somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কেমন টানলাম?

১০ ই জুন, ২০২১ রাত ১০:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



আমার আব্বা ছিলেন আটরশির মুরিদ। বাবার সাথে সাথে আমিও অনেক বার গেছি আটরশির উরসে। আমার আটরশিতে যাওয়ার মূল আকর্ষণ ছিলো ভ্রমণ। ভ্রমণ বলতে এখানে বুঝতে হবে বাসে করে আটরশি যাওয়া আসে, মাঝখানে ফেরিতে পদ্মা পারি দেয়া। আর ছিলো আটরশিতে উরসের সময় বিশাল মেলা। হেনো কিছু নাই যা সেখানে পাওয়া যেতো না। আমি মেলা থেকে কিনতাম টেমটেমি, হাতলওয়ালা হেলিকপ্টার, জলে চালানো যায় এমন খেলনা লঞ্চ, এই সব। এগুলি সহিসালামতে বাড়ি পর্যন্ত নিয়ে আসাটা ছিলো বিরাট চ্যালেঞ্জের বিষয়। আরেকটা জিনিস আমাকে খুব টানতো। উরসে যে খাবারের ব্যবস্থা থাকতো সেটি। মাটির সানকিতে ভাত, আলু আর গোস্তের ঘনো তরকারি, সেই সাথে মাষকলাইয়ের ডাল। যাইহক আজকে বিষয় ঐটা না। মূল বিষয়টায় আসি।

তখন সম্ভবতো স্কুলের উঁচুর দিকের কোন এক ক্লাসের ছাত্র আমি। একবার আব্বার সাথে এমনি ভাবে যাচ্ছি আটরশির উরসে। মাঝে ফেরিতে পদ্মা পারি দেয়ার সময় আমার ক্ষুধা লেগে গেলো। আমি চলে গেলাম ফেরির উপরের অংশে যেখানে খাবারের রেস্টুরেন্ট আছে। তখনকার সময় পেটচুক্তি খাবার ছিল (এখনও আছে কিনা জানি না)। সম্ভবতো ৫০ এবং ৭০ টাকায় একবাটি মাছ অথবা গোস্ত, সাথে আনলিমিটেড ভাত আর ডাল। এই ছিলো পেট চুক্তির খাবার মেনু।

আমি একবাটি মুরগির গোস্ত নিয়ে খেতে বসলাম। আমার টেবিলেই সামনে বসে তখন আরেক জন খাবার খাচ্ছে। তার প্লেটে ডাল আর ভাত। আমি খাওয়া শুর করার আগে থেকেই তিনি খাচ্ছেন বুঝা গেলো। আমি আধা প্লেট খাবার খাওয়ার মাঝে তিনি আরো একবার ভাত ডাল নিয়েছেন, এখন আবার নিবেন।

আমি মোটামুটি দ্রুত খাই। উনার খাওয়ার পরিমান আর গতি দেখে আমি আমার খাওয়ার গতি কমিয়ে দিলাম। উনি মোটামুটি তুফান মেল চালিয়ে দিয়েছেন। ধীর গতিতে আমার খাওয়া শেষ হলো। উনি তখনও চালাচ্ছেন। আমি উঠে হাত ধুয়ে এসে আগের যায়গায় বসলাম। এক সময় উনার খাওয়া শেষ হলো। উনি খাওয়া শেষ করে হাত ধয়ে এসে নিজের আসনে বসে আমার দিকে তাকিয়ে মুচকি হেসে জিজ্ঞেস করলেন "কেমন টানলাম?"
আমি তখন কিংকর্তব্যবিমুখ, কোনো রকমে এক পাশে ঘাড় কাত করতে পারলাম।

উৎসর্গ: শেরজা তপন
উনার লেখা - গোয়ালন্দী জাহাজের 'মুরগির ঝোল' পোস্টটি পড়ে এই ঘটনার কথাটি মনে পড়লো।

ছবি সূত্র : মেলা আমাদের সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতিচ্ছবি′ | বিশ্ব | DW | 18.10.2017
সর্বশেষ এডিট : ১০ ই জুন, ২০২১ রাত ১০:৫৩
৭টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ফকিরের রাজা ভাবা; রাজা হওয়া

লিখেছেন সামছুল আলম কচি, ১১ ই এপ্রিল, ২০২৬ দুপুর ২:২৮


ছোট বেলায় আমি শুধু একা শুনেছি তা নয় ! আমার মতো অনেকেই এ বাক্যটি শুনেছে; বাদশাহ ফকির হলেও তার বাদশাহী মন যায় না আর ফকির যদি বাদশাহ-ও হয়, তার... ...বাকিটুকু পড়ুন

সন্ধ্যা

লিখেছেন কালো যাদুকর, ১১ ই এপ্রিল, ২০২৬ বিকাল ৩:১১

সময় নেই, এটাই কেন মনে আসে,
চিত্ত চঞ্চল হয় তব পিয়াসে,

তবে কি দিনের শেষে সন্ধ্যা নেমেছে
সুন্দর মুহূর্ত সাজিয়ে ওই আকাশে ।

আমার না হয় দিন গেল
পৃথিবীর সময় কেবল বেড়েই গেল,
তাতে... ...বাকিটুকু পড়ুন

অন্ধ উন্মত্ততার কাছে মানবতা কেন পরাজিত?

লিখেছেন রাবব১৯৭১, ১১ ই এপ্রিল, ২০২৬ রাত ৮:৫১

অন্ধ উন্মত্ততার কাছে মানবতা কেন পরাজিত?
---------------------------------------------------------------
কুষ্টিয়ার দৌলতপুরে এক পীরের আস্তানায় হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ এবং শেষ পর্যন্ত নির্মম হত্যাকাণ্ড এ ঘটনা কেবল একটি বিচ্ছিন্ন সহিংসতা নয়; এটি আমাদের সমাজের গভীরে পচে... ...বাকিটুকু পড়ুন

লাল সালুতে মজিদ টিকে গিয়েছিল, শামীম সেটা পারেনি।

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই এপ্রিল, ২০২৬ রাত ১০:৪৮


আজ শনিবার বেলা আড়াইটার দিকে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ফিলিপনগর গ্রামের তৌহিদি জনতা মব করে একজন মানুষকে পিটিয়ে ও কুপিয়ে মেরে ফেলেছে, তার আস্তানা ভাঙচুর করেছে, আগুন দিয়েছে। নিহত ব্যক্তির... ...বাকিটুকু পড়ুন

কোরআন , হাদিস ও ফিকাহ মতে ইসলামে সঠিক পথ অনুসরণ প্রসঙ্গ কথামালা ( সাময়িক পোস্ট)

লিখেছেন ডঃ এম এ আলী, ১২ ই এপ্রিল, ২০২৬ সকাল ৭:১৫


“আল্লাহ অভিন্ন ফিকাহ মানার কথা বললে রাসূল (সা.) কোরআন ও হাদিসের মানার কথা কিভাবে বললেন? “ এই শিরোনামে গতকাল সামুতে প্রকাশিত ব্লগার মহাজাগতিকচিন্তার একটি বিশালাকার... ...বাকিটুকু পড়ুন

×