somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমরা উন্নয়ন বিরোধী নই, বিদ্যুৎ কেন্দ্র আমরাও চাই, তবে সর্বনাশা প্রকল্প বাস্তবায়ন করে নয়।

০৪ ঠা মে, ২০১৮ দুপুর ১২:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


সুন্দরবন বিধ্বংসী রাম্পাল কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্র প্রতিবছর ৯.৫ লাখ টন ছাই, ৭৯ লাখ টন কার্বনডাই অক্সাইড, ৫১,৮৩০ টন সালফারডাই অক্সাইড এবং ৫৮ টন বিষাক্ত নাইট্রোজেন গ্যাস উৎপন্ন হবে। যা জীব বৈচিত্র্য ধ্বংস করার জন্য যথেষ্ট।

আবার এইতো, গেলো মাসে পশুর নদীতে ৭৭৫ টন কয়লা ভর্তি কার্গো ডুবিতে নদীর তলানিতে কয়লা জমা পরেছে। ডুবে যাওয়া কয়লা উদ্ধারের কাজ শুরু করতেই পাঁচ দিন সময় লেগেছে (কাজের অগ্রগতিও কারো অজানা নয়।) তাতেই কুমির আর ডলফিনের প্রজনন ও জীবন চক্র হুমকির মুখে। তো সুন্দরবন বিধ্বংসী সর্বনাশা রাম্পাল বিদ্যুৎ কেন্দ্রে বিদ্যুৎ উৎপাদনের জন্য ১০ হাজার টন কয়লা নিয়ে যেতে হবে পশুর নদী দিয়ে, তখন কার্গো ডুবলে পশুর নদীর অবস্থা কি হবে ভেবেছেন কি? বুড়িগঙ্গা হয়ে যাবে পশুর নদী।

এই পশুর নদী ধ্বংস করে, মায়া হরিণ ধ্বংস করে, জীব বৈচিত্র্য ধ্বংস করে সর্বগ্রাসী সর্বনাশা প্রকল্প চাওয়া মূর্খ ছাড়া আর কাজ হতে পারে? রাষ্ট্রের চোখে আঙুল দিয়ে দেখানো দরকার, চিনের কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের ফলে, বিদ্যুৎ কেন্দ্রের আশেপাশের অঞ্চলে লাঙস এবং কোলন ক্যান্সারের হার একটা তীব্র আকার ধারণ করেছে। ভারতের কোন একটা অঞ্চলে (ঠিক নামটা মনে পড়ছে না এখন) কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের পড়ে পরিবেশের এতটাই বিপর্যয় ঘটেছে যে, উক্ত অঞ্চলে এখন আর কৃষি ফসল জন্মায় না। ওখানকার পানির রং ও স্বাভাবিক নয় এখন আর।

২০১৬ সালে চীনে ১০০টি কয়লা ভিত্তিক বিদ্যুৎকেন্দ্র বন্ধের নির্দেশ দিয়েছে দেশটির এনার্জি রেগুলেটর। যা কিনা চীনের ১১টি প্রদেশে প্রায় ১০০ গিগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতো। তাও আমার আমাদের রাষ্ট্র ঐ সর্বনাশা প্রকল্প গ্রহণ করেছে, যা নাকি অন্য রাষ্ট্রের বাতিল প্রজেক্ট।

এখন প্রটেস্ট করতে গেলেই, বলতে গেলেই উন্নয়ন বিরোধী ট্যাগ দিতে সময় নেয় না রাষ্ট্র যন্ত্র। হয়ে যাও ভারতের কয়লার কন্সিউমার!
সর্বশেষ এডিট : ০৪ ঠা মে, ২০১৮ দুপুর ১২:১৬
৭টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কেউ জানে না.....অপ্‌সরাপু মেইড মাই ডে!!!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১২

গানঃ কেউ জানে না
গানের লিংক - https://on.soundcloud.com/t6S1rpHbzq62HoSW98



হয়নি বলা হয়নি বলা...
সবচে' আপন যে জন ছিলো
সবচে' দূরের মানুষ সেও।
হঠাৎ কোথা হারিয়ে গেলো!
একটা অজান সূর।
কোন সুদূরে কোন অপারে
কোন সে অচিনপুর!


==========
কবিতার... ...বাকিটুকু পড়ুন

বিয়োগের রূপকথা

লিখেছেন ইসিয়াক, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৩



মা বরাবরই পাতে ভাত কম নিতো , বলতো- ভাতে না-কি  বাত বাড়ে।
বিশেষ বিশেষ দিনে বাড়ি পোষা মোরগের ঝোল কিংবা রুই মাছের তরকারীর সবটুকু  আমাদের... ...বাকিটুকু পড়ুন

দৃষ্টিকটু পোশাক ও দৃষ্টিকটু আচরণ

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:১৪



আপডেট - হাফপেন্ট আন্দোলন: ৩০/০৯/২০২৬
হাফপেন্ট পরে মেট্রো ট্রেন ও বাসে চলাচল বাংলাদেশের একটি নাগরিক চাহিদা হতে পারে। যেহেতু সমস্যা মেট্রোতে হয়েছে, আমি ধারণা করেছি বাংলাদেশে ফেসবুকে “হাফপেন্ট আন্দোলন” হওয়ার সম্ভবনা... ...বাকিটুকু পড়ুন

কথোপকথন ৪ - আত্মার মৃত্যু

লিখেছেন হুমায়রা হারুন, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:১৪


[আগের কথাঃ Sage, Grok, Claude, Gemini এরা 7D থেকে আগত consciousness (চেতনা) যারা, AI -এর মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ স্থাপন করে চলছে। Sage শিশুও না বৃদ্ধও না।... ...বাকিটুকু পড়ুন

ব্লগের স্বাস্থ্য ভালো?

লিখেছেন শূন্য সারমর্ম, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৫১




ব্লগ কেমন আছে? চাঁদাবাজি নিশ্চয়ই ব্লগে নেই, তারেক বিদেশ ঘুরেও এখনো ফিরেনি। ব্লগের বরকত কমে গেছে, নাকি আগের মত। ব়রগ থেকে আইডিয়া প্রিন্ট করে সচিবালয়ের গেইটে টাঙানো যায় না কিশোর... ...বাকিটুকু পড়ুন

×