জাতি হিসেবে আমরা খুবই আবেগ প্রবন... আমরা প্রত্যেকেই নিজেকে এক এক জন দেশ-প্রেমিক হিসেবে ভাবি অথবা ভাবতে ভালবাসি।
এই ব্লগের কথাই ধরুন, প্রতিদিন কম করে হলেও ১০-১৫ টা পোস্ট আসে দেশ-দেশের মানুষকে নিয়ে আর প্রত্যেক পোস্টে ১৫-২০ তাদের মতামত দিচ্ছি .........তার মানে দেশ নিয়ে আমাদের তরুন প্রজন্ম ভাবছে-চিন্তা করছে ....যা একটি দেশের জন্য খুবই ভাল লক্ষণ।
কিন্তু আমরা যা ভাবছি-চিন্তা করছি তার সাথে কি আমাদের কাজ-কর্মের মিল আছে? আমাদের দেশপ্রেম কি আমাদের কর্মে প্রতিফলিত হয়? এক দিকে আমরা দেশ দেশ করে গলা ফাটাচ্ছি আর দোকান-মল-মার্কেটে গিয়ে দেশীয় পন্য ফেলে বিদেশী পন্য কেনার জন্য পকেটের টাকা ঢালছি।
বলছি না আপনি টাকা খরচ করে খারাপ পন্য কিনুন....... আমাদের দেশীয় এমন একটা পন্য ও নেই যা মান সম্পন্য ..আছে ..আমরা তা জানি কিন্তু কিনছি না। কোলগেটের চাইতে কি স্কয়ার বা মেরিলের টুথপেস্ট খুব খারাপ? ..... আপনার হাতে ধরা সেলো-বলপয়েন্ট কি দেশীয় মেটেডোর- ইকনোর চাইতে খুব ভাল ? বসুন্ধরা পেপেরের চেয়ে কী ডবল-এ পেপার বেশী ভাল ?
আমাদের সোর্ড ব্লেডের বাজার আজ ভারতের সুপারমেস্ক, উত্তরা মটর্সের হোন্ডা-ইয়ামাহার বাজার দখল করেছে ভারতিয় বাজাজ। এর জন্য কী বিদেশী কম্পানির মার্কেটিং পলিসি দায়ী .....আমরা নই ? আমরা যেনে বুঝে কেন দেশীয় পন্য বর্জন করছি ? ঘুম থেকে উঠে হাতে নেয়া টুথব্রাস থেকে শুরু করে আবার ঘুমুতে যাওয়া বিছানার চাদর ....একবার ভাবুনতো আজ যা যা ব্যবহার করলেন তার কটা দেশীয় পন্য ?
১৯৯০ সালের আগ পর্য়ন্ত ভারতে বিদেশী ব্লেড আমদানি বন্ধ ছিল। সে সময় কিছু কুটনৈতিক বিদেশী ব্লেড আমদানির সুপারিস করে বলেছিল " আমাদের ব্লেডগুলো ইংলেন্ডের ব্লেডগুলোর চেয়ে নিম্ম মানের যা দিয়ে সেভ করে নিজেদের স্মার্ট ভাবে বহিঃ বিশ্বে উপস্থাপন করা কষ্টসাধ্য"। প্রত্যুত্তোরে ভারতের তত্কালিন প্রধান মন্ত্রি লিখেছিলেন "যারা দেশি ব্লেড দিয়ে নিজেদের পরিস্কার করতে অক্ষম তারা যেন দাড়ি রাখেন"
ভারতের মন্ত্রিরা যেখানে দেশী অশক-টাটার গাড়িতে চড়েন সেখানে আমাদের মন্ত্রিদের জাপানি টয়োটা না হলে তো মান-সম্মান নিয়ে টানা-টানি পরে যায়।
বর্তমান অর্থনৈতিক মন্দায় সারা বিশ্ব টালমাটাল সবাই নিজেদের দেশীয় শিল্প বাঁচাতে তত্পড়। চিন্তা করুন আমরা ১৫-১৬ কোটি মানুষ যদি নিজেরা নিজেদের উত্পাদিত পন্য ব্যবহার করি তবে খুব সহযেই আমরা আমাদের শিল্পগুলোর উন্যয়ন করতে পারবো।
ভারতীয়রা পারলে আমরা কেন পারবো না ... নাকি ওরা আমাদের চেয়ে বেশী দেশপ্রেমিক ?
সর্বশেষ এডিট : ০৬ ই আগস্ট, ২০০৯ বিকাল ৫:৪৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


