অরগানাইজার হিসেবে ভারতের পারফরমেন্স দেখার মত । সারা দিনের কর্মব্যাস্ততায় মাঝে মাঝেই ঈনারা ক্লান্ত হয়ে যায় , বিনোদনের আইডিয়াটা তখন তারা সুন্দর ভাবেই কাজে লাগায় এই ইভেন্ট অর্গানাইজ করে । ইভেন্টের নাম টাও জোস – “গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ : দেশপ্রেম সপ্তাহ” !
ভারত তখন একটা আকাম করে বসে , আর তখনই ধুম-ধাম করে শুরু হয়ে যায় আমগো দেশপ্রেম সপ্তাহ । আমরা তখন চেইত্যা যাই , দেশপ্রেম বেড়ে যায় আমগো । সাথে সাথেই বাসার সব ইন্ডিয়ান চ্যানেল ব্লক করে দেই , ফেসবুকে হ্যাশ ট্যাগাই- “সে নো টু ইন্ডিয়ান প্রোডাক্টস” , “এই আকামের বিচার চাই – তমুক হালার ফাসি হোক” ইত্যাদী ইত্যাদী । ইন্ডিয়ান প্রোডাক্ট বর্জণের পরিপেক্ষিতে এয়ারটেল অফ করে দেই ; এক সপ্তাহ শেষে ইভেন্ট শেষ হয়ে যায় । এস ইউসুয়াল জি-বাংলা , স্টার জলসা আনব্লক হয়ে যায় ! খুব এক্সাইটেড হয়ে এয়ারটেল অন করি – না জানি কত গুলা মেসেজ জমা হয়ে গেছে ইনবক্সে !
ফেলানীরে মারার পর একবার চেতছিলাম , খুনি খালাস পাওয়ায় আবার চেতছি । ওই দিন অনেকেই স্ট্যাটাস দিয়েছি – সে নো এয়ারটেল ; ভাল কথা কিন্তু আসলেই কয় জন অফ করছি এয়ারটেল ? কয়জনের বাসায় সিরিয়াল দেখা আসলেই অফ হয়ে গেছে ? আমার তো মনে হয় এয়ারটেল ইন্টারনেট দিয়েই অনেকে ওই স্ট্যাটাস আপডেট করছিল ।
কোন ডিউরেশন দিয়ে না , আসুন সারা জীবনের জন্যে দেশটাকে ভালবাসি , যারা প্রতিটা মুহুর্তে আমাদের ক্ষতি করছে কোন সে টান – যার কারনে আমারা তাদের প্রোডাক্ট ইউজ করি ?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



