somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রাজীব নুর
আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

হুমায়ূন আহমেদ এর শেষ উপন্যাসঃ দেয়াল

২৬ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


১/ মুক্তিযুদ্ধের সময় সবচেয়ে যে জিনিসটার অভাব অনুভব করেছি তা হলো একটা ভালো ক্যামেরা।ছবি তোলার মতো অপূর্ব সব সাবজেক্ট পেয়েছি। সমস্যা হচ্ছে, সৈ্নিকের হাতে রাইফেল মানায়। ক্যামেরা মানায় না। এখন অবশ্যি আমার সঙ্গে ক্যামেরা আছে। লাইকা নাম। জার্মানির ক্যামেরা। কিন্তু ছবি তোলার সাবজেক্ট পাচ্ছি না।

দেয়াল, পৃঃ ৫৬, হুমায়ূন আহমেদ।

২/ বঙ্গবন্ধু মন খারাপ করে ৩২ নম্বর বাড়ির উঠানে এসে দাড়ালেন। সঙ্গে সঙ্গে তার মন ভালো হয়ে গেল। উঠান ভরতি মানুষ। ভুখা মিসিলের মানুষ না। সাধারণ মানুষ, যারা বঙ্গবন্ধুকে এক নজর দেখতে এসেছে।
স্লোগান শুরু হলো, 'জয় বাংলা- জয় বঙ্গবন্ধু'। বঙ্গবন্ধু হাসি মুখে তাদের দিকে তাকিয়ে হাত নাড়লেন।
ধব ধবেসাদা পায়জামা-পাঞ্জাবি পরা অতি সুপুরুষ এক যুবক দামি ক্যামেরায় মিছিলের ছবি তুলছে। যুবক একপর্যায়ে ইশারায় বঙ্গবন্ধুর ছবি তোলার অনুমতি প্রার্থনা করল।বঙ্গবন্ধু উচ্চ স্বরে বললেন, ছবি তুলতে চাইলে তুলবি। অনুমতির ধার ধারবি না।
যুবককে বঙ্গবন্ধুর পরিচিত মনে হচ্ছে। তবে তিনি তারনাম মনে করতে পারছেন না।হঠাৎ হঠাৎ তার এ রকম হয়, নাম মনে আসে না।
যুবক এসে বঙ্গবন্ধুকে কদমবুসি করল।বঙ্গবন্ধু বললেন, কই মাছ খেয়ে যাবি।কই মাছ ভাজা হচ্ছে।

দেয়াল, পৃঃ ৯০,৯১, হুমায়ূন আহমেদ।

#### #### #### ####
সাভার ট্যাডেজিঃ

স্বরাষ্ট্রমন্ত্রী মখা, এইটা কি কইলো !!!! হরতালকারীরা ভবনটির ফাটল অংশে ও ফাটলকৃত পিলারে ঝাকানাকা করার কারনে ভবন ধ্বস।
মাইরালা আমারে মাইরালা...
"তদন্ত কমিটি" কথাটা শুনলেই এখন রাগ লাগে।

সাভার হত্যা ঘটনার কোন বিচার হবে না।আগেও কোন সরকার এরকম ঘটনার বিচার করে নি। এবারও বিচার হবে না।মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, আমি আপনার কথা বিশ্বাস করি-ঠ্যালা দিলে অবশ্যই ভবন ধসে পড়তে পারে!রানা প্লাজা থেকে শত লাশ উদ্ধারের পরেও প্রধানমন্ত্রী সেই দুর্ঘটনার পূর্বেই বিল্ডিং থেকে মানুষদেরকে সরিয়ে নেওয়া হয়ছে বলে দাবী করেন।ভবনটি ধ্বসে যাওয়ার পর উদ্ধারকর্মীরা উদ্ধার সরঞ্জামের খুবই অভাববোধ করছেন। প্রয়োজনীয় অনেক সরঞ্জামই সেখানেই নেই। সাধারন মানুষের কাছ থেকে চাদা তোলে এগুলো ব্যবস্থা করা হচ্ছে।রাষ্ট্রীয় কোষাগার কি শুন্য?
শ্রদ্ধা জানাই আপনাদের সবাইকে যারা যেভাবে পেরেছেন সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন এই হৃদয় বিদারক ট্রাজ্যেডিতে।

