
আল্লাহ আমাকে অনেক কিছু দিয়াছেন আলহামদুলিল্লাহ। তাহার মধ্যে এক খানা হই্ল খাইবার রুচি। আপনাদের দোয়ায় খাইতে পারি ভালই।

উদর পুর্তির চাইতে হৃদয় পুর্তি আমার কাছে গুরুত্ব বহন করে বেশি। কিন্তু বেশি খাইবার কারনে মাঝে মাঝে ইহা হৃদয় বিদারক হইয়া পরে আমার জন্য।
বছরের যেই দিন টি আমি সব চাইতে ভয় পাই তাহা হইল ওজন দিবার দিন।

সারা বছর প্রান ভইরা খাইয়া ওজন দিবার ২ দিন আগ হইতে আমি খাওয়া বন্ধ করিয়া দেই, আর খালি দুয়া করি যেন কোন এক মিরাকলে দুনিয়া ধংশ হইয়া যায়, অথবা ডাক্তার যেন মরিয়া যায় আর আমাকে যেন ওজন না দিতে হয়। বলা বাহুল্য ইহার কোন টিই কবুল হয়না।

যেই কারনে ওজন দিবার আগে দোয়া বদলাইয়া যায়। গতকাল আমি যাহার মৃত্যু কামনা করিতে ছিলাম আজ তাহার সরবাংগিন মঙ্গল কামনা করি যাহাতে তিনি দয়া পরবশ হইয়া যে ভাবেই হোক ওজন যেন একটু কম দেখেন।
হায়রে দুনিয়া, এই দুয়াও কবুল হয়না। দুরু দুরু বুকে যখন ওজন দিবার নিমিত্তে ডাক্তার এর সামনে যাই, ভাল মানুষ টা যেন একটা সাক্ষৎ শকুন হইয়া যায়, তাহার চোখের জোতি আরও বাড়িয়া যায়, এক টু যেন বেশি ই দেখা শুরু করে চোখে,

আর আমার বেচারা দেহ খানি, যাহাকে আমি অতিব যত্নের সহিত লালন পালন করিয়াছি এতকাল, আমার সহিত বিশ্বাস ঘাতকতা করিয়া সঠিক ওজন খানি যন্ত্রে দিয়া দেয়। যাহা দেখিয়া ডাক্তারের চক্ষু মাটিতে লুটোপুটি খায়, মৃত্যু দন্ডাদেশ দেয়ার পর যেইরুপ কলম ভাঙিয়া ফেলিতে হয়, সেইরুপ কলম ভাঙিয়া যায়, চারপাশের মানুষ জনের মধ্যে কেমন জানি কানা ঘুষা শুরু হয়, আর বেটা নৈ্তিক দায়িত্ব হিসাবে সঠিক ওজন খানি লিখিয়া বিশ্ব জয় করিয়াছে এইরুপ ভান করিয়া আমার দিকে এক খান হাসি উপহার দিবার চেষ্টা করে। আমি আমার জীবনেও এত কুৎসিত হাসি কাহারো দেখিনাই।
অতএব আমার সব স্বপ্ন খান খান হইয়া যায়, আমার হৃদয়, যাহা কোন ললনা দ্বারা ভাঙেনাই, তাহা ভাঙিয়া চুরমার হইয়া ফিরিবার রাস্তা জুড়িয়া ছড়াইয়া ছিটাইয়া থাকে।

আর বেচারা আমি, আবার ডাক্তারের মৃত্যু কামনা করিতে করিতে ফিরিয়া আসি।