ভারতের বিহার রাজ্যে বৃষ্টির জন্য নগ্ন কুমারী মেয়েদের দিয়ে জমি চাষ শুরু করেছে স্খানীয় কৃষকরা। বর্ষা মৌসুমের প্রবল বৃষ্টিপাত শুরু না হওয়া পর্যন্ত এ প্রক্রিয়া অব্যাহত রাখারও প্রতিজ্ঞা করেছে তারা। প্রচণ্ড খরায় হাহাকার ওঠা বিহারের কৃষকরা ফসল ফলাতে না পাড়ায় বৃষ্টির দেবতাকে সন্তুষ্ট করতে এ উদ্যোগ নিয়েছে। বৃষ্টির দেবতাকে জাগিয়ে তুলতে সূর্যাস্তের পর খরায় চৌচির হওয়া জমিতে কৃষকদের অবিবাহিত মেয়েরা নগ্ন হয়ে জমি চাষ করতে নামছে। এ প্রক্রিয়ায় লাঙ্গল টেনে নিতে কুমারী মেয়েদের সাহায্য করছেন বয়স্ক নারীরা।
বিহার রাজ্যের প্রত্যন্ত এলাকার বাঙ্কে বাজার শহর থেকে গ্রাম পরিষদের একজন নেতা উপেন্দ্র কুমার বলেন, এখানকার গ্রামবাসী বিশ্বাস করে, এ ধরনের আচার-অনুষ্ঠান বৃষ্টির দেবতাকে টেনে আনবে। দেবতার আশীর্বাদে তখন মুষলধারে বৃষ্টি নামবে এবং ব্যাপকভাবে ফসল ফলানো সম্ভব হবে।
তিনি বলেন, এ অঞ্চলে এটি একটি খুবই পুরনো সামাজিক রীতি। মুষলধারে বৃষ্টি না নামা পর্যন্ত এখানকার গ্রামবাসী ও কৃষকরা এ রীতি অব্যাহত রাখার প্রতিজ্ঞা করেছে।
উল্লেখ্য, বিহার রাজ্যে গত আট দশকের মধ্যে এমন খরা আর দেখা যায়নি। শুধু বিহার নয়, ভারতের আরো কয়েকটি রাজ্যেও প্রচণ্ড খরা চলছে।
আর মুসলিম সমাজের বোরকা পড়া নিয়ে নারী স্বাধীনতা আর অধিকার নষ্ট হয়। এই কথা যারা বলেন এখন ধর্মনিরপেক্ষতার ধ্বজ্বাধারীরা কি মুখে কুলুপ এটেছেন?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


