আমি মরে গেলে জেনে রেখো আমি মরেছি নির্দলীয়ভাবে।
যদি চিরকুট রেখে যেতে না পারি সময়ের অভাবে
তাই বলে রাখি লায়ন, শরীফ, অপু, ইন্দ্রনীলের সাথে
একবার হলেও হাত মিলিয়েছি। আমি তাঁদের হাতে
বিশেষ কোন গন্ধ পাইনি। মরনোত্তর মেধাবী
ছাত্র বা প্রতিশ্রুতিশীল কবির তকমার কোন দাবী
আমার নেই। আমি মরে গেলে আমি নিতান্তই মৃত। প্রেম,
চেতনা, মুনাফিকির উর্দ্ধে। আমি চাইনা আমার পোষ্টমর্টেম!
আমি মরে গেলে তা হবে একান্তই ব্যক্তিগত। মৃত্যুর পরে
পারলে শুধু মাকে বলে দিও, আমি বেশ সুখেই আছি কবরে।
সর্বশেষ এডিট : ১৮ ই মার্চ, ২০১৩ রাত ১:৫৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




