somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রাজীব নুর
আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

ঢাকার পথে পথে- ২০ (ছবি ব্লগ)

১৪ ই জানুয়ারি, ২০২০ রাত ৯:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



ইদানিং মনে হচ্ছে আমি বার্ধক্যে চলে এসেছি।
সময় শেষের দিকে। সব কিছু থেকে অবসর নিয়েছি। এখন শুধু অবসর আর অবসর আমার। বই পড়া, মুভি দেখা আর ব্লগিং। এছাড়া দুনিয়াতে আমার আর অন্য কোনো কাজ নেই। কেউ যখন জিজ্ঞেস করের আপনি কি করেন? উত্তরে 'বেকার' এই কথাটা বলা অনেক কষ্টকর। তার চেয়ে অবসরে আছি এটা বলা ভালো। সে যাক গে, কিছু লেখার চেয়ে ছবি নিয়ে পোষ্ট দেওয়াই ভালো। শুধু ছবি থাকবে। তাতে কোনো নিজের কথা থাকবে না। মতামত থাকবে না। শুধু ছবি। তাতে কারো খারাপ লাগবে না। কেউ কঠিন করে মন্তব্য দিবে না। কটু কথাও বলবে না। নিশ্চিন্ত থাকা যায়। ছবি তোলাও মনে হয় হারাম। গান বাজনা হারাম, মদ হারাম। যাই হোক, অনেকদিন পর 'ঢাকার পথে পথে' ছবি ব্লগ দিলাম। ছবি গুলো দেখুন। তুচ্ছ এবং সাধারন সব ছবি। কোনো রকম চিন্তা ভাবনা করে এসব ছবি তুলি নি। হুটহাট করে তোলা। সবাই ভালো থাকুন। সুস্থ থাকুন।

১।


শীতের এক সকালে মতিঝিলে। চারিদিকে ভীষন কুয়াশা। জন্ম ম্রিতু বিয়ে কোনো কিছুই আটকায় না শীতে।

২।


নতুন বছর উৎযাপন। ফটকা আতশবাজি।

৩।


ফার্ম নয়। দেশী মূরগীর ডিম।

৪।


ঢাকা শহরের সমস্ত এলাকার রাস্তায় এখন পিঠার দোকান। চিতই আর ভাপা পিঠা। সাথে তিন রকমের ভরতা। ঢাকা শহরের মানুষ পিঠা পছন্দ করে। ঘরে বানায় না, তাই সবাই দোকান থেকে পিঠা কিনে।

৫।


এবার শীত মানুষকে কাপিয়ে দিয়েছে। গ্রামে নিশ্চয়ই আরো বেশি শীত।

৬।


রাস্তার পাশে ফুটপাতে বইয়ের দোকান। পল্টন। এই বইটা কিনলাম।

৭।


নাম তার রফিক। বয়স ৩৫ বছর। জন্মের পর থেকেই হাটতে পারে না। বসতেও পারে না। তার ভিক্ষা ছাড়া অন্য কোনো উপায় নেই। সব আল্লাহর ইচ্ছা। আল্লাহর হিসাব বুঝা সাধারন মানুষের কর্ম নয়।

৮।


বাচ্চা মেয়েটা পার্কে বেড়াতে আসে নি। উন্নয়নের মহাসড়কে ফুল বিক্রি করতে এসেছে। সময় সকাল ১১ টা।

৯।


খিলগাও। খুব ব্যস্ত রাস্তা। আজ একমাস ধরে রাস্তাটার এরকম হয়ে আছে। এরকম একটা নয় অনেক গুলো গর্ত। কবে স্লাব বসানো হবে কে জানে!

