somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

¡ফেলিস কুম্পলেআনিয়োস! সেনোরিতা, ¿কুয়ান্তোস আনিয়োস তিয়েনেস?

১০ ই মার্চ, ২০১৩ রাত ১২:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


¡feliz cumpleaños! Señorita, ¿cuántos años tienes?
আমার মুখটা কিরকম কুচকে গিয়েছিল আমি বলতে পারব না, কিন্তু বিরক্তিটা চেপে রাখতে পারলাম না। /:) না, স্বপ্ন দেখছি না; সত্যিই একজন আমাকে আমার বয়স কত প্রশ্ন করল, :-/ তাও মুখটা বাকা করে শুভ জন্মদিন বলার পর X( । সেই কয়েক মিলি-সেকেন্ডে আমি উত্তর ভাবছিলাম, :| কিন্তু নাহ #:-S , আমি আমার বয়স বলবনা কোন মতেই ;) ! এরকম অভদ্রতার জবাব কড়া কিছু কথা শোনানো হতে হবে X( ! কিরকম অসভ্যের মত একটা মেয়েকে তার বয়স জিজ্ঞেস করল :-* ! কথাটা অবশ্য পরে যখন সোমালিকে বলছিলাম, ও হেসে বলেছিল, আজকে তোর জন্মদিন, প্রশ্ন করতেই পারে !:#P ! ইশ, যেনো কি একটা বড়সড় রিকোয়ারমেন্ট হয়ে গেল, জন্মদিন হলেই বয়স-কত জানতে হবে! :-& উদ্ভট। যত্তসব! /:)

সোমালিটাও কম না, আমাকে ক্ষেপাতে বলল, "তোর নিজের বয়স বলতে লজ্জা লাগলে আমাকে ডেকে দিতি, আমি বলে দিতাম B-)) ।" আর বলেই হাসতে শুরু করল শাকচুন্নির মত। :-& মেয়েটা গায়ের রং সবুজ রং এর হলে শাকচুন্নির মামাতো বোন হিসেবে মানা যেত। :| যাহ, দিনের শুরুতেই কি হল। :( মনটা আর ভালো নেই। :(( এভাবে কেউ কারো বয়স জিজ্ঞেস করে? B:-) তাও সবার সামনে! :-/ মনটা ভালো না থাকলে এই দিনে কার ভালো লাগে। যারই লাগুক, আমার লাগে না! :((


আকাশের দিকে তাকিয়ে থাকলাম। :(( চলন্ত বাস থেকে আকাশটা এত্ত দারুন দেখায়, কিন্তু ছবি তুলতে পারছিলাম না, আমি এখন শিশু(!) কিনা। :-P যাইহোক, মহামানব(বী)দের মত করে আমিও বলি আজকে, যা নেই তা নিয়ে নয়, যা আছে তা নিয়ে ভাবিব হে বৎস! B:-/ বৎস টা আবার আসল হতে? আর এত আধ্যাতিক হতে গেলাম কেন আমি? :|| পাগল হয়ে গেলাম নাকি এক রাতের মধ্যে? :-*

আয়নাতে মাথার চুল ঠিক আছে নাকি দেখেতে গেলাম, কারন আমার ধারনা পাগলদের আর সবকিছু ঠিক থাকলেও চুল উল্টা পাল্টা থাকে! :| আর আয়না দেখেতে গিয়েই বুঝলাম আমার সামনে আয়না নয়, ময়লাটে বাসের কাচ আছে। কিন্তু এতক্ষন তাহলে কি দিবাস্বপ্ন-যাপন করছিলাম? মাঝে মাঝে এমন হয় কেন? স্বপ্নটা সুন্দরও ছিল না, কেমন কটকটা আর রং-বেরংএর খিচুরি। আর স্প্যানিশ আমি জানব কিভাবে, ঐ একটা লাইন সেদিন ঝুমা লিখে দিয়েছিল, যা ওর মামাতো ভাই লিখে পাঠিয়েছিল পোস্ট কার্ডে।বাসের কাচে লক্ষ্য করতেই বুঝতে পারলাম, দুটো তীব্র চাহনি অতিক্রম করল আমার মন বিদ্যুৎবেগে।


