...আব্দুল্লাহার কল রিসিভ করে বললাম- 'অভিনন্দন!' ও বলল ভাইয়া হয় নাই, এক বিষয়ে আসে নাই। ওর কথার ভাবখানা এমন যে গোল্ডেন না পেলে কাউকে অভিনন্দনও জানানো যাবে না। এর পর শুরু করল হতাশার গল্প- ভাইয়া, আমি তো এখন আর ভাল কলেজে চান্স পাব না, চাকুরী পাব না, আব্বু এই বলছে, আম্মু এই, কাকা সেই...
যেই আব্দুল্লাহ ওইদিনও তার বিশাল প্ল্যান আমাকে বলছিল; রেজাল্টের পর কক্সবাজার যাবে, বাবার সাথে ভারতে যাবে, একটা ক্যামেরা কিনবে -সেই আব্দুল্লাহ আজকে বলল এই সবের পেছনে ফ্যামিলি থেকে একটা শর্ত ছিল- 'গোল্ডেন এ+!' গোল্ডেন না পাওয়ায় এখন সে জীবনের সামনের দিকটা অন্ধকার ভাবছে।
আসলে এই বাস্তবতার জন্য দায়ী আমরা- 'শুভাকাঙ্খীরা'!
~একজন পরীক্ষা দিয়ে বেরিয়েছে তো চারজন এসে বলে, 'বাবা এ+ পাবা তো?'
~একটা বাচ্চা দশ বছর পরে এসএসসি দিবে, এখন ওয়ানে ভর্তি হইছে তো আমরা শুভাকাঙ্খীরা বলি, 'হেই বাবু তুমি কিন্তু একদিন এসএসসি দিবে, এখন থেকেই পড়তে হবে নয়তো এ+ পাবা নাহ।'
...শোন আব্দুল্লাহ সহ আরো যারা আছ- এই গোল্ডেন দিয়ে আসলেই কি হয়? শুধু বাবার বন্ধুদের বলা যায়, 'জি আঙ্কেল আমি গোল্ডেন পাইছি' আর খুব বেশী কিছু না। এ+ টা আসলে কখনোই কারো মানদন্ড না। এ+ পাওয়ার শর্ত কিন্তু মেধা না, এ+ পাওয়ার শর্ত ভাল গার্ড, সামনে পিছে ভাল ছাত্র আর সাজেশান! আর এদিকে বড় হওয়ার শর্ত কিন্তু এ+ না, মেধা!
আর একটা ব্যাপার- যারা তোমাকে এখন বলতেছে, 'এ+ ছাড়া লাইফ impossible' -তারা আসলে কর্পোরেট কোন চাকুরিজীবীর জীবনী পড়ে, তারা কখনোই স্টিভ জবস কিংবা বিল গেটসের জীবনী পড়ে নাহ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



