somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রাজনীতি
২০০৬ এর ২৮ অক্টোবর ঢাকার রাজপথে হাসিনার দ্বারা লগি বৈঠা দিয়ে মানুষ হত্যার দায়ে শেখ হাসিনার ফাসি চাই।২২৮ অক্টোবর রাজপথে হাসিনার দ্বারা লগি বৈঠা দিয়ে মানুষ হত্যার দায়ে শেখ হাসিনার ফাসি চাই।

আর কত পরে আমাদের বানিজ্য

২৭ শে জুলাই, ২০০৯ বিকাল ৫:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাংলাদেশ আন্তর্জাতিক বাণিজ্যে ছিটকে পড়ছে। বিনিয়োগ প্রতিযোগিতায়ও এগোতে পারছে না। গত তিন বছরে বাণিজ্য ঘাটতি বেড়েছে ১৩ শতাংশ। বিদেশী বিনিয়োগও আশংকাজনক স্তরে নেমে এসেছে। এখনো ভীতিকর খবরই জানা যাচ্ছে। যেমন দৈনিক সংগ্রামে প্রকাশিত রিপোর্টে বলা হয়েছে, বাংলাদেশের তৈরি পোশাকের বিরুদ্ধে ভারতের পাশাপাশি সম্প্রতি আফ্রিকার দেশগুলোও উঠেপড়ে লেগেছে। এসব দেশের পক্ষে মার্কিন লবিস্টরা সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের কাছে লেখা এক চিঠিতে বাংলাদেশের মতো স্বল্পোন্নত দেশগুলোকে তৈরি পোশাক ও অন্যান্য পণ্যের ক্ষেত্রে শুল্কমুক্ত প্রবেশাধিকার দেয়ার কঠোর বিরোধিতা করেছেন। তৈরি পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ জানিয়েছে, চলতি বছর ২০০৯ সালের প্রথম তিন মাসে যুক্তরাষ্ট্রে একদিকে রফতানি কমেছে ১০ দশমিক ৫ শতাংশ, অন্যদিকে দরপতন ঘটেছে ১ দশমিক ৪৫ শতাংশ। ইউরোপের দেশগুলোতেও বাংলাদেশের তৈরি পোশাকের রফতানি কমেছে, ঘটেছে দরপতনও। অন্যদিকে প্রতিযোগিতায় এগিয়ে চলেছে বিশেষ করে ভারত ও চীন। দেশ দুটির শুধু রফতানির পরিমাণই বাড়েনি, মূল্যও বেড়েছে ৩ দশমিক ২ শতাংশ পর্যন্ত। এদিকে পাট ও পাটজাত পণ্য, চা, চামড়া এবং হিমায়িত খাদ্যসহ অন্য সকল পণ্যের রফতানিতে তো বটেই, বিনিয়োগের ক্ষেত্রেও চীন ও ভারতের তুলনায় বাংলাদেশ দ্রুত পিছিয়ে পড়ছে। চারদলীয় জোট সরকার বিদেশী বিনিয়োগের যে প্রবৃদ্ধিকে ১২৪ শতাংশে উন্নীত করেছিল, তত্ত্বাবধায়ক সরকার তাকেই উল্টো মাইনাস ২৪ শতাংশে নামিয়ে এনেছিল। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পরও আশান্বিত হওয়ার মতো বিনিয়োগের আশ্বাস পাওয়া যায়নি। বাংলাদেশে যেসব বিদেশী বিনিয়োগ হওয়ার কথা ছিল তার প্রায় সবই বরং ভারতে চলে যাচ্ছে।
বলার অপেক্ষা রাখে না, সব মিলিয়েই দেশের অর্থনৈতিক সম্ভাবনা মারাত্মকভাবে বাধাগ্রস্ত হয়েছে। সংশ্লিষ্ট সকল মহলের মধ্যেও তাই উদ্বেগ-আশংকা ছড়িয়ে পড়েছে। এটাই স্বাভাবিক। কারণ, বিশেষ করে রফতানি আয়ের সঙ্গে বৈদেশিক মুদ্রা উপার্জন ও আমদানি ব্যয় মেটানোসহ জাতীয় অর্থনীতির প্রত্যক্ষ সংশ্লিষ্টতা রয়েছে। রফতানি আয়ের পরিমাণও যথেষ্ট গুরুত্বপূর্ণ। যেমন প্রধান খাত গার্মেন্টস রফতানির মাধ্যমে জোট সরকারের আমলে দেশ বছরে ৯.