somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অবশেষে আত্নপ্রকাশ

২১ শে এপ্রিল, ২০১০ রাত ২:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সামহোয়্যারইনের সাথে পরিচয় প্রায় দুই বছরের কাছাকাছি, ১ বছর ৭ মাস। রেজিস্ট্রেশনের পর দীর্ঘদিন পর ব্লগ শুরু করার কারন হোল কীবোর্ডে বাংলা লিখার গতির জন্য। অভ্র দিয়ে আগে বাংলা লিখতে অনেক সমস্যা হত, এখন সেটা অনেক কমে গেছে তাই সাহস করে কীবোর্ডে হাত দিলাম।

যাই হোক এই দীর্ঘদিন সামহোয়্যারইনের সাথেই ছিলাম পাঠক হিসেবে, অনেককে দেখেছি, অনেক জনপ্রিয় ব্লগার চলে গেছেন, অনেকে এসে জনপ্রিয় হয়েছেন, ব্লগ অনেক সমৃদ্ধ হয়েছে। মাঝেমাঝে বিরক্তি এসে যেত কিন্তু একটু পরে আবার ফিরে আসতাম, আর পুরোনো ব্লগারদের লেখা খুব মিস করি এখনও। অনেক ভালোলাগা জড়িয়ে আছে এই কমিউনিটি ব্লগটির সাথে, অনেক সুন্দর লিখা পড়েছি, অনেক কিছু শিখেছি অনেক লিখা পড়ে মাথা গরম হয়ে যেত কিন্তু কী আর করা কোথাও মন্তব্য করতে পারতাম না।

ইন্টারনেটের বিশাল জগতে বাংলা বেশ দ্রুতই এগিয়ে যাচ্ছে, ব্লগের সংখ্যা বেড়েছে, সাথে ব্লগারও, অনেক ফোরাম হয়েছে বাংলায়, ওয়েবসাইটও বেড়েছে, ফেসবুকে বাংলাভাষা যুক্ত হয়েছে, দেশীয় সব সংবাদপত্রগুলোর অনলাইন সংস্করন যুক্ত হয়েছে। আর এ সবকিছুই এগিয়েছে ইউনিকোডভিত্তিক বাংলা ফন্ট ও বাংলা লিখার সফটওয়ারগুলো ডেভেলপ হবার সাথে সাথে। আমি মনে করি ইন্টারনেটে বাংলাকে জনপ্রিয় করার পেছনে অমিক্রনল্যাবের অবদান সবচেয়ে বেশি। আমি যে বাংলা লিখছি সেটা তাদের মুক্তসোর্স সফটওয়্যার অভ্র দিয়ে, দেখছিও তাদের ফন্ট দিয়ে। অন্তত আমার ক্ষেত্রে দেখেছি এই অভ্রই ইন্টারনেটে আমাকে বাংলা লিখতে উৎসাহ দিয়েছে। আজ আমি ফেসবুকে বেশিরভাগক্ষেত্রে বাংলা লিখি, ম্যাসেঞ্জারে বাংলায় চ্যাট করি মোটকথা বাংলাকে ভালোবাসতে শিখিয়েছে আমার মত বিজয় কীবোর্ড না জানাদের এই অভ্রই।

আজ যখন দেখি সেই অভ্রকে মিথ্যা অপবাদ দেয়া হয়েছে তাও আবার সেটা এসেছে একজন প্রথিতযশা আইটি বিশেষজ্ঞ'র(!) কাছ থেকে, তখন আর চুপ করে বসে থাকতে পারলাম না, সচল হয়ে উঠল আমার কীবোর্ড, লিখে ফেললাম আমার প্রথম ব্লগ।

ভাষা হোক মুক্ত এই স্লোগানে অভ্র আরো শক্তিশালী হয়ে উঠুক, আন্তর্জালে প্রাণের ভাষা বাংলা সর্বত্র ছড়িয়ে পড়ুক সেই শুভকামনা করছি, সেই সাথে এগিয়ে যাক আমাদের পথচলা। সবাইকে শুভেচ্ছা!!
সর্বশেষ এডিট : ১৫ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ১১:২২
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ঈদ মোবারক !

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২০ শে মার্চ, ২০২৬ বিকাল ৩:৫২



আজ সকালটা খুব সুন্দর ছিলো! একদম ঈদের দিনের মতো! বারান্দার কাছে গেলাম। আমাদের বাসার পাশেই লালমাটিয়া গার্লস স্কুলের মাঠ। স্কুলের মাঠে একটা বটগাছ আছে। মাঠ থেকে... ...বাকিটুকু পড়ুন

রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে মার্চ, ২০২৬ রাত ৮:৩৪


আজ বাদে কাল ঈদ। ঈদ-উল-ফিতর প্রতি বছর আমাদের জীবনে নতুন নতুন অনুভূতি নিয়ে ফিরে আসে, তবে এই আনন্দের জোয়ার সবচেয়ে বেশি আছড়ে পড়ে শিশু-কিশোরদের মনে। সেই ছোটবেলার কথা মনে... ...বাকিটুকু পড়ুন

ঈদ মোবারক! ঈদ মোবারক!! ড: এম এ আলী ভাইয়ের লিরিকে আমার ঈদের গান

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ২১ শে মার্চ, ২০২৬ রাত ১২:৫৭

আমার জন্য ঘটনাটা একটু বিব্রতকর হয়ে গেছে। শায়মা আপুর এসো ঈদের গল্প লিখি ...... পড়ি পোস্টে আলী ভাইয়ের কমেন্ট (১০ নম্বর) পড়তে পড়তে নীচে নামতে নামতে নিজের নাম দেখে হুট... ...বাকিটুকু পড়ুন

ঈদ মোবারক ! খুশীর দিনের ভাবনা

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২১ শে মার্চ, ২০২৬ সকাল ৮:৫৩

ঈদ মোবারক ! খুশীর দিনের ভাবনা




সামুর সকল সদস্যর প্রতি থাকল ঈদ মোবারক ! খুশীর আনন্দ বয়ে আনুক সারাদিন !!!

আমরা সবাই রীতি অনুসারে পারস্পরিক শুভেচ্ছা জানাই এই দিনে ।
ইসলামী... ...বাকিটুকু পড়ুন

আল্লাহ তাআলার অনুপম উপমা: কুরআনে প্রকৃতি ও প্রাণের অপূর্ব ছবি

লিখেছেন নতুন নকিব, ২১ শে মার্চ, ২০২৬ দুপুর ১২:৩০

আল্লাহ তাআলার অনুপম উপমা: কুরআনে প্রকৃতি ও প্রাণের অপূর্ব ছবি

অন্তর্জাল থেকে নেওয়া।

যখন আরব জাতির সাহিত্যিক প্রতিভা তার চরম শিখরে পৌঁছেছিল, যখন কবিতা ছিল তাদের হৃদয়ের স্পন্দন, আবেগের প্রকাশ এবং... ...বাকিটুকু পড়ুন

×