সাক্ষাত্কার
০৪ ঠা আগস্ট, ২০০৯ সকাল ১১:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
এমনকি আমার জুতো
কিংবা কুমিরশাবক আমার কুমির শার্ট
পুরোহিতদের অনির্দেশ হাসিতে
এখন খুব ক্লান্ত বোধ করে।
তবুও আমাকে দেখা যায়
বৈঠকী শিশমহল,গোলটেবিল,
ফুলজল বেদী,
সশ্রম গরাদের
বিবিধ প্রতিবেশে।
মুখোমুখি উপাসকদের
অনিঃশেষ আগ্রহে বারবার
নিজেকে হবু বিধাতা বলতে থাকি,
এবং বিধাতা বলতে থাকি।
প্রণাম ও প্রণামীর সুপ্রাচীন আশায়
শোনাই অনেক আশার বাণী,
বাছাইয়ের এই কালব্যাপী খেলায়
অদ্বিতীয়-ই শুধু হবে অন্তর্যামী।
বলার দীর্ঘ খেলা শেষ হলে
অতঃপর এইখানে -
এই রঙীন দ্বীপের স্বর্ণমন্দিরে
দিবাস্বপ্নের মোহন সিঁড়ি ধরে
চলবে হয়তো সহ্যের পেন্টাথেলন।
তবু-ও ক্লান্ত আমি
নাওয়া খাওয়া ভুলে
আরও বহুবার নিজেকে এদের
বাধ্যগত-বিধাতা বলতে থাকি,
বিধাতা বলতে থাকি,
অমলিন হাসি দেখে দেখে
ব্যবহৃত শার্টের ভেতর।
সর্বশেষ এডিট : ০৪ ঠা আগস্ট, ২০০৯ রাত ৯:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।
একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/30393976|প্রথম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ০৫ ই আগস্ট, ২০২৬ সকাল ১০:০৩
আমরা ইতিহাসের ছিন্নপত্র...
২০১০, এক-এগারোর পর থেকে ৩৬ জুলাই পর্যন্ত- যারা জীবনের ঝুঁকি নিয়ে স্বৈরাচারের বিরুদ্ধে রাজপথে দাঁড়িয়েছিল, যারা গুম, নির্যাতন, কারাবাস, মামলা, চাকরি হারানো, পরিবার ভেঙে যাওয়া- সবকিছুর মূল্য দিয়েছে,... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
অর্ক, ০৫ ই আগস্ট, ২০২৬ দুপুর ১:০২

ফিরতে হলো কিম্ভূতকিমাকার ত্রিভুজাকৃতি ঘরে। পরিযায়ী পাখিদের ঈর্ষা হয়। মানুষের পৃথিবীতে শুধু দূষণ। রুক্ষ পাথুরে সড়ক—পর্বতারোহণ যেমন কষ্টদায়ক। নভেম্বরের শেষেও শীত নেই। যদিও আজ আর শীতের অপেক্ষায় থাকি না। কিন্তু...
...বাকিটুকু পড়ুন

নানা খবর আর প্রচার প্রোপাগান্ডা শুরু হয়েছে পতিত স্বৈরাচার হাসিনার দেশে প্রত্যাবর্তন নিয়ে। রাজপথে এর কোনও উল্লেখযোগ্য প্রভাব না থাকলেও অনলাইনে আওয়ামী লিগারদের প্রচার প্রোপাগান্ডা আর...
...বাকিটুকু পড়ুন
আজ দেশজুড়ে জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী পালিত হচ্ছে। ২৪ -এর জুলাই গণ-অভ্যুত্থানের বিভ্ন্নি সময়ে বহু নিরীহ প্রাণ অকালে ঝরেছে। আবু সাঈদ, মুগ্ধ ছাড়াও নাম জানা-অজানা হাজারো ব্যাক্তি তাদের প্রাণ হারিয়েছেন।...
...বাকিটুকু পড়ুন