একটা ছেলে, খুব সুন্দর না, কিন্তু খুব ব্যাকুল হয়ে আমার দিকে তাকিয়ে আছে। ছেলেটাকে চিনলাম, আমার সহপাঠী, তবে নতুন! আমার কাছে মনে হয় মোটামুটি ভালোই ছেলেটা। চুপচাপ, কিন্তু নিবিড়ভাবে মগ্ন হয়ে আমাকে যখনি দেখে, পর্যবেক্ষন করতে শুরু করে। রিনি বলছিল ছেলেটাকে একটা মেসেজ দিবে, আর ও ফেসবুকে রিকোয়েস্ট পাঠিয়েছিল, এখন একসেপ্ট করেনি ছেলেটি, আমি মনে মনে ভেবেছিলাম, ভালোই করেছে। আমার কেন যেন ছেলেটাকে ভালো লাগতে শুরু করল। তবে এর পেছনে কারন একটা গোপন কারন আছে। আমি যখন ক্লাস ফাইভে ছিলাম, তখন রিনি আমার বয়ফ্রেন্ডকে জেনেশুনে ফাদে ফেলে আলাদা করেছিল। পরে মিমি আমাদের কে অনেক বুঝিয়ে শান্ত করেছিল, আবার আগের মত যদিও আমরা কথা বলিনি এরপর। তবে একসাথে পড়া বন্ধুদের কারনেই রিনি করে সহ্য করি আমি! রিনির একটা সমস্যা, আমার যা, ও তাই কেড়ে নিতে চায়, যদিও ও কখনই তা পায় না, কিন্তু আমি হারিয়ে ফেলি আমারটাও। ক্লাস থ্রীতে আমি খুব ভেবে একটা গল্প লিখে লেখে জমা দিয়েছিলাম, সেটা রিনি চুরি করে নিয়ে আমার নাম মুছে নিজের নাম লেখে দিয়েছিল। পরে ক্লাসের মিস আমাকে জানায় এসব, কিন্তু ততদিনে প্রিন্ট করতে নিয়েগিয়েছিল ইয়ারবুক ওরা। তাই আমি বাবা কে বলে দেই সেই রাতেই। বাবা সেদিন রাতে আমাদের হেডমিস্ট্রেস কে বলে প্রিন্টিং বন্ধ করতে বলে, আর রিফান্ড করার টাকা দিয়ে নতুন বই ছাপাতে বলে। হেডমিস্ট্রেস মেনেও নেয়। কিন্তু, প্রিন্টিং এর লোকেরা দুজনের নাম দিয়ে ছাপিয়ে ফেলে ভুলে। পরে অবশ্য ওর নামটা সবাই কেটে দিয়েছিল সেই গল্পের উপর থেকে। আর এখন তাই এই ছেলেটার কাছে ও যেনো আসতেও না পারে আমি তার চেষ্টাই করব! ছেলেটাকে আমার আপন করতে পারলে কি হত অনেকবার ভেবেছি, কিন্তু কখন কথা বলতে সাহস পাই নি, যদি না করে? আর রিনি তো আছেই, কি বলবে উল্টা পাল্টা! মাঝে মাঝেই ও অন্তু এর সাথে কথা বলে। ও, ভুলেই গেছি, আমাদের এই নতুন সুদর্শনের নাম অন্তু আচ্ছে, অন্তু কি জানে আজ আমার বার্থডে, ও কি আমাকে উইশ করবে? আমার মাইন্ডে এত কোয়েশ্চান আসছে কেন?



ঘুমটা ভাংল আমার, আরেকবার, হোপফুল্লি শেষবার। তাহলে আমি এতক্ষন স্বপ্ন দেখছিলাম? হ্যা! আর আমার ওয়াইড এলার্ম বাজছে, আমার একান্ত ঘন্টা যেটা ড্যাড প্যারিস থেকে এনেছিল। অবশ্য আমি রাখতে চাইনি, কেননা আমার স্লিপিং বিউটি দ্যা রোবট ওফ নাইট আমাকে ভোরে জাগিয়ে দেবে সময় মত, কিন্তু ড্যাড ইনসিস্ট করল। আর কি করা, রেখে দিলাম। আমার বিগ-বেড এর পাশে!র দেয়ালে রাখতে। আমি ওপসিটে রেখে ডিতে বললাম জিয়ান কে! জিয়ান আমার মেনটেইন্স এর জন্য রোবট!



