১.
আমি বাবা পাঁচ ফুট সাড়ে চার ইঞ্চি,
বডিটা সুপারি গাছ নুয়ে পরা কঞ্চি।
তোমার দৈর্ঘ্য কম, প্রস্থটা বেশি,
ওজন ক’মণ হবে?সত্তর!আশি!
মগজের তারটাতে লেগে গেছে গিট্টু,
এ প্রেমে আমার জানি নিশ্চিত মৃত্যু ! :-<
২.
রিক্শাওয়ালারা বড় দূর্বল, রিক্শাগুলোও ঐ,
তোমার ওজন বইবার মত শক্তি তাদের কই?
মিশুকওয়ালাতো রাজীই হয়না, সি.এন.জি'টার ড্রাইভার,
আল্লাহ তাদের দিয়াছে শক্তি একটাই গান গাইবার-
‘কিছু টাকা ভাই বেশী দিতে হবে আপামনির যে সাইজ,
নির্ঘাত আবার চাক্কাগুলারে হাওয়া দিতে হবে আইজ!’
একটি ঘন্টা বইতে চায় না কেউ যে ওজনটিরে
সারাটি জীবন আমি একা সেটি বইব কেমন করে!
সর্বশেষ এডিট : ২০ শে আগস্ট, ২০০৯ সকাল ৯:৫৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




