somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আরবী মগজ: ২৪০ বিলিয়ন ব্যয় ও বিনিয়োগ, ৬ বিলিয়ন রেভেনিউ! (!!!)

২১ শে নভেম্বর, ২০২২ দুপুর ১:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



আরবদের মাথায় মগজ নাই!! ওদের শরীরে উপরের অংশের হলুদ পদার্থ আর শরীরের মাঝের অংশের হলুদ পদার্থের কোনো পার্থক্য কি আছে?

কাতার খুবই ছোট একটি দেশ, আয়তন মাত্র সাড়ে ১১ হাজার বর্গ কিলোমিটার। এর তুলনায় বাংলাদেশ মেলা বড়, ১ লাখ ৪৪ হাজার বর্গ কিলোমিটার। দুই দেশেই স্বাধীনতা পেয়েছে ১৯৭১ সালে। কাতারের জনসংখ্যা মাত্র ২৮ লাখ, অন্যদিকে বাংলাদেশের জনসংখ্যা কম-বেশী ১৭ কোটি। কাতার বাংলাদেশের চেয়ে অনেকটাই এগিয়ে গেছে। কিভাবে?

কাতারের আছে পেট্রোডলার, মানে তেল বেচা টাকা। বাংলাদেশেরও ছিলো (আছে) গ্যাস। কিন্তু তারপরও দুই দেশের মধ্যে এতো সমৃদ্ধগত তফাত কেনো? আমরা কোন দিক দিয়ে, কি কারণে পিছিয়ে পরলাম?

ভোদাই আরবরা (কাতার) ২৪০ বিলিয়ন ডলার খরচ করছে ফুটবল বিশ্বকাপের পিছনে। অথচো তাদের ২৮ লাখ লোকের মধ্যে ফুটবল উন্মাদনা বলতে যা বুঝায় তা প্রায় শূন্যের কোঠায়। এতো বিশাল অংকের অর্থ কেনো খরচ করলো ভোদাই আরবা? এতোটুকু একটা দেশ, তাও আবার মরুভূমি। না আছে জনশক্তি, না আছে উন্নত প্রচুক্তিতে নিজের দক্ষতা, না আছে শিল্পকারখানা। কি নিয়ে টিকে থাকবে আগামির কাতার?

ধারনা করা হয় ২০৫০ সালের পরে তেল থেকে যে ডলার আসছে তা বন্ধ হয়ে যাবে কাতারের। তাহলে তারা চলবে কি করে? মরুভূমির বালিতো আর বিক্রি করতে পারবে না। বিক্রি করার মতো আর কিছুই নেই তাদের। তাহলে উপায় কি?
উপায় একটাই- পর্যটন এবং পর্যটন সম্পর্কিত অন্যান্য জিনিস। দুবাইয়ের দিকে তাকিয়ে দেখেন। সম্ভবতো সেখান থেকেই কাতার অনুপ্রেরনা পেয়েছে।

পর্যটকদের আকৃষ্ট করার মতো তেমন কিছু কি ছিলো কাতারের?
না, ছিলো না। লবিং করে (ডলার খরচ করে) ফুটবল বিশ্বাপ আয়োজনের সুযোগ করে নিয়ে গত দশবছরে কাতার তার মরুভূমিকে আমুল পালটে দিয়েছে। শীতাতপ নিয়ন্ত্রিত ৮টি স্টেডিয়াম তৈরি করেছে। আধুনিক বিশ্বমানের হোটেল তৈরি করেছে। রাস্তা-ঘাট তৈরি করেছে। পর্যটকদের বিনোদনের নানান ব্যবস্থা তৈরি করেছে। প্রচার প্রচারণা আর উপস্থাপনার চাকচিক্কে তাদের কোনো ত্রুটি ছিলো না। বিশ্বকাপ উপলক্ষ্যে তাদের হোটেলগুলির সব রুম বুক হয়ে গেছে। খেলার সমস্ত টিকেট বিক্রি হয়ে গেছে। তাদের এয়ারলাইন্সের টিকেটের দাম আর চাহিদা হু-হু করে বেড়ে গেছে। সরা দুনিয়ার ফুটবল প্রিয় দর্শক আর পর্যটকদের কাছে কাতার আলাদা একটা যায়গা তৈরি করে নিয়েছে।

এখন আপনি চিন্তা করে দেখেন ভোদাই আরবরা (কাতার) ২৪০ বিলিয়ন ডলার খরচ করে ফুটবল বিশ্বকাপ আয়োজন করেছে, নাকি তাদের আগামি পরিকল্পনা ব্রেন্ডিং করে সরা বিশ্বের কাছে উপস্থাপন করেছে? এই খরচটা শুধু এই মাসখানেক খেলার জন্য খরচ করেছে, নাকি এটি লং টার্ম ইনভেস্টমেন্ট?

