somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রাজীব নুর
আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

যদি তুমি অপদার্থ হও, তুমি পিছু ফিরবে, আর তা না হলে- যেভাবে যাচ্ছ, যাবে

০৬ ই এপ্রিল, ২০২১ সকাল ১১:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ছবিঃ আমার তোলা।

একজন ছেলের দুর্নামের চেয়ে মেয়ের দুর্নামের প্রকৃতি ও পরিনিতি খুব ভয়ংকর হয়। একটি ছেলে যদি ঘরে মন না বসে, তাতে অন্যায় নেই, কিন্তু একটি মেয়ের যদি তা হয়- তবে আর মুখ রক্ষা হয় না। ছেলেদের বিকেল-সন্ধ্যা আড্ডা দেওয়া খুব গ্রহনযোগ্য ঘটনা। একটি মেয়ের যদি সারা বিকেল আড্ডা দেবার অভ্যেস হয় তবে ঘরে-বাইরে তার আর সম্মান থাকে না। এই বিশ্ব সংসারে পুরুষদের চেয়ে নারীর বৈচিত্র ও বৈশিষ্ট্য অনেক বেশি। পুরুষ যতই সুপুরুষ বা শক্তিশালী হোক নারীর দেহ- লাবন্যের কাছে সে তুচ্ছ।

পৃথিবীর মতো নারী পরম সহনশীলা।
তাই তো সে সন্তানের জন্ম দেয়। সব কিছুতেই পুরুষ নারীর কাছে পরাজিত। আরব ললনাদের সম্পর্কে এতদিন পশ্চিমাদের ধারনা ছিল, মুসলিম নারীদের জীবন চার দেওয়ালে আবদ্ধ। বোরকার অন্তরালেই তাদের সব চিন্তা-চেত্না। কিন্তু সময় এখন বদলেছে। অন্তঃপুর থেকে বেরিয়ে এসে মধ্যপ্রাচ্যের অবহেলিত নারীরা জেগে উঠেছে। বিশেষ করে তিউনিসিয়া ও মিসরের সফল সরকারবিরোধী আন্দোলনের কেন্দ্রে ছিল নারী। মধ্যপ্রাচ্যের বেশির ভাগ শহরই আজ টি-শার্ট, জিন্স, হিজাব ও বোরকা পরা নারীর সোচ্চার কন্ঠে মুখরিত। বাহরাইনের হাজার হাজার শিয়া বিক্ষোভকারীদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে নেতৃত্ব দিচ্ছেন নারীরা। মধ্যপ্রাচ্যে একসময় কেবল গুটিকয়েক সম্ভান্ত পরিবারের নারীই বিশ্ববিদ্যালয়ে যেত। কিন্তু এখন সে দৃশ্য পালটে গেছে। মিসরের বিশ্ববিদ্যালয় গুলোতে এখন সিংহভাগ নারী শিক্ষার্থী রয়েছে।

একটা মেয়ে যদি বিয়ের রাতেই জানতে পারে যে, তার স্বামী মাদকাসক্ত।
কলেজ লাইফ থেকেই গাঁজা, হেরোইন, ফেনসিডিল ইত্যাদি খাওয়ার সিদ্ধহস্ত। তখন সেই মেয়েটির মানসিক অবস্থা কেমন হয়? প্রতিটা মেয়ের উচিত যে কোনও একটা পেশায় নিজেকে ব্যস্ত রাখা। বাবা-মা'র উচিত ছেলেমেয়ে টিনএজে পৌছলে তাদের পার্ট টাইম জবে উৎসাহিত করা। ইদানিং আধুনিক বাবা-মা'রা তাদের মেয়েদের বলেন, পড়াশোনা করেছ, চাকরি করো। নিজের ক্যারিয়ারটা গড়ে নাও।পড়াশোনাটাকে কাজে লাগাও। এই সমর্থনটা আগে পাওয়া যেত না। পরিবার থেকে সমর্থন না পেলে একটি মেয়ের ক্যারিয়ার গড়া খুব কঠিন। কিন্তু দুঃখের বিষয় অনেক মেয়েই আছেন, তারা পড়াশোনা করেছেন ভালো ও যোগ্য একটা পাত্রের জন্য। বর্তমান সময়ে মেয়েদের এ ধরনের মানিসিকতা পরিহার করা উচিত।

আমাদের দেশে কোরআন-সুন্নাহর ওপর ভিত্তি করেই নারীনীতি প্রণয়ন করা হয়েছে।
রাষ্ট্রধর্মের কারনে মেয়েরা পর্দার মধ্যে থাকতে বাধ্য হচ্ছে। মানুষ শিক্ষিত হলে সাধারনত সচেতন হয়। সচেতন মানুষ যে-কোনও অন্যায় ও অসুন্দরের বিপক্ষে বলবার যোগ্যতা অর্জন করে। মানুষের প্রধান প্রয়োজন স্বাধীনতা। নারীর এই স্বাধীনতাকে রাষ্ট্র অবরোধ করছে।পরাধীনতা মানুষকে অসুস্থ করে, বিকৃত করে, মন এবং শরীরকে পঙ্গু করে। ধর্ম মানুষকে হাসতে দেয় না, যেমন ইচ্ছে চলতে দেয় না। ধর্ম মানূষকে 'অমানুষ'-এ পরিনত করে, ধর্ম নারীকে করে পুরুষের ক্রীতদাসী। একটা হাদীস মনে পড়ছে- "যে সমস্ত স্ত্রীলোক স্বামীর দ্বিতীয় বিবাহে হিংসা না করিয়া ছবর করিয়া থাকে, তাহাদিগকে আল্লাহ শহিদের তুল্য সওয়াব দান করিবেন।" ধর্মের দালানকোঠা যদি মানুষে-মানুষে ভালোবাসা নষ্ট করে তবে এই পৃথিবী থেকে ধ্বংশ হয়ে যাক মন্দির, মসজিদ, গির্জা ও প্যাগোডার সকল অস্তিত্ব। ইট সুরকির চেয়ে ভালোবাসা বড়।

