আমি ছুটে চলি।
ছুটে চলি দূর্নিবার সুখের নেশায়,
ছুটে চলি দিগন্ত বিস্মৃত মাঠ,
ছুটে চলি সবুজের সমারোহে।
কখনও স্রোতস্বিনী কোন নদীর বুক চিরে,
আবার কখনওবা যন্ত্রমানব হয়ে।
আচ্ছা তোমরা কেও কি বলে দেবে
কোথায় পাব তারে?
সেও কি ছুটে চলে অন্য কারও খোঁজে?
সুখ সুখ করে কাঁদিবোনা আর,
এখন শুধু অপেক্ষা।
অপেক্ষা??? কিসের আশায়??
আবারও কি সুখের অপেক্ষা?
আমি জানিনা হে সহযাত্রী।
পৃথিবীর এই সবুজের মাঝে
ছুটে না চলাকে যদি তুমি সুখ বল
তবে তাই না হয়!
যদি নিস্তব্ধ দেহ নিয়ে
পৃথিবীর বাইরে যাওয়াকে সুখ বল
তবে তাই না হয়।
সর্বশেষ এডিট : ০৫ ই আগস্ট, ২০০৯ সন্ধ্যা ৭:০৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


