somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আশাবাদি......

২৭ শে ডিসেম্বর, ২০১২ দুপুর ২:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :




ঠান্ডা পরছে কয় দিন ধরে এখানে। ধুলোবালি ও বেড়েছে। আসলে বৃষ্টি কমে যাওয়া তে এই সমস্যা।আজ তিন মাস এখানে। দেশ ছেড়ে, পরিবার ছেড়ে, বন্ধু দের ছেড়ে। দেশে থাকলে চিৎকার করি এই ভালো না, ঐ ভালো না, জ্যাম এর জ্বালায় বের হওয়া যায়না, রাজনীতির কি অবস্থা, দুর্নীতি,দেশ ছেড়ে চলে যেতে ইচ্ছে করে, ইত্যাদি ইত্যাদি । দেশের বাইরে আসলে বোঝা যায় হৃদয়ের ঠিক কোন জায়গায় বাংলাদেশ।

তবুও কষ্ট করে থেকে যাওয়া। হয়তো আমাদের পাঠানো ডলার এ দেশের কিছু উপকার হবে ( কিছু টা হয়তো লুটপাট ও হবে ), হয়তো আমার পরিবার একটু স্বচ্ছল হবে, হয়তো বাবা মা কে হজ্ব এ পাঠাতে পারবো।জীবনের চাওয়ার কোন শেষ নেই।বাইরে এসে আরেকটা উপকার হইছে। সামুর মতো এত সুন্দর একটা প্লাটফর্ম এ ঢুকতে পেরেছি।

পেপারে পরলাম মিউজিক ক্যাফের কথা। মনে হ্য় এই তো সে দিন বউ কে নিয়ে গিয়েছিলাম। বউ জানতো না। হঠাৎ করে হাজির হয়েছিলাম ওর হসপিটাল এ। আমাকে দেখে তো অবাক। জোর করে নিয়ে গিয়েছিলাম থার্টি থৃ তে। প্রথম বার সেখানে যাওয়া। ভালো লেগেছিলো। বেশ ভালো। প্রিয়জনের সাথে সময় কাটানোর সুন্দর জায়গা। নবীন একটা ব্যান্ড পারফর্ম করছিলো। সুন্দর গায়। হ্য়তো এরাই একদিন বাংলা মিউজিক কে বিশ্ব দরবারে পৌছে দিবে।

এটা আমার ২য় বার দেশের বাইরে পা রাখা। জাপানী রা অনেক কর্মঠ শুনেছি। দেখার সৌভাগ্য এখন ও হয়নি। কিন্তু তিন টা দেশ ঘোরার পর আমার মতামত হলো আমরা বাংলাদেশী রাও অনেক কর্মঠ।আমরা অনেক অনেক কাজ করি। অনেক অনেক আড্ডা ও দেই। তাই তো আমাদের সামাজিক বন্ধন এখন ও এত শক্ত। এভাবেই হয়তো আমরা ধীরে ধীরে এগিয়ে যাবো।

একটা মজার বিষয় শেয়ার করি। ৭১ এ আমাদের জনসংখ্যা ছিলো পাকিস্তান এর চাইতে বেশী। আর ২০১২ তে এসে তাদের জনসংখ্যা আমাদের থেকে বেশী। আমাকে অবাক হয়ে ওরা জিগ্যেস করেছিলো কি করে সম্ভব হলো??? আমি শুধু বলেছিলাম, We always go ahead, never look back । পাকিস্তান এ থাকার অভিগ্গতা নিয়ে আরেকদিন লিখবো দেখি।

আমি আশাবাদি মানুষ। আমি নিজেকে নিয়ে আশাবাদি, দেশ কে নিয়ে আশাবাদি। যত ঝড় আসুন, যত সমস্যা আসুক, তবু ও আশা নিয়ে থাকতে চাই। আশা ই জোগায় প্রতি নিয়ত সংগ্রাম করার শক্তি।

ভালো থাকবেন সবাই।

সর্বশেষ এডিট : ২৭ শে ডিসেম্বর, ২০১২ দুপুর ২:২৮
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকে স্রেফ একা ছিলাম....

লিখেছেন নতুন নকিব, ১৫ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫১

আজকে স্রেফ একা ছিলাম....



সময় পেলে মাঝে মাঝে সামুতে আসি। আজ সকালেও অভ্যাসবশতই সামুতে উঁকি দিলাম। কিন্তু লগইন ব্লগারের সংখ্যার ঘরটায় চোখ পড়তেই থমকে গেলাম। সেখানে একটা নিঃসঙ্গ শূন্য। কেউ... ...বাকিটুকু পড়ুন

আর্ন্তজাতিক সাফল্য

লিখেছেন রোকসানা লেইস, ১৫ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৮



আবার আজ আমার বানানো মুভি নিয়ে কয়েকটি কথা বলতে এলাম। গত মাস তিন ধরে বছর শেষের সর্ট ফিল্ম গুলোর প্রতিযোগীতায় অংশ গ্রহণের শেষ আয়োজন চলছে। মুভিটা তৈরি করেছি। তা... ...বাকিটুকু পড়ুন

দেশটা কি আমার বাপের?

লিখেছেন শেরজা তপন, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:২৭


আমার বাবা, জন্মের সময়ে তিনি ছিলেন ব্রিটিশ ভারতীয় ( এখানে অনেকেরই বাবা ছিলেন বা আছেন)- ভাল করে বোঝার জন্য পাসপোর্টের ছবিটা দেখুন;


তখন যদি তিনি ভারতের যে প্রান্ত থেকেই... ...বাকিটুকু পড়ুন

সবই তোর ভালোর জন্য

লিখেছেন সম্‌প্রীতি, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:১৭

আমাদের পরিবারে ভালোবাসা ❤️ মাপা হয় কে কতো কষ্ট পাইছে সে হিসাব দিয়ে।
যে যতো বেশি নিজের শখ কুরবানি দিচ্ছে পরিবারের সিন্দুকে তার শেয়ার তত বেশি।

আমাদের দেশে বাবা-মা'রা সন্তান জন্ম দেন... ...বাকিটুকু পড়ুন

আমার শৈশবের ধর্মানুভূতি

লিখেছেন শ্রাবণধারা, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২২


শৈশবে আমাদের বাড়ি থেকে নানাবাড়ি ছিল বিশ কিলোমিটার দূরে। তবে, এইটুকু পথ পাড়ি দিতেই তখন অনেক সময় লেগে যেত। বাড়ি থেকে অর্ধেক পথ যাওয়ার পর পড়ত মাটির রাস্তা।... ...বাকিটুকু পড়ুন

×