রোদ টা আজ বড্ড তপ্ত
সাদা বক যেন হয়ে গেল কালো,
মেঘেরাও হলো একটু বিরক্ত
অরুণ...প্লিজ...তুমি ফিরিয়ে নাও তোমার কিছু আলো।
আইলের ধারে বসে আছে কিছু মজুর
ক্লান্ত দেহ, তবু কন্ঠে তাদের সুর,
তাদের অল্প কিছু শীতলতা দেই চলো
অরুণ...প্লিজ...তুমি ফিরিয়ে নাও তোমার কিছু আলো।
কাক খানা আজ ডাকছে বড় কর্কষ স্বরে
নেড়ী কুকুরটা দেখো ঘুমুচ্ছে পড়ে,
গাঁয়ের বধু একটু যেন থমকে গেলো
অরুণ...প্লিজ...তুমি ফিরিয়ে নাও তোমার কিছু আলো।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




