মাসুদ রানার এক টা বই ছিল। জাপানি ফ্যানাটিক। যে টা তে রানা হারিয়ে যাওয়া এক টি এটম বোমা খুজতে যায়।জানতাম ও টা শুধু ই গ্ল্প।আসলেই যে এরকম হারীয়ে যাওয়া এটম বোমা আছে ক'জ়ণ ই বা জ়ানি??????
আমরা হ্য়তো অনেকেই জানিনা স্নায়ু যুদ্ধ সময় কালে আমেরিকা ও রাশিয়া ২৪ ঘন্টা আকাশে নিউক্লিয়ার বোমা সহ বিমান রাখতো। যেন, আক্রান্ত হলে অতি অল্প সময়ের মাঝে নিজেরা পাল্টা আক্রমন করতে পারে। পাশাপাশি এটা ছিলো প্রতিপক্ষ কে ভয় দেখানোর ও কৌশল, ভাই আসিসনা, আমরাও কম যাইনা। বর্তমান যুগে আমরা দেশে দেশে যে অস্ত্র প্রতিযোগিতা দেখি তার সুচনা মুলত সেই সময় থেকেই।
আমেরিকার এই অপারেশন টার নাম ছিল অপারেশন "Chrome Dome"। আর এর অধিনে ২৪ ঘন্টা আমেরিকার আকাশে টহল দিত বিভিন্ন ধরনের বোমারু বিমান, সাথে থাকতো ২ বা ৪ টা নিউক্লিয়ার অথবা হাইড্রোজেন বোমা। এই টহল দেয়ার সময় আমেরিকার মাটিতে বিভিন্ন দুর্ঘটনায় ক্র্যাস করে কয়েকটি বিমান।আর আমেরিকার মাটিতেই পড়ে নিউক্লিয়ার অথবা হাইড্রোজেন বোমা। অনেকে বলে ১১ টা বোমা পড়েছিল, আবার অনেকে বলে ৫০ টার ও অধিক। এরকম ই কিছু ঘটনার কথা জানবো আজকে।
মার্চ ১১, ১৯৫৮
একটি B-47E bomber যাচ্ছিল ইংল্যান্ড এ নিয়মিত ট্রেনিং এর জন্য। টাক অফ এর পর বিমান টি যখন আরো উপরে উঠছিলো তখন বিমান এর বোম্ব রেক ( বোমা ধরে রাখে যে আংটা ) এর সমস্যার জন্য দুর্ঘটনা বশত এ্যাটম বোমা টি পড়ে যায়। এটি ছিল ৩০ কিলোটন এর ক্ষমতা সম্পন্য। বোমাটি পড়ে ৩০ বাই ৭৫ ফুট এর একটি গর্ত সৃষ্টি হ্য়, আর ক্ষতিগ্রস্ত হয় একটি বাড়ি, কিন্তু কেউ মারা যায়নি।
১৭ জানুয়ারী,১৯৬৬
এই ঘটনা ঘটে স্পেন এর আকাশে। অপারেশন "Chrome Dome" এর অধিনে আকাশে ছিলো একটি B-52G bomber।সাথে ছিলো ৪ টা Mk28 type hydrogen bombs। এয়ার টু এয়ার রিফুয়েলিং এর সময় KC-135 এর সাথে দুর্ঘটনা বশত মিড এয়ার কলিসন হলে দুটি বিমান ই ধংশ হয়ে যায়। ৩ টা বোমা পরে পালোমারেস নামে এক গ্রামে আর একটি পরে মেডিটারিনিয়ান সাগর এ। ২ টা বোমার non-nuclear explosives ডেটোনেট করে ২ বর্গ কিলোমিটার এলাকা কন্টামিনেট করে ফেলে। পরবর্তী তে স্পেন সরকার পুরো এলাকাই কিনে ফেলে। এলাকার সব দুষিত মাটি ব্যারেল এ করে আমেরিকা নিয়ে যাওয়া হ্য় পরিশোধন এর জন্য। ৩য় বোমাটি ফাটেনি কারন ওটা পরেছিলো নদী তে। আর ২৮ টা জাহাজ দিয়ে প্রায় আড়াই মাস খোজার পর সাগর এ পড়া বোমাটির অংশ বিশেষ মাত্র পাওয়া সম্ভব হয়।
১৯৬৪
এটিও ঘটে B-52G bomber এর ক্র্যাশ এর ফলে।জর্জিয়া থেকে ম্যাসাচুসেটস যাওয়ার সময় বিমান টির vertical stabilizer ভেঙ্গে যাওয়ার ফলে নিয়ন্ত্রন হারিয়ে মাটিতে আছড়ে পড়ে।সাথে থাকা বোমা দুটি relatively intact in the middle of the wreckage অবস্থায় পাওয়া যায়।
২১ জানুয়ারি ১৯৬৮
এটিও ঘটে B-52 bomber এর ক্র্যাশ এর ফলে। ঐ বিমান এ ছিলো ৪ টি
hydrogen bombs। বিমান এর কেবিন এ ফায়ার এর সুত্রপাত হওয়ায় পাইলট রা বেইল আউট করে ফেলে। একজন অবশ্য পারেনি, যার ফলে সে মারা যায়।The bomber crashed onto sea ice in North Star Bay, Greenland।পরে ডেনমার্ক সরকার আর আমেরিকা মিলে পুরো এলাকায় অভিযান চালিয়ে এলাকা থেকে কন্টামিনেসন দুর করে।
এছাড়াও রয়েছে ৬৫ সালে এয়ার ক্রাফট ক্যারিয়ার হতে নিউক্লিয়ার বোমা সহ বিমান সাগরে পরে যাওয়া যা আর কখনোই খুজে পাওয়া যায়নি। USS Scorpion নামে একটি সাবমেরিন আটলান্টিক এর ২ মাইল গভীরে ডুবে যায়।the Komsomolez নামের একটি রাশান সাবমেরিন ও উত্তর আটলান্টিকে ডুবে যায় ২ টি নিউক্লিয়ার বোমা সহ ।১৯৬১ সালে একটি B52 বিস্ফোরিত হয় আমেরিকার আকাশে। সাথে থাকা ২ টি বোমার একটি পরে জলাভুমি তে। আজ ওখানে গেলে কিছুই বোঝা যাবেনা, কারন এরপর ঐ এলাকার বেশিরভাগ মাটি ই সরিয়ে ফেলা হয়েছে।
এরকম রয়েছে আর ও অনেক ঘটনা। তবে এ তো শুধু আমরা যে গুলো জানি, আরও না জানা কত নিউক্লিয়ার বোমা যে লুকিয়ে আছে পৃথিবীর মাটি তে তার খবর কে ই বা জানে।
ছবি দিতে পারলাম না। সামূ গ্যাণ্জ়াম করছে।
সুত্র সমুহ :
১। ১৯৬৮
২। ১৯৬৬
৩। ডেইলি মেইল
৪। catastrophemap
সার্চ দিলে আরো হাজার হাজার মিলবে।
বড় হয়ে গেল এক টু।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