২ বিলিয়ন মার্কিন ডলার বা প্রায় ৬৪ হাজার ৪০০ কোটি টাকা আয় করতো। তখন দ্বিতীয় স্থানে ছিল চিংড়িসহ হিমায়িত খাদ্য ২০০৬-০৭ অর্থবছরেও এ খাতে আয়ের পরিমাণ ছিল ৩৬০০ কোটি টাকা। ইইউভুক্ত সব দেশ, মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা ও জাপানের পাশাপাশি বিশ্বের অনেক দেশেই বাংলাদেশের চিংড়ি ও হিমায়িত খাদ্যের কদর বেড়ে চলছিল। এরই ভিত্তিতে ২০১৫ সালের মধ্যে চিংড়ি ও হিমায়িত খাদ্য রফতানি থেকে বছরে ১০ হাজার কোটি টাকা আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। এমন সম্ভাবনার পরিপ্রেক্ষিতে শুধু নয়, বৃহত্তর জাতীয় স্বার্থেও রফতানি আয় বাড়ানোর চেষ্টা চালানো দরকার ছিল। কিন্তু তত্ত্বাবধায়ক সরকার ব্যবসা-বাণিজ্যে স্থবিরতা সৃষ্টি করেছিল। ফলে মাত্র এক বছরের মধ্যে তৈরি পোশাক রফতানির অর্ডার ৩৫ শতাংশ কমে গেছে। টাকার অংকে এর পরিমাণ ছিল প্রায় ২২ হাজার ৫৪০ কোটি টাকা। অন্য সব পণ্যও কম-বেশি একই অবস্থায় রয়েছে। এর কারণ হিসেবে কেবলই বিশ্ব মন্দার দোহাই দেয়ার সুযোগ থাকতে পারে না। কারণ, অর্থনৈতিক মন্দাই একমাত্র কারণ হলে চীন ও ভারত তাদের রফতানির পরিমাণ ও পণ্যের মূল্য বাড়াতে পারতো না।
অর্থাৎ চেষ্টা থাকলে রফতানি আয় বাড়ানো সম্ভব। এ জন্য প্রথমে দরকার দেশের ভেতরে বিদ্যমান বিভিন্ন সমস্যার সুরাহা করা। বিশেষ করে গার্মেন্টস কারখানায় আক্রমণ ও সহিংসতার বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে হবে, যাতে কারো পক্ষেই আর কখনো কোনো কারখানা অচল করে দেয়া সম্ভব না হয়। চিংড়িসহ হিমায়িত খাদ্যের বিরুদ্ধে ভারত ও এনজিওদের ষড়যন্ত্র নস্যাৎ করতে হবে। কাঁচামাল এবং গ্যাস ও বিদ্যুতের সংকট কাটিয়ে ওঠার লক্ষ্যেও পদক্ষেপ নেয়া দরকার। হিমায়িত খাদ্যের মতো পণ্যগুলোর জন্য সুলভে পরিবহণের ব্যবস্থা নিশ্চিত করতে হবে। অর্ডার বাড়ানোর ব্যাপারে বিশেষ করে বিদেশে অবস্থিত বাংলাদেশ দূতাবাসগুলোকে তৎপর করতে হবে। কারণ ব্যবসায়ীদের একার পক্ষে অর্ডার যোগাড় করা এবং প্রতিদ্বনদ্বী দেশগুলোর সঙ্গে পাল্লা দেয়া সম্ভব নয়। অন্যদিকে সরকারের দিক থেকে এখনও পর্যন্ত উৎসাহিত হওয়ার মতো উদ্যোগ লক্ষ্য করা যায়নি। পররাষ্ট্র মন্ত্রীর কোনো সফরই রফতানি ও বিনিয়োগ বাড়ানোর ব্যাপারে অবদান রাখতে পারেনি। তিনি এমনকি বিদেশে অবস্থিত মিশনগুলোকে সক্রিয় করতে পেরেছেন বলেও জানা যায়নি। সরকারও মিশনগুলোর কর্মকর্তাদের গাফিলতি ও ব্যর্থতার ব্যাপারে কোনো ব্যবস্থা নেয়নি। ফলে বাংলাদেশের রফতানি তো বাড়ছেই না, বরং পাল্লা দিয়ে কমছে জনশক্তি রফতানিও। এর ফলেও দেশের বৈদেশিক মুদ্রার আয় অনেক কমে যাচ্ছে। সরকারকে অবশ্যই জরুরি ভিত্তিতে রফতানি এবং বিদেশী বিনিয়োগ বাড়ানোর জন্য কূটনৈতিক তৎপরতা জোরদার করতে হবে। শুল্কমুক্ত প্রবেশাধিকার না দেয়ার প্রস্তাবটি এখনো মার্কিন কংগ্রেসে উত্থাপিত হয়নি। তার আগেই পাল্টা লবিং চালাতে হবে, যাতে বাংলাদেশের ওপর নিষেধাজ্ঞা আরোপিত না হতে পারে। দেশের ভেতরে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর মধ্যে সমন্বয়হীনতা দূর করার পদক্ষেপও অবিলম্বে নেয়া দরকার
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আর কত সহ্য করবে মানুষ? এবার জেগে ওঠার সময়!

