somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

"ভারতের জাতীয় সংগীত’টা একটু কষ্ট কইরা শিখে ফেলিস"

০৬ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

-স্লামালিকুম চাচা
: ওআলাইকুম সালাম , ভাতিজা কি খবর তোর ? পড়ালেহা কেমন চলতাছে ? ওই হারুন চা দে তো , স্পেশাল কইরা বানাইস , ভাতিজা খাইব ।
কিরে মন খারাপ কেন তোর ?
-একটা খারাপ খবর শুনলাম কাকা , ফেলানীর খুনি অমিয় ঘোষের বেখুসুর খালাস হয়া গেসে ।
: এইটা মন খারাপের কি হইল ? দূর ব্যাডা , এই অমিয় বাংলাদেশের কত দরকার হইব জানস ?
-কি কন এইসব কাকা ? রাজনিতী কইরা আপনার মাথা পুরাই গেছে ।
: আবেগে না , যুক্তিতে আয় । আচ্ছা একটা গল্প পরস নাই – দুই বন্ধু সাইকেল চালানো শিখতে চায় , একজন একটা বই কিনা পড়তে শুরু করে আরেকজন সাইকেল নিয়া বেরিয়ে পড়ে । কিছুদিন পর একজন খালি সাইকেল চালানো্র নিয়মটুকু জানে , আর আপরজন চালাইতে পারে ।
-হু বুঝলাম , কিন্তু এর সাথে ফেলানীর ব্যাপারটার সম্পর্ক কি ?
: আরে আগে কথা শো্ন , এই গল্পের মো্রাল কি ? প্র্যাক্টিস , যে কোন কিছুর দক্ষতার পুর্ব শর্ত হইল প্র্যাক্টিস !
-হুম ,এইটার সাথে ফেলানী…
: বলবো বাবা , কথা শেষ করতে দে । ১৯৭১ সালে আমগোরে সবচে বেশী সাহায্য করছে কোন দেশ ?
-ভারত , কাকা ।
: হুম , ভারত-ইন্ডিয়া । ওরা হেল্প না করলে আমরা জিততে পারতাম পাকিদের সাথে ?
-মনে হয় না ।
: কখনোই পারতাম না , ওরা না থাকলে আরো বিশ লাখ মানুষ মরতে পারত না ? পারত… তার মানে কি ? ওদের হাতে আরো বিশ লাখ বাঙ্গালীর প্রান রিজার্ভ আছে । ভারতের কারনে যদি এখন দশ লাখ মানুষও মারা যায় , তাইলেও ওগ সেই ত্যাগ আমরা ভুলতে পারব না , ভুলা উচিত হবে না , আরো দশ লাখ রিজার্ভে ।
-আপনি পাগল হইয়া গেছেন কাকা ।
: আগে শেষ করতে দে বাবা – এই যে সিরিয়ায় হামলা করার প্ল্যান করতেছে যুক্তরাষ্ট্র ; বাংলাদেশকে হামলা করব না কোন গ্যারান্টি আছে ? তখন কে পাশে আইসা দাড়াইব ? নিঃসন্দেহে ভারত ! আর এর লাইগা প্র্যাক্টিস করা লাগব না ? ফেলানীরে মারার কারনে আমগো ক্ষ্যাপলে চলব না , ফিউচারে যাতে ভারত আমগো পাশে দাঁড়াতে পারে এজন্য ওরা প্র্যাক্টিস করতেছে ; একজন দেশপ্রেমিক হিসেবে ভারতের এই উদ্দ্যোগকে সস্মান করা উচিত । ভারত বরাবরের মতোই আমাদের বন্ধু রাষ্ট্র , আওয়ার স্মাইল ইজ দেয়ার স্যাটিসফেকশন !
-থাক কাকা , আমি বাসায় যাই – পড়া আছে ।
: ওকে যা বাবা , মাথায় রাখিস কথা গুলা ।
-হুম , যাই এখন…
: যা , আর শোন – হিন্দি সিনেমা তো ভালই দেখস , এখন তো হিন্দি সহজ লাগার কথা…
-সহজ’ইত লাগে …
: তাইলে বাবা পারলে ভারতের জাতীয় সংগীত’টা একটু কষ্ট কইরা শিখে ফেলিস !
-কি কন কাকা ? ভারতের জাতীয় সংগীত আমি শিখতে যাব কোন দুঃখে ?
: তোর ভালোর লাইগ্যাই বললাম বা’জান , আমি কিছুদিনের মধ্যে রাজনিতী থেকে অবসর নিমু , দেখি আমার পদটা তোরে দিতে পারি কিনা …
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জিন্নাহ পর্ব-২

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৫ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৩:২৯



এবার জিন্নাহর পাকিস্তানের রাষ্ট্রভাষা সম্পর্কিত বিতর্কিত বক্তব্যে আসা যাক। জিন্নাহ জন্মসূত্রে গুজরাটি ছিলেন এবং কেবল ইংরেজি ও গুজরাটি ভাষা জানতেন। তিনি উর্দু বলতে পারতেন না। সেক্যুলারিস্ট জিন্নাহ যেহেতু ব্যক্তিজীবনে... ...বাকিটুকু পড়ুন

যাকে শত্রু ভাবছেন, সে হয়তো আপনার জীবনের একজন পথপ্রদর্শক

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৫ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:৩৭

গানঃ সামু একটি ছোট নৌকা
https://suno.com/s/ckWb25lfp1xBLIzc
==============



একটা পুরনো গল্প বলি। একটি বনে কিছু বাঁদর আর বেবুন বাস করতো। সেই বনের পাশেই একটি ভুট্টার ক্ষেত ছিলো। বাঁদর আর... ...বাকিটুকু পড়ুন

বাংলা ভাষা সংস্কৃত ভাষার উপভাষা নয়

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৫ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৭:৩৩


বাংলা ভাষা একটি স্বতন্ত্র ভাষা। বাংলা ভাষা সংস্কৃত ভাষা থেকে আসে নাই, এটা মেনে নিতে হবে। কারণ, ইতিহাসে আছে, ভারতবর্ষে আর্যদের আসার আগেও 'বঙ্গ' নামের একটি অত্যন্ত সমৃদ্ধ একটি ভূমি'র... ...বাকিটুকু পড়ুন

ইসলামের জ্ঞানদীপ : যুক্তির আরব্য-ফারসী নবযাত্রা প্রজ্ঞার জয়ধ্বনি বিজ্ঞান ও যুক্তির মহাকাব্য -৩য় পর্ব

লিখেছেন ডঃ এম এ আলী, ০৬ ই অক্টোবর, ২০২৬ রাত ১:১৭

সংবাদপত্র

লিখেছেন রাজীব নুর, ০৬ ই অক্টোবর, ২০২৬ সকাল ৮:৫৩



একালে কি কেউ কেউ সাতসকালে এখনো অপেক্ষায় থাকেন কখন আসবে সংবাদপত্র?
একদা যিনি সংবাদপত্র বয়ে আনতেন তার সাথে কতো মান- অভিমানের খেলা!
এমনও হয়েছে বিলম্ব দেখে তার আগমনী পথে... ...বাকিটুকু পড়ুন

×