যে কোনো শরতে
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
একদিন শারদ বিকেলে
দলছুট কিছু হিমেল হাওয়া
উত্তুরে পাহাড়ের কোল থেকে
পথভোলা দূরন্ত কিশোরীর মত-
এলোমেলো,ত্রস্ত, এসেছিলো
তপ্ত এ শহরের বুকে,
আকাশে তখনো পরাবাস্তব আলো
গোলাপী থেকে হয়নি ধূসর ।
অবাধ্য সে বাতাসের বাহুপাশে
উন্মাতাল অধিবাসীসব উদ্বাহু-
ছুটেছিলো উদ্যান ও ময়দানে,
শুয়েছিলো তারা কাল্পনিক শিশিরের সাথে,
সবুজ ঘাসেদের পাপড়ির উপর
ভেসেছিলো সব নাগরিক শরীর।
তারপর কেটে গেছে বহু বহুকাল,
আর কোনো শরীর কখনো
ঘাসেদের আলিঙ্গনে হয়নি মাতাল।
উত্তুরে বাতাস আজ দল বেঁধে আসে
ঘাসেও শিশির পড়েনা অকালে,
ঝলমলে বিপণিতে স্বপ্নের আকাল।
কিছু পুরনো স্মৃতি শুধু
মধ্য দুপুরে রাস্তায়,মিনারে-
উত্তুরে অলৌকিক বিকেলের আশায়
আজও ফিসফাস করে,
কাশহীন শরতের আর কোনো দূতাবাস
নেই আজ আমাদের শহরে।
২টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
আর কত সহ্য করবে মানুষ? এবার জেগে ওঠার সময়!
আর কত সহ্য করবে মানুষ? এবার জেগে ওঠার সময়!
কোনো দেশ, জাতি, গোষ্ঠী কিংবা মানুষ বিপর্যয়ের মুখে পড়লে অনেক কিছু শেখার থাকে। সংকটের সময়ই মানুষের প্রকৃত পরিচয় প্রকাশ পায়। যেমন আজকের... ...বাকিটুকু পড়ুন
তবুও পাশাপাশি

দুটো আলাদা ডালে। ডাল দুটো বেশ দূরে । তারপরও তারা একে অপরের খুব কাছে। এই মেঘলা বিকেল মনে হচ্ছে সন্ধ্যার আধো ছায়ায়... ...বাকিটুকু পড়ুন
পথ চলতে - ৫

আমার 'প্রসঙ্গঃ আবু বকর' বিষয়ক লেখাটির 'হাদিস অনুযায়ী স্বামীর চরিত্রের সার্টিফিকেট হল তার স্ত্রী' পড়ে ব্লগে একজন মন্তব্য করেছেন, "ইসলামের হাদিস অনুসারে ৪টি বিয়ে করতে পারবেন। এবং আপনার ৪টি বউ... ...বাকিটুকু পড়ুন
তুমি যদি ফিরে না আসো

রাত তখন একটা বেজে সতেরো মিনিট। ঢাকা শহরের এই সময়টাকে আমার খুব অদ্ভুত মনে হয়। শহরটা ঘুমিয়ে পড়েছে বলে মনে হয়, অথচ কোথাও না কোথাও কেউ... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।