২৪০ বিলিয়ন খরচ করে ৬ বিলিয়ন আয় করা ভোদাই আরবরা যে এক সিজনের জন্য কলা বাগান না লাগিয়ে তলে তলে শত বছরের জন্য আম বাগান তৈরি করছে, সেটি অতি চালাক আমরা বুঝে উঠতে পারি নাই মনে হয়।

তথ্য সূত্র ও উৎসর্গ : গাজী সাহেবের শেষ পোস্ট ও গাজী সাহেব।
সর্বশেষ এডিট : ২১ শে নভেম্বর, ২০২২ দুপুর ১:২৭
২৬টি মন্তব্য ২৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাঙালি মুসলমান সম্বন্ধে ChatGPT র মূল্যায়ন !

লিখেছেন ঢাকার লোক, ২৬ শে জুন, ২০২৬ রাত ৮:০৯

ChatGPT কে "বাঙালি মুসলমান বনাম প্রকৃত ইসলাম" এর উপর একটা প্রবন্ধ লিখতে বলেছিলাম, কয়েক সেকেন্ডে যা লিখেছে হুবুহু তুলে দিলাম ! আপত্তি থাকলে চ্যাটজিপ্ট দায়ী !!

বাংলার মুসলমান সমাজকে দেখলে... ...বাকিটুকু পড়ুন

মন্তব্যে অনন্য রাজীব নূর

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২৬ শে জুন, ২০২৬ রাত ১০:৩২



অনন্য রাজীব নুর মন্তব্য বেলায়
পাওয়া ও দেওয়ায় লক্ষ করে পার
সম্মুখে এগিয়ে চলে গন্তব্যে অপার
প্রতিটি পোষ্টের ক্ষেত্রে তার আছে টান।
মন তার দোলে চলে আনন্দ ভেলায়
ব্লগেতে নিশ্চুপ দেখে পোষ্ট... ...বাকিটুকু পড়ুন

অপারেশন ইকারুস: জেনেভার ছায়া

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৭ শে জুন, ২০২৬ সকাল ৯:০০



বালি অপারেশন শেষ করে ঢাকায় পিবিআই সদর দপ্তরে যখন আরিয়ান, তানভীর ও বর্ষা ফিরে এলো, তখনো বাইরের আকাশ থমথমে। বালি থেকে উদ্ধার করা ৬০% ডেটায় একটি... ...বাকিটুকু পড়ুন

তুরাগের বুকে আমার ছোট ভাইদের লাশ ২০২৪-এর উপহার ‼️

লিখেছেন ক্লোন রাফা, ২৭ শে জুন, ২০২৬ সকাল ৯:১৩



২০২৪ আমাদের নতুন করে শত্রু মিত্র চিনতে শিখিয়েছে। আমি কোনো করুনা, সান্ত্বনা কিংবা বিচারের দাবি নিয়ে আজকের এই ক্ষুদ্র পোস্ট লিখতে চাই না।শুধু সময়ের স্বাক্ষী হিসেবে একটু আচর কেটে... ...বাকিটুকু পড়ুন

আম গেল ছালাও গেল

লিখেছেন সৈয়দ কুতুব, ২৭ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৬:৪৩


আমিনুল ইসলাম বুলবুল বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের এমন এক উজ্জ্বল নক্ষত্র, যার নাম মুছে ফেলা অসম্ভব। ১৯৯৯ সালে ইংল্যান্ডের মাটিতে শক্তিশালী পাকিস্তানকে হারিয়ে বিশ্বমঞ্চে বাংলাদেশের মাথা উঁচু করেছিলেন এই... ...বাকিটুকু পড়ুন

×