কবি, যে নদীটির কাছ থেকে আপনি কবিতার ভাষা ধার করেন
কল্পনায় যার তীর ঘেষে নিত্য প্রেয়সীকে নিয়ে হেঁটে বেড়ান
আপনি কি আদৌতে সে নদীটিকে নিয়ে ভাবেন?
না, আমি নিশ্চিত আপনি মোটেও ভাবেন না, ভাবলে জানতেন-
সে নদীটি আপনার অন্তরাত্মার মতই এখন মৃত।
শুধু নদীটিই নয়, আপনার কল্পনার গাছগুলো মৃত
ফুলগুলো মৃত, সারাক্ষণ আকড়ে রাখা আপনার এই অদ্ভুত স্বপ্নগুলো মৃত,
এমনকি যে প্রেয়সীর নীলচোখে আপনি কবিতার ছন্দ খুঁজেন সেও মৃত।
কবি, মৃতদের এই সমারোহের মাঝে থেকেও
কেন আপনি এতোটা অভিজাত?
এই অফুরন্ত একাকীত্ব অথবা
এই চরম নিঃসঙ্গতার রুঢ়তার মাঝেও
নিজেকে জনারণ্যের মধ্যমণি হিসেবে জাহির করে কি লাভ?
সর্বশেষ এডিট : ০৪ ঠা আগস্ট, ২০০৯ সকাল ৮:৫৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


