...ক্লাস এইটে থাকতে শিক্ষামন্ত্রী কি করতেন?
অথবা মীর্জা ফখরুল? -লুঙ্গি কাছা দিয়া ফুটবল খেলতেন আই গেস। আচ্ছা আমি কি করতাম? অথবা আমার
ব্রিলিয়ান্ট বন্ধু আনাস? -স্যারের গাছের ডাব মাইরা দিলাম কত্ত!
ওক্কে কে কি করছে ওইটা বাদ দিলাম, কি করা উচিৎ অথবা কি করানো উচিৎ এইটের একটা বাচ্চাকে দিয়ে?
কি করানো উচিৎ এর পারফেক্ট আন্সার
আমি জানি না একচুয়ালি, কিন্তু
আমি এইটা জানি যে তাদের ঘাড়ের উপ্রে জেএসসি'র প্রস্তুতি চাপায়ে দেয়া অথবা পরীক্ষার আগের রাতে বাপ-মা মিলে হায় খোদা ও আল্লাহ কিছুই পারস
না দেখি টাইপ লেকচার দেয়া উচিৎ না।
বাবা-মা'র হুমকী, স্যারের 'রঙ' ব্র্যান্ডের লালচোখ, পাশের ফ্ল্যাটের ইফতি'র সাথে কম্পিটিশান -বাচ্চার মধ্যে এইসব ভয় গুলা কাজ করে পরীক্ষার আগের রাতে। এর পরও সে মেন্টালি প্রিপেয়ারড হয়-
কালকে বা পরশু তার একটা পরীক্ষা , গার্ডে সব অপরিচিত শিক্ষকেরা থাকবেন ।
মানসিক এই প্রস্তুতিটা সারা'র পর হঠাৎ
টিভিতে সে যখন শুনে পরশুর পরীক্ষাটা হরতালের কারনে পিছিয়েছে, কবে হবে তা পরে সিদ্ধান্ত! তখন এই বাচ্চাটার মানসিক অবস্থাটা কি হয়? পিছিয়ে দেয়া সেই পরীক্ষাটাই বা কেমন হয়!
ওদের চেয়ে পাচ বছরের বড় আমি, তার পরও শিডিওল চেন্জড পরীক্ষাগুলা শুধু তারিখ পরিবর্তনের কারনে খারাপ হইসে/হয়ে থাকে। মানসিক প্রস্তুতিতে ব্যাঘাত ঘটে এ ক্ষেত্রে।
শিক্ষার ক্ষতি কইরা তোমরা রাজনিতী করবা! জনমানুষের নিরাপত্তা ধুলিস্যাত
কইরা তোমরা রাজনিতী করবা! হরতালের পর হরতাল দিয়া তোমরা দলের স্ট্রংগনেস দেখাইবা, ওইদিকে তোমগো আন্দোলনরে মিডল ফিংগার
দেখাইয়া আরেকজন চেয়ারে বইসা হাসব আর কইবো আই অ্যাম দ্যা প্রাইম মিনিস্টার, আই উইল রিমেইন সো;
চলো নির্বাচন নির্বাচন খেলি আর পরিচয়
দিবা "আমরা গনপ্রজাতন্ত্রী বাংলাদেশের
রাজনিতীবীদ"!? না হইবো না , এইটা আমগো দেশ , এইটা আমগো মা, এইটা গনতন্ত্রের দেশ -এই দেশে তোমগো মত অগনতান্ত্রিকদের রাজনিতী করার
কোন অধিকার নাই, ইট্রুও না।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



