভাইকে ঘটনা খুলে বললাম। তিনি কয়েকদিন খাকার সুযোগ করে দিলেন। রুমে থাকতো তিনজন । আমাকে নিয়ে চারজন ।

কয়েকদিন পর মহল্লা্র বড় ভাইর এক দুর সর্ম্পকের আত্বীয় এলো ঢাকায় কর্মের খোজে। নাম শহীদ। কয়েকদিন ঘুরে ফিরে কর্ম নায় পেয়ে সিদ্ধান্ত নিলে হাত খরচ চালাতে রিকসা চালাবে। তবে, যে কয়েকদিন বেকার ছিল সে কয়দিন তাকে নিয়ে ঘুরে বেড়াতাম বিকেলে। ঘুরতে গিয়ে দুজনের মধ্যে হ্রদ্যতা তৈরি হয়। এরপর জানা গেল তার ইতিহাস। শহীদ বিবাহিত । দুইটি বাচচা আছে। এলাকায় বিয়ে করেছে।কিন্তু শহীদের সাখে রাজশাহীর এক মেয়ের সাথে অতীত সর্ম্পক রয়েছে। অবিবাহিত সেই রমনী গামেন্টস কর্মী ছিল ।

১ বছর আগে ঢাকার পাট চুকিয়ে গ্রামের বাড়ি চলে গিয়েছে নারীটি । প্রায়ই রাত সে মেয়েটির সাখে কথা বলত । নাম তার রিজিয়া। একদিন মেয়েটি সাফ জানিয়ে দিল তাকে বিয়ে না করলে সে আর ঢাকায় আসবোনা । মেয়েটি শুধু তার কাছে স্ত্রীর স্বীকৃতি চায় । আর কিছু চায়না। বিষয়টি আমার কাছে বড়ই রহস্যের মনে হল।

শহীদ দোটানায় পড়ে গেল ।এদিকে গ্রামের বউর সাথে তার সর্ম্পক ভাল যাচ্ছিলনা । তাই সে সিদ্ধান্ত নিয়েছে রিজিয়াকে বিয়ে করবে। কিন্তু কাজী অফিসে গিয়ে বিয়ে করাটাও তার পক্ষে সম্ভব ছিলনা । কেননা মেয়ে চায় কোর্ট মেরিজ ছাড়া বিয়ে বসবেনা । মহা মুসকিল্ ।

অল্প শিক্ষিত শহীদ আমার হাত পায়ে ধরে বসল । বলল বড় ভাই, ভাই আমাকে সাহাজ্য করেন, বললাম কিভাবে । সে বলল, আপনার কোন পরিচিত উকিল আছে। আমি বললাম । আছে, আমার বন্ধুর বাবা উকিল । থাকেন যাত্রাবাড়িতে । নাম আনিসুজ্জামান। শহীদ বলল, আমাকে একটি উকিলের সিল বানিয়ে দেন। সে একদিন আমাকে নিয়ে নীলক্ষেত গিয়ে ৫০ টাকা দিয়ে একটি সিল বানালো আমার সেই বন্ধুর বাবার নামে। সিলে বাংলাদেশ সুপ্রীম কোর্ট লেখা। উকিলের নাম । পুরোপুরি নকল।

অত:পর সে ১৫০ টাকার কয়েকটি স্টাম্প কিনল। সেগুলো নিয়ে রুমে আসল। রাতে শুরু হল তার পরিকল্পনা । আমাকে সব বুঝিয়ে বলল। আমি বললাম ।ধরা পরবেনাতো । সে বলল , গ্রামের মানুষ তেমন শিক্ষিত না, তাই অতকিছু বুঝবেনা।

পরদিন দিনে পাশেই এক কাজীর রুমে গিয়ে বিয়ে করার নিয়ম কানুন ও কাগজ পত্র ঘেটে দেখে আসলাম দুজন। বিকেলে সুন্দর করে লিখলাম । উভয়ের নাম ঠিকানা দেনমোহর । এরপর শহীদ আমাকে মোবাইলে মেয়েটির সাথে কথা বলতে দিল। রিজিয়াকে বলল , আমার উকিলের সারের সাথে কথা বল। সবকিছু ঠিকঠাক করে বলবে। তা না হলে উকিল সাহেব বিয়ে পড়াবেনা । মোবাইল হাতে নিয়ে আমার খুব হাসি পেল । তারপর মুখটা গম্ভীর করে তার কাছে থেকে সব খুটিনাটি জিজ্ঞেস করে নিলাম । মেয়েটিকে জিজ্ঞাসা করলাম, বিয়েতে তুমি রাজি কিনা । সে বলল, হ্যা স্যার আমি রাজি । ভাল করে লিখে দেন । দেনমোহর ২ লাখ টাকা লিখবেন ।

আমি আবার মেয়েটিকে বললাম, তুমি নিজ ইচ্ছায় বিয়ে করছো তো , মেয়েটি বলল, হ্যা স্যার । আমরা দুজনকে ভালবাসি ।
বিয়ে পড়িয়ে দিলাম । শহীদ মেয়ের রাজশাহীর ঠিকানায় কাগজ পত্র পাঠিয়ে দিল । এর ১০ দিন পর মেয়েটিকে ঢাকায় নিয়ে এসে সাভারে রুম ভাড়া করে দিল। মেয়েটি একটি ছোট রুম নিয়ে থাকত। আর শহীদ সপ্তাহান্তে গিয়ে দেখা সাক্ষাত করে আসত।

এরমধ্যে আমি হলে ফিরে এলাম। শহীদের সাথে মাঝে মাঝে কথা হত। ঘটনার প্রায় একবছর পর সেই রিজিয়া মেয়েটি আমার নাম্বারে ফোন দিল। বলল, উকিল সাহেব । শহীদ তো এখন আর আসেনা । ফোনে পাওয়া যায়না। তার কোন সন্ধান দিতে পারবেন। আমি বললাম। তার সাথে তো আমার কোন যোগাযযোগ নেই । মেয়েটির কন্ঠে তখন বিমর্ষের ছাপ । আমি কি বলবো খুজে পাচ্ছিনা , হয়তো মেয়েটি জানেনা যে, তার বিয়ে ছিল একটি ভন্ডামি। নিজেকে তখন খুব অপরাধী মনে হলো।

আজ ৫ বছর পরেও মাঝে মাঝে সে ঘটনাগুলো মনে পড়ে। বিবেকের আদালদে আজও আমি অপরাধী হয়েই রইলাম।হয়ত কোনোদিন দেখা হলে তার কাছে ক্ষমা চেয়ে নিতাম।
তাইতো বলি জীবনটা কাঠের পেন্সিলে লেখা কোন গল্প বা কবিতা নয়, যে ভুল হলে মুছে আবার নতুন করে লেখা যাবে।.......
৮টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিলেন মমতার দলকে?

লিখেছেন ...নিপুণ কথন..., ০৯ ই জুন, ২০২৬ রাত ১:২২


শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×