শাহবাগ আন্দোলনের প্রথম দিক থেকেই অনেকে বলেছে এটা নাস্তিক দের আন্দোলন ।যদিও ইহা ছিল গণমানুষের আন্দোলন ।
ফেসবুক ধার্মিক অনেক কেই বলতে শুনেছি নাস্তিকদের সাথে কোন আন্দোলন চলবে না ।যুদ্ধাপরাধীর বিচার চাও ঠিক আছে ,তবে তা নাস্তিকদের সাথে মিশে কেন চাইতে হবে ?
ফেসবুক ধার্মিক আর্জেলের স্ট্যাটাস ,যুদ্ধাপরাধীর বিচার চাই ঠিক আছে ,তাই বলে কি নাস্তিকদের সাথে হাত মিলাতে হবে ?
এবার আর্জেলদের মত মানুষকে চেনার সময় এসেছে ।এবার দেখা যাবে তারা আসলে কি চায় ।
আগামী ২৩শে মার্চ মতিঝিলে ওলামা মাশায়েখ রা সমাবেশ ডেকেছে ।তাদের কয়েকটি দাবির মধ্যে প্রধান দাবি হচ্ছে ,ইসলামের শত্রু এবং যুদ্ধাপরাধী জামাত-শিবিরের বিচার ।পাশাপাশি তারা ইসলাম বিরোধী এবং মহানবী (সা) এর কটুক্তি কারীদের শাস্তি দাবি করেছেন ।
উপরের ২টি দাবির সাথেই আমি একমত ।মতিঝিল যেতে পারব কিনা জানি না ,তবে তাদেরকে সমর্থন করে যাব ।
এবার দেখা যাক ফেসবুক ধার্মিক গুলা সত্যিই যুদ্ধাপরাধীদের বিচার চেয়ে ওলামা মাশায়েখদের সাথে যোগ দান করে কিধা । নাকি ওলামা মাশায়েখ দের কেও নাস্তিক এবং ইসলাম বিরোধী ট্যাগ দেয় !

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




