somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রাজনীতি
২০০৬ এর ২৮ অক্টোবর ঢাকার রাজপথে হাসিনার দ্বারা লগি বৈঠা দিয়ে মানুষ হত্যার দায়ে শেখ হাসিনার ফাসি চাই।২২৮ অক্টোবর রাজপথে হাসিনার দ্বারা লগি বৈঠা দিয়ে মানুষ হত্যার দায়ে শেখ হাসিনার ফাসি চাই।

দিন বদলের স্লোগান আর ডিজিটাল বাংলাদেশ গড়ার কল্পনার বাস্তবায়নে কি নির্যাতনের মিটার?

২৫ শে জুলাই, ২০০৯ দুপুর ২:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দিন বদলের ধার করা শ্লোগান এবং ডিজিটাল বাংলাদেশের ওয়াদা করে ফ্যাসিবাদে বিশ্বাসী দল আওয়ামী লীগ তার ৬০ বছর পূর্তিকালে বাংলাদেশকে যে মধ্যযুগীয় দস্যুতা ও বর্বরতায় ফিরিয়ে নিচ্ছে তার লক্ষণ গোমস্তাপুরের সাম্প্রতিক তবারক নির্যাতনের ঘটনা। সংবাদপত্রে প্রকাশিত ছবি দেখে হতবাক ও শংকিত হয়েছেন দেশের মানুষ। রাজশাহীর বাগমারায় যে কায়দায় গাছে ঝুলিয়ে জেএমবির সন্ত্রাসীরা মানুষের উপর অকথ্য নির্যাতন চালিয়েছে একই দৃশ্য দেখতে হলো নির্বাচনে মহাবিজয়ের (?) আওয়ামী সরকারের কর্মকাণ্ডে। গাছে ঝুলিয়ে মানুষের উপর নির্যাতনের ঘটনা জেএমবি নয় আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য গফরগাঁওয়ের মরহুম আলতাফ গোলন্দাজই প্রথম এর সূচনা করেছিলেন একজন যুবদল নেতাকে গাছে ঝুলিয়ে প্রকাশ্যে নির্যাতন করার মাধ্যমে। সুতরাং এ ক্ষেত্রে আওয়ামী লীগ উস্তাদ আর জেএমবি শিষ্যমাত্র। কিভাবে রাজনৈতিক প্রতিপক্ষকে হত্যা করে তার লাশ নদীতে ভাসিয়ে দিতে হয় তার নজির স্খাপন করেছিলেন আওয়ামী লীগ নেতা লক্ষ্মীপুর পৌরসভার সাবেক চেয়ারম্যান আবু তাহের। লক্ষ্মীপুরের বিশিষ্ট আইজীবী নুরুল ইসলামকে হত্যা করে তার লাশ নদীতে ভাসিয়ে দিয়েছিলেন আওয়ামী লীগ নেতা আবু তাহের। কেন্দ্রীয় নেতারা এ জন্য তাকে বাহবাই দিয়েছিলেন। ফেনীর বাদশাহ সেজে জয়নাল হাজারী যা কিছু করেছেন যেমন ড্রিল মেশিন দিয়ে ছাত্রদল নেতার শরীর ছিদ্র করা থেকে প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য যা কিছু করা দরকার সবটাই করেছেন। আওয়ামী লীগের নীতিবাগিশ নেতারা ঢাকা থেকে গিয়ে প্রকাশ্য জনসভায় তার প্রতি সমর্থন জানিয়েছেন। এমনকি শেখ হাসিনা স্বয়ং তাকে সম্মানিত করেছেন।
আজ র‌্যাব কর্তৃক বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের বিরুদ্ধে আওয়ামী নেতারা খুব সোচ্চার হলেও এই হত্যাকাণ্ডের সূচনা করে আওয়ামী লীগ। সর্বহারা নেতা প্রতিভাবান বামরাজনীতিক সিরাজ শিকদার হত্যার মধ্য দিয়ে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের অভিষেক করে আওয়ামী লীগ। স্বয়ং শেখ মুজিব বলেছিলেন, “কোথায় সিরাজ শিকদার?” সে সময় সংবাদপত্রে খবর বের হয়েছিল। পালিয়ে যাওয়া চেষ্টাকালে গুলিবিদ্ধ হয়ে সিরাজ শিকদারের মৃত্যু। সুতরাং চাপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলায় বোয়ালিয়া ইউপি চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা জিল্লুর রহমান লালু তবারক নামক এক যুবককে মধ্যযুগীয় কায়দায় গাছে ঝুলিয়ে নির্যাতন করাটা নতুন কিছু নয়। সাপ্তাহিক সোনার বাংলার সংবাদদাতা জানিয়েছেন, চেয়ারম্যান লালুর নির্যাতনের শিকার তবারক হোসেন (৩৬) এখন চাপাইনবাবগঞ্জ আধুনিক সদর হাসপাতালে গুরুতর আহত অবস্খায় চিকিৎসাধীন রয়েছে। জানা গেছে যে, বোয়ালিয়া ইউনিয়নের মো. কাউয়ুম আলীর সাথে চেয়ারম্যান জিল্লুর রহমান লালুর গ্রাম্য আধিপত্য নিয়ে দীর্ঘ দিনের বিরোধ চলে আসছিল। কাউয়ুম আলীর ছেলে শ্যালো মেশিন মেকানিক্স তবারককে গভীর রাতে একদল দুর্বৃৃত্ত বেঁধে রেখে শ্যালো মেশিন চুরি করে নিয়ে যায়। এ ব্যাপারে দুর্বৃত্তদের বিরুদ্ধে চুরির মামলা দিতে গেলে গোমস্তাপুর থানার ওসি বাবর আলী মামলা গ্রহণ করেননি। এরপর এ ব্যাপারে চাপাইনবাবগঞ্জ চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করা হলে আদালত অভিযোগটি তদন্ত করে আইনগত ব্যবস্খা নেয়ার জন্য গোমস্তাপুর থানার ওসিকে নির্দেশ দেন। কিন্তু গোমস্তাপুর থানার ওসি আদালতের নির্দেশ মেনে কোন তদন্ত করেনি। ওদিকে আদালতে অভিযোগ করার কথা জানতে পেরে আওয়ামী লীগ নেতা বোয়ালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিল্লুর রহমান লালু উল্টো তবারককে শ্যালো মেশিন চোর সাজিয়ে গত ১০ জুলাই শুক্রবার রাত ৮টার দিকে রহনপুর বাজার থেকে তবারককে ধরে নিয়ে পুলিশে সোপর্দ করে এবং শ্যালো মেশিন চুরি করার কথা স্বীকারের জন্য তবারককে চাপ দেয়। তবারক এতে রাজি না হলে পরের দিন শনিবার এক সালিশে সকাল ৯টা থেকে বেলা ২টা পর্যন্ত তাকে পিঠমোড়া করে মাটি থেকে একহাত উঁচু করে আম গাছে উল্টো করে বেঁধে তার উপর অমানুষিক নির্যাতন চালায়। নির্যাতনের এক পর্যায়ে জোরপূর্বক সাদা কাগজে তবারকের স্বীকারোক্তি আদায় করার পর তাকে ছেড়ে দেয়া হয়। পরে আশংকাজনক অবস্খায় চাপাইনবাবগঞ্জ আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়। সংবাদপত্রে প্রকাশিত ছবিতে দেখা যায় শত শত মানুষের উপস্খিতিতে পুলিশের সহযোগিতায় মধ্যযুগীয় নির্যাতন চালানো হয়। আধুনিক যুগে এ ধরনের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় মানুষের উপর নির্যাতন চালানোর বিষয়টা বিস্ময়কর। সরকার প্রায় দু’সপ্তাহ অতিবাহিত হওয়ার পরও সরকারের পক্ষ থেকে কোন কথা বলা হয়নি।
সম্প্রতি পিরোজপুরের ছাত্রলীগের চিহ্নিত সন্ত্রাসীরা ৩ জন বোরখা পরিহিতা মেয়েকে জেএমবি বলে পুলিশের হাতে তুলে দিয়ে যে জঘন্য নির্যাতন চালালো এবং সরকারী প্রশাসন ও স্খানীয় আদালতসহ যে অন্যায়ভাবে মেয়ে তিনটির উপর অমানবিক আচরণ করেছে তার দৃষ্টান্ত মেলা কঠিন। তাদেরকে রিমান্ডে পর্যন্ত আনা হলো। তাদের বোরখা কেড়ে নেয়া হলো। উল্টো তাদের বিরুদ্ধে প্রচারণা চালানো হলো। এটাই আওয়ামী লীগের বৈশিষ্ট্য বা চরিত্র????????