১০।


দুই দিন আগের তোলা ছবি। ভয়াবহ কুয়াশা।

১১।


শীতকালে গাছপালা মলিন হয়ে পড়ে। বর্ষা এলে তরতাজা হয়ে উঠবে।

১২।


পার্কে বসে পত্রিকা পড়ার মজাই অন্যরকম।

১৩।


রাস্তায় কাঠখড় পুড়িয়ে আগুন জ্বালানো হয়। প্রচন্ড শীতে আগুন পোহাতে ভালো লাগে। আমি আগুন পোহালাম। খুব ভালো লেগেছে।

১৪।


সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষ্যে ঢাকায় প্রতিদিনই মিটিং মিছিল দেখা যাচ্ছে। মিছিলে এত লোক হয় যে রাস্তায় জ্যাম লেগে যায়।

১৫।


পল্টন মোড়ে রাস্তায় একটি বইয়ের দোকান।

১৬।


হাতীর ঝিল। সকাল ১১ টা। দারুন কুয়াশা চারিদিকে।

১৭।


শতকরা ৭০ জন বাইকওয়ালা রাস্তায় বের হলে কোনো নিয়ম মানেন না। তাদের জন্য এই সিস্টেম করা হয়েছে।

১৮।


লইটা শূটকি। আমি মাঝে মাঝে খাই।

১৯।


ছবিটাতে কি চড়ুই পাখি বুঝা যাচ্ছে? আমাদের ছাদে প্রচুর চড়ুই আসে।
সর্বশেষ এডিট : ১৪ ই জানুয়ারি, ২০২০ রাত ৯:২৩
১৪টি মন্তব্য ১৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিভ্রম

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৪৪



ধর্মেশ্বর একজন চিকিৎসক। যথেষ্ট পরিমাণ পড়ালেখা করেছেন, দেশে ও প্রবাসে পড়ালেখা সহ ট্রেইনিং নিয়েছেন। তারপরও তিনি শহর ছেড়ে - জেলা শহর ছেড়ে অন্ধগ্রাম থানা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে আছেন। সম্ভব... ...বাকিটুকু পড়ুন

১ কোটি চাকরি: শর্ত প্রযোজ্য, মেধার প্রবেশ নিষেধ !

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:২৫


ভোটের আগে বলা হয়েছিল, ক্ষমতায় এলে প্রথম আঠারো মাসেই এক কোটি মানুষকে চাকরি দেওয়া হবে। কথাটা শুনে দেশের বেকার তরুণেরা তো মহাখুশি, কেউ ভাবল সরকারি চাকরি হবে, কেউ ভাবল... ...বাকিটুকু পড়ুন

বিশ্বে ঋণ খেলাপিতে বাংলাদেশ ১ নম্বর এবং দেশে ঋণ খেলাপিতে শীর্ষ ২০ জনের ১৯ জনই ওনাদের!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:০৫



শাস্ত্রীয় কথায় না গিয়ে সোজা কথায় কেউ ঋণ নিয়ে তা পরিশোধ না করলে তাকে ঋণ খেলাপি বলা হয়। আপনি জানলে অবাক হবেন যে শীর্ষ ২০ ঋণ খেলাপির ১৯ জনই... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কি ডার্ক জাস্টিসকে ফলো করছেন?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:১০



ছোটবেলায় দেখা একটি টিভি সিরিয়াল তুমুল জনপ্রিয় হয়েছিলো। একজন বিচারক যিনি দিনের বেলায় কোর্ট রুমে অপরাধের বিচার করতেন, আর, রাতেরবেলা আইনের ফাঁক -ফোকর গলে বেরিয়ে যাওয়া... ...বাকিটুকু পড়ুন

একদিন আমরা ক’জনা মিলে …….

লিখেছেন আহমেদ জী এস, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১২



ব্লগের একাধারে নম্র ও প্রাজ্ঞ এবং গবেষক সহ-ব্লগার শ্রদ্ধেয় ডঃ এম এ আলীর “ব্লগের সুদিন ফিরিয়ে আনতে ব্লগ টিমের প্রতি বিনীত আবেদন”... ...বাকিটুকু পড়ুন

×