আটকে থাকা ছেলে তার মাকে ফোন করে বলছে, "মা আমি ভিতরে আটকে আছি, নি:শ্বাস নিতে পারছিনা। মা, আমার সামনে একটা মেশিন, মেশিনটা যেকোন সময় সরে এসে আমার উপর পরতে পারে। মা আমার গলা প্রচন্ড
শুকিয়ে গেছে আমি পানি খাবো। মা আমাকে বাঁচাও।"

ফোন পেয়ে উদ্ধারের জন্য প্রাণপনে ছোটাছুটি করছে মা।

#ফেসবুক এবং ব্লগে অসংখ্য মানুষ নানান ঢঙ্গে রঙ্গে কবিতা লিখেন।কারো কারো কবিতার সংখ্যা চার শো, পাঁচ শো কেউ হাজার ছাড়িয়ে গেছে। অনেকে তো বেশ কয়েকটা বই বের করে ফেলেছেন।কিন্তু তাদের কবিতা পড়লে শরীর টা মরিচের মতো জ্বলে।তাদের কবিতা পড়া মানেই সময় নষ্ট করা। বেশির ভাগ কবি'ই বুঝেই না যে ছন্দ বলে একটা ব্যাপার আছে।একশো জন কবির মধ্যে নব্বই জন কবি'ই জানেন না- ছন্দ কি জিনিস।এই সব কবিদের প্রতি আমার অনুরোধ আপনারা ছন্দ বিষয়টা পুরোপুরি জেনে তারপর কবিতা লিখবেন।
অবশ্য কবি'রা খুব আবেগ প্রবণ হন- কাজেই তারা সব লিখতে পারেন-কাকের ঠ্যাং, বকের ঠ্যাং...আপনাদের কবিতা অত্যাচারের পর্যায়ে পড়ে যায়।অত্যাচার বন্ধ করুন।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মানুষ পড়ার নিয়মকানুন

লিখেছেন জায়েদ হোসাইন লাকী, ১৪ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:১০


মানুষ পড়া আর মানুষের কথা শোনা এক বিষয় নয়। কথা শোনার জন্য কান যথেষ্ট, কিন্তু মানুষকে বুঝতে হলে প্রয়োজন পর্যবেক্ষণ, মনস্তাত্ত্বিক সংবেদনশীলতা, অভিজ্ঞতা এবং বিশ্লেষণী বুদ্ধিমত্তা। মানুষ প্রতিদিন অসংখ্য কথা... ...বাকিটুকু পড়ুন

সোনালি ডানার পাখি

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৪ ই নভেম্বর, ২০২৬ সকাল ৭:৫১


সোনালি ডানার পাখি
-এস এম আজাদ রহমান

স্বপ্নমাখা সেই দিন, ফিরবে কি আর কোনো দিন,
বুকের মাঝে বাজে আজও হারানো সুরের বীণ।

সোনালি ডানার পাখিটি আজ উড়ে গেল দূরে,
তারই স্মৃতি কাঁদায় আমায় নিশীথ... ...বাকিটুকু পড়ুন

আওয়ামীলীগ এখন ফ্রি ফেয়ার নির্বাচন চায়

লিখেছেন ধূসর সন্ধ্যা, ১৪ ই নভেম্বর, ২০২৬ সকাল ১০:০০



ফ্রি ফেয়ার নির্বাচন যদি ২০১৪ সালে, ২০১৮ কিংবা ২০২৪ সালে হত, তাহলে আজকে আওয়ামীলীগের অবস্থা কি এমন হত? দেশের অবস্থা কি আজকে এই অবস্থা আজকে এমন হত? ...বাকিটুকু পড়ুন

কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৪ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩০


কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?



পৃথিবীর সবচেয়ে নিখুঁত মানুষটি হয়তো একটি রোবট ছিল,
আর সবচেয়ে অসম্পূর্ণ মানুষটি ছিলাম আমি।
তার হিসেবের খাতায় কোনো ভুলের দাগ ছিল না,
সময়ের কাঁটা ধরে চলত তার... ...বাকিটুকু পড়ুন

একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৪ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৪০


একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

একটি ছবি কখনো কখনো হাজারো শব্দের চেয়েও বেশি শক্তিশালী। পাশাপাশি রাখা এই দুটি ছবি আমাদের সামনে শুধু দুটি কূটনৈতিক সাক্ষাতের... ...বাকিটুকু পড়ুন

×