somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রাজীব নুর
আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

শিক্ষামূলক একটি গল্প

৩০ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ৮:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



একদিন বৃষ্টির দেবতা ইন্দ্র কৃষকদের উপর অনেক ক্ষেপে গেলেন।
তখন তিনি কৃষকদের বললেন, আমি একটানা ১২ বছর কোন প্রকার বৃষ্টি দান করব না, তোমরাও কোন প্রকার ফসল ফলাতে পারবে না। এটা হলো আমার অভিশাপ।

কৃষকদের তো তখন ভয়ে অবস্থা খারাপ, তারা তখন অনেক কাকুতি মিনতি করতে শুরু করলো তার অভিশাপ ফিরিয়ে নেয়ার জন্য। কিন্তু দেবতা ইন্দ্র কৃষকদের কাকুতি মিনতি দেখে একটা বুদ্ধি বের করলো। সে কৃষকদের বললো- আচ্ছা ঠিক আছে বৃষ্টি তখনি হবে যখন ভগবান শিব তার হাতে থাকা ডমরু বাজাবেন।

একদিকে দেবতা ইন্দ্র কৃষকদের এটা বলে শান্তনা দিলেন যে ভগবান শিব ডুমরু বাজালে বৃষ্টি হবে অন্য দিকে তিনি শিবকে ডমরু না বাজানোর জন্য রাজি করিয়ে নিলেন।

কৃষকেরা যখন শিবের কাছে ডমরু বাজাতে প্রার্থনা করলো- তখন তিনি স্পষ্ট বলে দিলেন, আমি ১২ বছর আমার ডমরু বাজাবো না। আমাকে অনুরোধ করে কোনো লাভ নাই। আমাকে বিরক্ত করো না। এখন আমি ঘুমাবো।

কৃষকরা কোন পথ না পেয়ে ১২ বছর অপেক্ষা করার সিদ্ধান্ত নিলো। কিন্তু একজন কৃষক ঠিক'ই জমি খনন করে চাষ করে বীজ বুনন করতে থাকলো। বারবার তার বীজ নষ্ট হতে লাগলো কোন ফসলই হলো না।

তাকে দেখে অন্য চাষীরা খুব হাসাহাসি করতে লাগলো। তিন বছর পর একদিন সব কৃষক মিলে তাকে জিজ্ঞেস করলো, কেনো তুমি শুধু শুধু এত কষ্ট করছো। বৃষ্টিতো হবে না ১২ বছর। বৃষ্টি ছাড়া কি ভাবে ফসল হবে?
উত্তরে সে বললো- আমি জানি ১২ বছর কোন বৃষ্টি হবে না, তবুও আমি আমার কাজটার অনুশীলন করে যাচ্ছি। যেনো ১২ বছর পর যখন বৃষ্টি হবে তখন আমি আমার চাষবাস এর কাজ ভুলে না যাই।

কৃষকদের মধ্যকার এই কথা শুনে দেবী পার্বতী শিবকে বললেন- একটানা ১২ বছর ডমরু না বাজালে আপনিও হয়তো ১২ বছর পর ডমরু বাজানো ভুলে যাবেন।
তখন শিব অন্যমনস্ক হয়ে তার হাতে থাকা ডমরুটা বাজানোর জন্য চেষ্টা করলেন। ডমরু বাজতেই বৃষ্টি পড়া শুরু হয়ে গেলো।

আর যে কৃষক আগে থেকে জমি তৈরি করে বীজ বপন করে রেখেছিলো সে শস্য পেতে লাগলো। সেখানে যারা তাকে নিয়ে হাসাহাসি করছিলো তারা কিছুই পেলো না।

(এবার বলুন, এই গল্প থেকে কি শিক্ষা পেলেন?)
সর্বশেষ এডিট : ৩০ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ৮:৩৮
১১টি মন্তব্য ১১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ক্লাস ফাকি দিয়ে তারা আড্ডা মারছে। এই দিকে পিতা মাতা হয়তো মনে করবে যে আমার মেয়ে ক্লাস করতে গিয়েছে।

লিখেছেন নাহল তরকারি, ১১ ই জুন, ২০২৬ বিকাল ৪:২৫



ক্লাস ফাকি দিয়ে তারা আড্ডা মারছে। এই দিকে পিতা মাতা হয়তো মনে করবে যে আমার মেয়ে ক্লাস করতে গিয়েছে। এই স্থানটি খুবই নিরিবিলি। দেশের আইন-শৃঙ্খলার অবস্থা খুবই খারাপ। এমন ফাকা... ...বাকিটুকু পড়ুন

দ্যা ফায়ার অফ মাই সউল

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১১ ই জুন, ২০২৬ বিকাল ৫:১৪

আমি যে ধরণের গান পছন্দ করি, সেগুলোর মাঝে ক্বারি আমির উদ্দিনের 'কুহু সুরে মনের আগুন' গানটি আমার খুব প্রিয়। এই গানটিকে সম্প্রতি ইংরেজিতে অনুবাদ করে গান বানিয়েছি, এনিমেশন... ...বাকিটুকু পড়ুন

আমার ডক্টর যেন বাঁচে ১৫০ বছর.....

লিখেছেন শায়মা, ১১ ই জুন, ২০২৬ রাত ১০:০৪



ডক্টরস, হসপিটাল এবং ওষুধ এসব নিয়ে আমার তিক্ত অভিজ্ঞতার শেষ নেই। এ কারনে আমি একদম এদের কাউকেই পছন্দ করি না। তবে কিছু তো করার নেই। জীবনের নানা সময়ে ইচ্ছের... ...বাকিটুকু পড়ুন

বাংলা সাহিত্যে জায়গা পাচ্ছেন ওসমান হাদী

লিখেছেন সৈয়দ কুতুব, ১২ ই জুন, ২০২৬ রাত ১:১৭


সংবাদপত্র যা বলছে
জাগো নিউজের প্রতিবেদন অনুযায়ী, ১০ জুন ২০২৬ শিক্ষা মন্ত্রণালয়ে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যবই পরিমার্জন-সংক্রান্ত কমিটির এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেকসহ... ...বাকিটুকু পড়ুন

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

×