ঘড়ির কাঁটায় বাজছে যে এখন রাত তিনটা,
সারা শহর গিয়েছে ঘুমিয়ে,জেগে আছি শুধু আমি একা
বারান্দাতে বসে বসে
আকাশ পানে চেয়ে
ভাবছি তোমার কথা
কমছে তবুও আমার মনের ব্যাথা
গতরাতে তুমি এসেছিলে আমার স্বপনে
না বলেই গিয়েছ চলে গোপনে
তাই ঠিক করেছি আজ
জেগে থাকবো সারা রাত
এভাবে দেবো না তোমায় আর চলে যেতে
আবার যদি আসো জড়িয়ে রাখবো এই বুকেতে
আর বলবো তোমার কানে
খুব ছোট্ট করে….
ভালবাসি তোমায় রাজকন্যা
তুমি বোঝ কি আমার মনের যাতনা..
রাজকন্যা:
আমিও চাইনা তোমায় ছেড়ে থাকতে
মাঝে মাঝে আমারও দুচোখ ভাসে অশ্রু জলে
আনমনে…….দিন গুনি…..
ক….বে আমার হবে তুমি….
বলবো সেদিন তোমার কানে খুব ছোট্ট করে
ভালোবাসি রাজপুত্র তোমা…য় সযতনে..সযতনে..
সর্বশেষ এডিট : ২০ শে মার্চ, ২০১৩ রাত ৩:২২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