বিশ্বসুন্দরী প্রতিযোগিতা- যে প্রতিযোগিতা নারীকে পন্য হিসেবে ব্যবহার করবার একটি উৎকৃষ্ট মাধ্যম- সেই প্রতিযোগিতায় অংশ গ্রহনকে তারা নারীর মুক্তি বলে রায় দিচ্ছে। মোহ মানুষকে কতটা অন্ধ করে, উন্মাদ এবং অবিবেচক করে! তসলিমা নাসরিন বারবার নারীকে বলেছেন- স্বাবলম্বী হতে, বলিষ্ঠ হতে, ব্যক্তিত্ব কে প্রধান করতে। নারীর মনোমুগ্ধকর শরীর ব্যবহার করে বাহবা পাওয়ার পক্ষপাতী তসলিমা নন; তসলিমা নাসরিন চান, নারী তার রুপ নয়, গুন দ্বারা প্রতিষ্ঠিত হোক।

যে কোনও পন্যের বিজ্ঞাপনের নারীও এক ধরনের পন্য।
তার চোখ, ভুরু, চুল, নাক, ঠোঁট, ঠোঁটের হাসি, বুক, বুকের গঠন- বাজারের পন্যের চেয়েও বড় পন্য হিসেবে বিচার করা হয়। পুরুষের শেভিং-এর ব্লেড, আফটার শেভ, শার্টিং-স্যুটিং, জুতোমোজা, শ্যাম্পু-সাবান সব কিছুতেই অনাবশ্যক নারী এনে হাজির করা হয়। যেদিন এই সমাজ নারীর শরীর নয়- শরীরের অঙ্গপ্রত্যঙ্গ নয়-নারীর মেধা ও শ্রমের মূল্য দিতে শিখবে, কেবল সেদিনই নারী 'মানুষ' বলে স্বীকৃত হবে। নারীর জয় হোক।

সর্বশেষ এডিট : ০৬ ই এপ্রিল, ২০২১ সকাল ১১:৪৭
৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চট্টগ্রামের বন্যায় আক্রান্তদের জন্য আমরা কি কিছু করতে পারি?

লিখেছেন সৈয়দ তাজুল ইসলাম, ১১ ই জুলাই, ২০২৬ ভোর ৪:০৭


সম্মানিত ব্লগার,
বাংলাদেশের সবরকমের দুর্যোগ মোকাবেলায় আমাদের ব্লগারদের বিশেষ অবদান রয়েছে। দুর্যোগে আক্রান্তদের সহযোগিতায় আমাদের সামু ব্লগারেরা সবসময়ই এগিয়ে এসেছেন। সেই ধারাবাহিকতা রক্ষার জন্য আমি অনুরোধ করছি না। আমি... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের ২০২৬–২০২৭ অর্থবছরের জাতীয় বাজেট : প্রত্যাশা, বাস্তবতা ও চ্যালেঞ্জ একটি বিশ্লেষণধর্মী পর্যালোচনা

লিখেছেন ডঃ এম এ আলী, ১১ ই জুলাই, ২০২৬ সকাল ৭:৪১


বাংলাদেশের ২০২৬–২০২৭ অর্থবছরের জাতীয় বাজেট শুধু একটি বার্ষিক আয়-ব্যয়ের হিসাব নয়; এটি নতুন সরকারের অর্থনৈতিক দর্শন, উন্নয়ন কৌশল এবং আগামী কয়েক বছরের অর্থনৈতিক রূপরেখার একটি গুরুত্বপূর্ণ দলিল। নতুন সরকারের... ...বাকিটুকু পড়ুন

দ্য লাস্ট সাপার

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১১ ই জুলাই, ২০২৬ সকাল ১০:৩৩



কক্সবাজার ডিবি কার্যালয়ের শীতাতপ নিয়ন্ত্রিত বিশেষ কক্ষ। টেবিলজুড়ে সাজানো নামী রেস্তোরাঁ থেকে আনা রূপচাঁদা ফ্রাই আর কোরাল মাছের দো পেঁয়াজা। টেবিলের একপাশে বসা এক... ...বাকিটুকু পড়ুন

ফান্দে পড়িয়া বগা কান্দে রে

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই জুলাই, ২০২৬ বিকাল ৩:৩৪


আব্বাসউদ্দীন আহমদের কণ্ঠে ভাওয়াইয়ার সেই কালজয়ী সুরটা আজকাল ঘনঘন খুব মনে পড়ছে-

... ...বাকিটুকু পড়ুন

সরকারের যে কোন বড় সিধান্ত গুলো কেমন হওয়া উচিত!

লিখেছেন সাহাদাত উদরাজী, ১১ ই জুলাই, ২০২৬ বিকাল ৪:৩৭

সরকারের যে কোন বড় সিধান্ত গুলো কেমন হওয়া উচিত! বহুবার বলেছি, যারা আমার সাথে আছেন তারা নিশ্চয় দেখেছেন। সরকার যে কোন সিধান্ত দেবার আগে তার হাতে গবেষণা পত্র (কোন শিক্ষক... ...বাকিটুকু পড়ুন

×