আজ একটা আকস্মিক ঘটনা ঘটল। বাজার করতে গিয়ে সাধের নোকিয়া ৭২১০ মোবাইল সেটটি চুরি হয়ে গেল। অনেক কষ্টে কেনা জিনিসটার এই অবস্থা হওয়ায় খুব কষ্ট পেয়েছি।
মোবাইল চোর কিংবা চুরি থেকে মোবাইল কোম্পানীগুলো যদি আমার কিছু নিম্নলিখিত সেবাগুলো দিত তাহলে হয়তো এই দুর্ভোগ এবং মোবাইল চোর ধরা যেত:
১। এমন একটি ব্যবস্থা যাতে চুরি যাওয়া মোবাইলটি কেউ ব্যবহার করতে না পারে। অর্থ্যাৎ মোবাইলটির আউটগোয়িং এবং ইনকার্মিং সুবিধাসহ সকল সুবিধা লগ করে দেওয়ার ব্যবস্থা।
২। চুরি যাওয়া মোবাইলটির যাবতীয় ডকুমেন্ট যাতে অন্য কেউ দেখতে না পারে তার কোন ব্যবস্থা করা।
৩। মোবাইলটি বিক্রি করে দিলে এবং অন্য সিম লাগালেও কোন পদ্ধতি মারফত যদি চুরি যাওয়া মোবাইলটি শণাক্ত করা যায় তার ব্যবস্থা করতে পারলে।
৪। সর্বপরি ক্রেতারা যদি কোন চুরি হওয়া মোবাইল না কিনে।
দয়া করে মোবাইল ফোন সেবাদাতা প্রতিষ্ঠানের সবার দৃষ্টি আকর্ষণ করছি এমন কোন ব্যবস্থা পদ্ধতির আবিষ্কার করা যাতে এমন মোবাইল চুরি থেকে আমরা রক্ষা পেতে পারি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