আমার কি কখন সোমালী নামে কোন বন্ধু ছিল? নাহ, মস্তিস্কে নামটা ধারন করতে পারছি না! অবশ্য আমার ব্যাক্তিগত রোবট পুফি কে জিজ্ঞেস করলে সে আমার মেমরিতে একবার রিসার্চ করে দেখবে, কিন্তু বিগ-বেড ছাড়তে ইচ্ছা হচ্ছে না। স্বপ্নটা বেশ উইয়ার্ড ছিল, রিটার্টেড ও বটে। আই মিন কেউ আমার বয়স জিজ্ঞেস করবে বলেই আমি এতটা আপসেট হয়ে যাব? আর তারপর ডেয়ড্রিমিং আর আমি? আবার অন্য একটা মেয়ে কে জেলাস করতে কেলাস হব? আর তারপর একটা ছেলেকে দেখে মুগ্ধ! আমাকে আজ পর্যন্ত রোবট ছাড়া আর কিছু দেখে মুগ্ধ হতে দেখে নি কেউ! এনিওয়ে, আমার প্রেসেন্ট খোলার সময় এখন। অবশ্য আমি জানি ড্যাড আমাকে একটা জায়ান্ট ঘড়ি দেবে না এবার, লাস্ট টাইমের মত। বোরিং একটা ঘড়ি, অল ইট ক্যান ইস টিং, টিং এন্ড টিং! ক্যাম্পাসের নার্ডিছেলে-মেয়েগুলোর চেয়েও বোরিং ঘড়িটা! আলরাইট, ইট'স মাই টাইম টু আবরো মি রেগালো দে কুম্পলেআনিয়োস। আই মেন্ট, মাই টাইম টু ওপেন মাই বার্থদে গিফ্ট!



বাহ, ড্যাড আমাকে গিগাবাইট'স প্যাড & পড দিয়েছে! এবার নিজের সফটওয়্যার আমি নিজেই বানাব! যাই এখন, ব্রেকফাস্ট করে আসি!
এইত আমার বার্থডে কেক, টেক এ লুক বিউটি & কিউটি দ্যা রোবটস!




(*****র আজ জন্মদিন, সমস্বরে বলুন শুভ জন্মদিন!)
ভালো থাকুন!
সর্বশেষ এডিট : ১০ ই মার্চ, ২০১৩ রাত ১২:১০
১২টি মন্তব্য ১২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকে স্রেফ একা ছিলাম....

লিখেছেন নতুন নকিব, ১৫ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫১

আজকে স্রেফ একা ছিলাম....



সময় পেলে মাঝে মাঝে সামুতে আসি। আজ সকালেও অভ্যাসবশতই সামুতে উঁকি দিলাম। কিন্তু লগইন ব্লগারের সংখ্যার ঘরটায় চোখ পড়তেই থমকে গেলাম। সেখানে একটা নিঃসঙ্গ শূন্য। কেউ... ...বাকিটুকু পড়ুন

আর্ন্তজাতিক সাফল্য

লিখেছেন রোকসানা লেইস, ১৫ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৮



আবার আজ আমার বানানো মুভি নিয়ে কয়েকটি কথা বলতে এলাম। গত মাস তিন ধরে বছর শেষের সর্ট ফিল্ম গুলোর প্রতিযোগীতায় অংশ গ্রহণের শেষ আয়োজন চলছে। মুভিটা তৈরি করেছি। তা... ...বাকিটুকু পড়ুন

দেশটা কি আমার বাপের?

লিখেছেন শেরজা তপন, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:২৭


আমার বাবা, জন্মের সময়ে তিনি ছিলেন ব্রিটিশ ভারতীয় ( এখানে অনেকেরই বাবা ছিলেন বা আছেন)- ভাল করে বোঝার জন্য পাসপোর্টের ছবিটা দেখুন;


তখন যদি তিনি ভারতের যে প্রান্ত থেকেই... ...বাকিটুকু পড়ুন

সবই তোর ভালোর জন্য

লিখেছেন সম্‌প্রীতি, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:১৭

আমাদের পরিবারে ভালোবাসা ❤️ মাপা হয় কে কতো কষ্ট পাইছে সে হিসাব দিয়ে।
যে যতো বেশি নিজের শখ কুরবানি দিচ্ছে পরিবারের সিন্দুকে তার শেয়ার তত বেশি।

আমাদের দেশে বাবা-মা'রা সন্তান জন্ম দেন... ...বাকিটুকু পড়ুন

আমার শৈশবের ধর্মানুভূতি

লিখেছেন শ্রাবণধারা, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২২


শৈশবে আমাদের বাড়ি থেকে নানাবাড়ি ছিল বিশ কিলোমিটার দূরে। তবে এইটুকু পথ পাড়ি দিতেই তখন অনেক সময় লেগে যেত। বাড়ি থেকে অর্ধেক পথ যাওয়ার পর পড়ত মাটির রাস্তা।... ...বাকিটুকু পড়ুন

×