লিখেছেন রাবব১৯৭১, ২৭ শে নভেম্বর, ২০২৬ রাত ৩:৪২

আর কত সহ্য করবে মানুষ? এবার জেগে ওঠার সময়!
কোনো দেশ, জাতি, গোষ্ঠী কিংবা মানুষ বিপর্যয়ের মুখে পড়লে অনেক কিছু শেখার থাকে। সংকটের সময়ই মানুষের প্রকৃত পরিচয় প্রকাশ পায়। যেমন আজকের... ...বাকিটুকু পড়ুন

তবুও পাশাপাশি

লিখেছেন হুমায়রা হারুন, ২৭ শে নভেম্বর, ২০২৬ ভোর ৪:০৭

দুজনের অবস্থান বেশ দূরে ।
দুটো আলাদা ডালে। ডাল দুটো বেশ দূরে । তারপরও তারা একে অপরের খুব কাছে। এই মেঘলা বিকেল মনে হচ্ছে সন্ধ্যার আধো ছায়ায়... ...বাকিটুকু পড়ুন

পথ চলতে - ৫

লিখেছেন আরমান আরজু, ২৭ শে নভেম্বর, ২০২৬ বিকাল ৩:০৪



আমার 'প্রসঙ্গঃ আবু বকর' বিষয়ক লেখাটির 'হাদিস অনুযায়ী স্বামীর চরিত্রের সার্টিফিকেট হল তার স্ত্রী' পড়ে ব্লগে একজন মন্তব্য করেছেন, "ইসলামের হাদিস অনুসারে ৪টি বিয়ে করতে পারবেন। এবং আপনার ৪টি বউ... ...বাকিটুকু পড়ুন

তুমি যদি ফিরে না আসো

লিখেছেন চারাগাছ, ২৭ শে নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৪০



রাত তখন একটা বেজে সতেরো মিনিট। ঢাকা শহরের এই সময়টাকে আমার খুব অদ্ভুত মনে হয়। শহরটা ঘুমিয়ে পড়েছে বলে মনে হয়, অথচ কোথাও না কোথাও কেউ... ...বাকিটুকু পড়ুন

×