somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার পরিচয়

আমার পরিসংখ্যান

আমার সকল পোস্ট (ক্রমানুসারে)

হ্যারল্ড পিন্টার-এর কবিতা: “দর্পণ”

লিখেছেন অরণ্য প্রলয়, ১৪ ই অক্টোবর, ২০১৬ দুপুর ২:৪৩



আমার জীবনের প্রতিটি পরতে নিষ্প্রাণ তারুণ্যের আর্তনাদ,
পুষ্পশোভিত বিস্ময় জাগানো পথ দিয়ে হেঁটে গিয়েছি আমি,
হেঁটে গিয়েছি উচ্ছল সহচরীদের সাথী করে,
ত্রয়ী সুরের উদ্দাম বাদ্য বাজিয়ে।

আলিঙ্গন করেছি রুক্ষ জীবনের রুদ্র প্রকৃতিকে,
চুমুক দিয়েছি ঘাড় ভাঙা পাখির রক্ত প্লাবনে,
ঘুমিয়ে পড়েছি ধ্বংসকে সাথী করে বিষাক্ত কাঁটা গায়ে জড়িয়ে।

প্রচণ্ড উল্লাসে পৈশাচিক হাসি বরণ... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ২৩৫ বার পঠিত     ১ like!

একটি হাইকু-Matsuo Basho

লিখেছেন অরণ্য প্রলয়, ০৩ রা অক্টোবর, ২০১৬ সকাল ৮:১৪

মাঠ ভরা তুলো
চাঁদ বোধ হয়
ফুল হয়ে নেমে এলো।

(Matsuo Basho রচিত একটি হাইকুর বাংলা ভাষ্য)

বাকিটুকু পড়ুন

৬ টি মন্তব্য      ১১৭ বার পঠিত     ১ like!

চার্লি চ্যাপলিনের ‘মডার্ন টাইমস’

লিখেছেন অরণ্য প্রলয়, ৩০ শে সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:২১

যারা নিয়মিত সিনেমা দেখেন তাদের কাছে চার্লি চ্যাপলিনের সিনেমাগুলো অত্যন্ত ভালো লাগে এটা বলাই যায়। আমিও প্রচুর সিনেমা দেখি। আমার কাছেও চার্লি চ্যাপলিনের সিনেমাগুলো অত্যন্ত প্রিয়। বিশেষ করে ‘মডার্ন টাইমস’-এর বক্তব্যগুলো আমাকে খুব স্পর্শ করে।


‘মডার্ন টাইমস’ সিনেমাতে যন্ত্রনির্ভর সভ্যতার প্রতি বিদ্রূপ ঝরে পড়েছে চার্লি চ্যাপলিনের কণ্ঠ থেকে। এই সিনেমাটি... বাকিটুকু পড়ুন

৯ টি মন্তব্য      ৯৬৮ বার পঠিত     ৩ like!

সিটি লাইটস : চার্লি চ্যাপলিনের এক অসামান্য শিল্পকর্ম

লিখেছেন অরণ্য প্রলয়, ২৫ শে সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৫৪


‘সিটি লাইটস’ চলচ্চিত্রটি নিঃসন্দেহে চার্লি চ্যাপলিনের একটি অনবদ্য ক্ল্যাসিক। চার্লি চ্যাপলিনের এই চলচ্চিত্রটি মুক্তি পেয়েছিল ১৯৩১ সালের ৩০শে জানুয়ারি। এটি তৈরি করতে সেই সময়কার হিসাবে খরচ হয়েছিল ১৫ লক্ষ ডলার। অত্যন্ত জনপ্রিয়তা পেয়েছিল এই ছবিটি। এতো যুগ পরেও বলা যায় সেই জনপ্রিয়তা এখনও একটুও কমেনি। বরং বেড়েছে বলেই মনে হয়।... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ১২১ বার পঠিত     ০ like!

জীবনানন্দ দাশের কবিতা — “অদ্ভুত আঁধার এক”

লিখেছেন অরণ্য প্রলয়, ২৪ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:০৯



জীবনানন্দ দাশের “অদ্ভুত আঁধার এক” এই কবিতাটা বর্তমান সময়ের প্রেক্ষাপটে অত্যন্ত প্রাসঙ্গিক বলে মনে হয় আমার কাছে। জানিনা আমি সঠিক কিনা, তবে আপনাদের মধ্যে কেউ কেউ হয়তোবা আমার সঙ্গে একমত হলেও হতে পারেন।
জীবনানন্দ দাশের এই কবিতাটা আবারো পড়ার জন্য আপনাদের সামনে তুলে ধরলাম।

অদ্ভুত আঁধার এক
-জীবনানন্দ দাশ

অদ্ভুত... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৫৯১ বার পঠিত     ০ like!

একটি হাইকু

লিখেছেন অরণ্য প্রলয়, ২৩ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:৪৩


পুরনো পুকুর
লাফ দিলো এক ব্যাঙ
ঝপাস।

(Matsuo Basho রচিত হাইকু থেকে অনূদিত) বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৮২ বার পঠিত     ০ like!

হারিয়ে যায় ফিরে আসে না

লিখেছেন অরণ্য প্রলয়, ২২ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:২২

উন্মাতাল এই বিশ্ব আমাদের সামনে হাজির করছে কিছু প্রশ্ন। প্রাচীনকাল থেকে চলে আসা যুদ্ধের ঐতিহ্য কি রক্ষা করতেই হবে? এই বিশ্বে কি যুদ্ধ অপরিহার্য? তাহলে অতীত থেকে আমরা কী শিক্ষা গ্রহণ করলাম? আমরা কী এটাই শিখলাম যে যুদ্ধ বন্ধ করা উচিত নয়, বরং নতুন প্রযুক্তির আশ্রয়ে যুদ্ধকে আরো বেগবান করাই... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৯৭ বার পঠিত     ০ like!
আরো পোস্ট লোড করুন
ব্লগটি ১৯৭৬ বার দেখা হয়েছে

আমার পোস্টে সাম্প্রতিক মন্তব্য

আমার করা সাম্প্রতিক মন্তব্য

আমার প্রিয় পোস্ট

আমার পোস্ট আর্কাইভ