ভালবেসে ঘুম ভাঙ্গাও নি
ঘুম ভাঙ্গালো ভোরের হাওয়া
সূর্য কিরণ আলতো ছুঁয়ে
তবু সান্ত্বনা দেই
ভোরের হাওয়া তোমায় ভেবে। ।
শিউলী ফুলে গাঁথা মালা
বাসি হয় রোজ বিকেলে,
ছুঁয়েও দেখনা তুমি
হয়না পূজা তোমায়। ।
তোমায় ভেবে কত রাত ভোর হয়
আমার অশ্ম্রু জলে।
তবু তুমি থাক শুধু তোমায় নিয়ে।
আমার সব কষ্টগুলো শুধু যেন
তোমার চোখের অন্তরালেই। ।
তোমায় নিয়ে লেখা কবিতার
ডায়েরীর পাতাগুলোও খসে পড়ে
একটি একটি করে।
ও কবিতা যে ছোঁয় না তোমার হৃদয়!
ভালবাসি তোমায় কত
তুমি জেনেও জানতে চাও না কখনো।
আমি তবু ভাবি না কিছু।
হাসি মুখে কষ্ট চেপে
ভালবেসে যাই নীরবে।
ভাব বুঝি তুমি....এ কী আপদ!
বিদেয় হলেই বাঁচি।
তবে না হয় তাই হবে।
সাঁঝের আকাশে নীড়ে ফেরা পাখিদের ভীড়ে
আমিও যাব মিশে।
অজানার মিতা হয়ে, দুরে বহু দূরে;
গোধূলির রঙে মিশে হব একাকার। ।
যেখান থেকে আমার পূঁজার ফুল
ছুঁতে পারবে না আর তোমার চরণ দুখানি
আমার কবিতার সস্তা চরন গুলি
চাইলেও পারবে না আর হানতে আঘাত তোমার হৃদয় দ্বারে।
আলোচিত ব্লগ
আর কত সহ্য করবে মানুষ? এবার জেগে ওঠার সময়!
আর কত সহ্য করবে মানুষ? এবার জেগে ওঠার সময়!
কোনো দেশ, জাতি, গোষ্ঠী কিংবা মানুষ বিপর্যয়ের মুখে পড়লে অনেক কিছু শেখার থাকে। সংকটের সময়ই মানুষের প্রকৃত পরিচয় প্রকাশ পায়। যেমন আজকের... ...বাকিটুকু পড়ুন
তবুও পাশাপাশি

দুটো আলাদা ডালে। ডাল দুটো বেশ দূরে । তারপরও তারা একে অপরের খুব কাছে। এই মেঘলা বিকেল মনে হচ্ছে সন্ধ্যার আধো ছায়ায়... ...বাকিটুকু পড়ুন
পথ চলতে - ৫

আমার 'প্রসঙ্গঃ আবু বকর' বিষয়ক লেখাটির 'হাদিস অনুযায়ী স্বামীর চরিত্রের সার্টিফিকেট হল তার স্ত্রী' পড়ে ব্লগে একজন মন্তব্য করেছেন, "ইসলামের হাদিস অনুসারে ৪টি বিয়ে করতে পারবেন। এবং আপনার ৪টি বউ... ...বাকিটুকু পড়ুন
তুমি যদি ফিরে না আসো

রাত তখন একটা বেজে সতেরো মিনিট। ঢাকা শহরের এই সময়টাকে আমার খুব অদ্ভুত মনে হয়। শহরটা ঘুমিয়ে পড়েছে বলে মনে হয়, অথচ কোথাও না কোথাও কেউ... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।