তবে এভাবেই কি দিন বদল আর কাউন্সিল করে জাতির ভাগ্য পরিবর্তন হবে?
৫টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আর কত সহ্য করবে মানুষ? এবার জেগে ওঠার সময়!

লিখেছেন রাবব১৯৭১, ২৭ শে নভেম্বর, ২০২৬ রাত ৩:৪২

আর কত সহ্য করবে মানুষ? এবার জেগে ওঠার সময়!
কোনো দেশ, জাতি, গোষ্ঠী কিংবা মানুষ বিপর্যয়ের মুখে পড়লে অনেক কিছু শেখার থাকে। সংকটের সময়ই মানুষের প্রকৃত পরিচয় প্রকাশ পায়। যেমন আজকের... ...বাকিটুকু পড়ুন

তবুও পাশাপাশি

লিখেছেন হুমায়রা হারুন, ২৭ শে নভেম্বর, ২০২৬ ভোর ৪:০৭

দুজনের অবস্থান বেশ দূরে ।
দুটো আলাদা ডালে। ডাল দুটো বেশ দূরে । তারপরও তারা একে অপরের খুব কাছে। এই মেঘলা বিকেল মনে হচ্ছে সন্ধ্যার আধো ছায়ায়... ...বাকিটুকু পড়ুন

পথ চলতে - ৫

লিখেছেন আরমান আরজু, ২৭ শে নভেম্বর, ২০২৬ বিকাল ৩:০৪



আমার 'প্রসঙ্গঃ আবু বকর' বিষয়ক লেখাটির 'হাদিস অনুযায়ী স্বামীর চরিত্রের সার্টিফিকেট হল তার স্ত্রী' পড়ে ব্লগে একজন মন্তব্য করেছেন, "ইসলামের হাদিস অনুসারে ৪টি বিয়ে করতে পারবেন। এবং আপনার ৪টি বউ... ...বাকিটুকু পড়ুন

তুমি যদি ফিরে না আসো

লিখেছেন চারাগাছ, ২৭ শে নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৪০



রাত তখন একটা বেজে সতেরো মিনিট। ঢাকা শহরের এই সময়টাকে আমার খুব অদ্ভুত মনে হয়। শহরটা ঘুমিয়ে পড়েছে বলে মনে হয়, অথচ কোথাও না কোথাও কেউ... ...বাকিটুকু পড়ুন

×