somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

টাকার জন্মকথা

০২ রা আগস্ট, ২০০৯ বিকাল ৩:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

'মানি' অর্থাৎ 'টাকা'র নাম শুনলেই কেমন যেন বাহাদুরী, আধিপত্য ইত্যাদির ডংকা কর্ণপাত হয়। আমরা অনেকেই 'একটি পয়সার আত্মকাহিনী' নামক রচনা পড়েছি। কিন্তু একটি টাকার আত্মকাহিনীতো কেউ হয়তো পড়া বা শোনার ইচ্ছা করিনি। আজকাল এক টাকার 'কয়েন'ও বেরিয়েছে। তবে কি ক্রমাগত বাংলাদেশে কোন না কোনোদিন 'টাকা' নামটি উঠে যাবে? যদিও ভাবি টাকা উঠে যাচ্ছে, তবুও বহির্বিশ্বে কিন্তু এ 'মানি বা টাকা উঠে যাবার কোন সম্ভাবনা ভাবতে পারি না। কেননা, এই টাকা সুদূর ৮১২ সালে জগতের সবচেয়ে বেশি মানুষের দেশ চীনে আত্মপ্রকাশ করে পাকাপোক্তভাবে আসন পেতেছে।

তবে তার ব্যাপক প্রচলনও শুরু হয় ৯৭০ সালে। ইউরোপে নোটের প্রচলন হয় ১৬৬১ সালে সুইডেনের স্টকহোমে। স্টকহোম জাদুঘরের প্রথম নোটটি ছাপা হয়েছিলো ১৬৬২ সালের ৬ই ডিসেম্বর। ইংল্যান্ডের সবচেয়ে পুরনো নোটটির জন্ম ১৬৯৯ সালে ১৯ ডিসেম্বর। স্বর্ণখচিত সবচেয়ে বড় আকারের ব্যাংক নোট বের করেছিল জাপান। 'টেনসিয়ো ওবান' নামের এই নোটের জন্ম প্রায় চারশত বছর আগে। আকার ছিল ১৭ : ১০ সেন্টিমিটার। সবচেয়ে ক্ষদ্রাকৃতির নোট বের করার কৃতিত্ব রুমানিয়ার। দশ এককের এই নোটটির আকার ছিল ২.৭৫ : ৩.৮ সেন্টিমিটার।

জন্ম নিয়েই থেমে নেই, সে এবার জনপ্রিয়তাকে সস্বল করে দেখাতে লাগল তার আধিপত্য। ১৮০৪ সালে প্রবর্তিত এক সেট মুদ্রার বর্তমান মূল্য এক মিলিয়ন ডলার। আমেরিকার এই মুদ্রাগুলো বর্তমান অতি দূর্লভ। রৌপ্য খচিত এই মুদ্রার সেটটি ১৯৭৯ সালে লেন্সটর মার্কিং নামে জনৈক ব্যবসায়ী স্পেনের রাজাকে উপহার দিয়েছিলেন। ১৮০৪ সালের রুপার একটি ডলার নয় লাখ নব্বই হাজার ডলারে বিক্রি হয়েছে শিকাগোর এক নিলামে।

সম্রাট নেপোলিয়ন নোটকে জনপ্রিয় করার জন্য পাঁচ ফ্রি মূল্যের এক মুদ্রায় অতি সূক্ষ্ম কাগজের একটি চেক ছেপে বাজারে ছেড়েছেন। যে এই চেক দেখাতে সমর্থ হবে সে এক মিলিয়ন ফ্রি পাবে। কিন্তু অদ্যাবধি কেহ দেখাতে পারেনি। যদি কোন ভাগ্যবান এখনও সেই ক্ষুদ্র চেকটি দেখাতে পারেন তবে সেই অর্থ তাকে দেওয়া হবে। ১৯৫৮ সালের ১৩ জুন লন্ডনের একটি নিলামে রাজা তৃতীয় হেনরীর সময়কার কুড়ি পেন্সের একটি মুদ্রার ডাক উঠেছিল একাত্তর হাজার পাঁচশত পাউন্ড। পৃথিবীতে এ জাতীয় মুদ্রা মাত্র ছয়টি।

হয়তো কোন কালে আমাদের বর্তমান এক টাকার নোটের নিলাম উঠবে একলাখ টাকা। এর জন্য চলনু আমরা বেশি করে এক টাকার নোট জমিয়ে সেই দিনের জন্য অপেক্ষা করি।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আর কত সহ্য করবে মানুষ? এবার জেগে ওঠার সময়!

লিখেছেন রাবব১৯৭১, ২৭ শে নভেম্বর, ২০২৬ রাত ৩:৪২

আর কত সহ্য করবে মানুষ? এবার জেগে ওঠার সময়!
কোনো দেশ, জাতি, গোষ্ঠী কিংবা মানুষ বিপর্যয়ের মুখে পড়লে অনেক কিছু শেখার থাকে। সংকটের সময়ই মানুষের প্রকৃত পরিচয় প্রকাশ পায়। যেমন আজকের... ...বাকিটুকু পড়ুন

তবুও পাশাপাশি

লিখেছেন হুমায়রা হারুন, ২৭ শে নভেম্বর, ২০২৬ ভোর ৪:০৭

দুজনের অবস্থান বেশ দূরে ।
দুটো আলাদা ডালে। ডাল দুটো বেশ দূরে । তারপরও তারা একে অপরের খুব কাছে। এই মেঘলা বিকেল মনে হচ্ছে সন্ধ্যার আধো ছায়ায়... ...বাকিটুকু পড়ুন

পথ চলতে - ৫

লিখেছেন আরমান আরজু, ২৭ শে নভেম্বর, ২০২৬ বিকাল ৩:০৪



আমার 'প্রসঙ্গঃ আবু বকর' বিষয়ক লেখাটির 'হাদিস অনুযায়ী স্বামীর চরিত্রের সার্টিফিকেট হল তার স্ত্রী' পড়ে ব্লগে একজন মন্তব্য করেছেন, "ইসলামের হাদিস অনুসারে ৪টি বিয়ে করতে পারবেন। এবং আপনার ৪টি বউ... ...বাকিটুকু পড়ুন

তুমি যদি ফিরে না আসো

লিখেছেন চারাগাছ, ২৭ শে নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৪০



রাত তখন একটা বেজে সতেরো মিনিট। ঢাকা শহরের এই সময়টাকে আমার খুব অদ্ভুত মনে হয়। শহরটা ঘুমিয়ে পড়েছে বলে মনে হয়, অথচ কোথাও না কোথাও কেউ... ...বাকিটুকু পড়ুন

×