"আমাদের পাশের বাড়িটি পুড়িয়ে দেওয়া হয়েছে ,দু'টি মন্দিরে আগুন দিছে ,কয়েকটা ভাংচুর করছে ।"-ক্লাসের হিন্দু ছেলেটি আমাকে বলছিল ।
"-ওরা আমাদের মারতে আসছে ।
-ওরা কারা ?
-ওরা মুসলমান ।"-রামুর বৌদ্ধমন্দিরে হামলা হবার পর পিচ্চি একটা মেয়ের সাক্ষাতকার এটি ।
উপরের দু'টি ঘটনাই সত্যি ।এতে কাদের হাত আছে তা আমি জানি না ।তবে সন্দেহের তীরটা সংখ্যাগরিষ্ঠ (!) দের দিকেই আসছে ।
এবার ফিরে যাই ৭১ সালে ।যুদ্ধের সময় অনেক হিন্দুকেই কালেমা ,নামাজ ,টুপি পড়তে হত ।মুসলমানদের ওরা মাফ করবে এমন একটা ধারনা তাদের ছিল ।লুঙ্গি খুলে পরীক্ষা করা হত খত্না হয়েছে কিনা !!!শুধুমাত্র হিন্দু ধর্মের হবার কারনে অনেকেই নিজ মাতৃভুমি বাংলাদেশ ছেড়ে ভারতে পাড়ি জমান ।
ফলাফল-যুদ্ধের পর তারা কালেমা ,নামাজ কে গালি দিতে থাকল ।টুপির উপর প্রস্রাব করল ।ব্যাপারটা তখন স্বাভাবিক ছিল ।
তখন থেকেই আমাদের প্রিয় ইসলাম ধর্মকে অনেকেই ভূল বুজতেছে ।ইসলাম ব্যতিত অন্য ধর্মের বেশিরভাগ মানুষ ই মনে করে মুসলমানরা তাদের শত্রু ।
তার উপর আবার জামায়াতে ইসলাম/হিযবুত তাহরীর এবং ফ্রাবীর মত ফেসবুক মুসলমান তো আছেই ।
অবশেষে একটি কথা ,আমার ধর্ম ইসলাম আমাকে অহংকারি হতে শিখায় নি ।সবার সাথে মিশতে শিখিয়েছে ।আসুন আমরা সবার সাথে ভালো ব্যবহার করি ।ধর্ম নিয়ে ব্যবসা/উল্টা পাল্টা বলা বন্ধ করি ।
[অপরিপক্ব হাতে লেখা ।ভুল থাকলে ধরিয়ে দিবেন আশাকরি ।]
সর্বশেষ এডিট : ২২ শে মার্চ, ২০১৩ রাত ৯:৪৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




